মাদ্রাসা শিক্ষার প্রতি বিমাতাসুলভ আচরণ নয়: দেশ জাতির প্রত্যাশা সদাচরণ
|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||দেশের সরকার পরিবর্তন হয়। নীতি পরিবর্তন হয়। হয় স্কুল কলেজ সরকারি। কিন্তু মাদ্রাসা শিক্ষার সাথে যে বিমাতা সুলভ আচরণ প্রতিটি সরকারের আমলেই ছিল তা বর্তমান নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারও এর থেকে পিছিয়ে নেই, বরং আরো দু দশ হাত এগিয়ে রয়েছে।গত ১ ফেব্রুয়ারি ২০২৬ মাদ্রাসা শিক্ষার জনবল কাঠামোর এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০১৮ সালে জারিকৃত প্রজ্ঞাপনে যেখানে ফাজিল কামিল মাদ্রাসা জনবল কাঠামোতে প্রতি বিষয়ে ২/৩ জন করে শিক্ষক ছিল, সেখানে প্রতি বিষয়ে এবং কর্ম কর্মকর্তা-কর্মচারী সকল স্তরে একজন করে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এটা অতীত সরকারের ধারাবাহিকতা না বর্তমান সরকারের নতুন কোন নীতিমালা নাকি মাদ্রাসা শিক্ষা ধ্বংসের পাঁয়তারার সর্বশেষ প্যারেক তা জাতির কাছে স্পষ্ট?বর্তমানে দেশের কামিল মাদ্রাসা তিন শতাধিক, ফাজিল মাদ্রাসা দেড় ...










