Thursday, October 15

শিক্ষাঙ্গন

স্কটল্যান্ডে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ পেলেন কুয়েট শিক্ষক আব্দুল আউয়াল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

স্কটল্যান্ডে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ পেলেন কুয়েট শিক্ষক আব্দুল আউয়াল

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||আন্তর্জাতিক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্মেলনে মর্যাদাপূর্ণ ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ (গবেষণা শাখা) অর্জন করেছেন বাংলাদেশী গবেষক ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল আউয়াল।স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইভালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং (ইএএসই ২০২৬)’ সম্মেলনে তাঁর একটি গবেষণা প্রবন্ধ সেরা হিসেবে স্বীকৃতি পায়।পুরস্কারপ্রাপ্ত গবেষণা প্রবন্ধটির শিরোনাম ‘MoEKD: Mixture-of-Experts Knowledge Distillation for Robust and High-Performing Compressed Code Models’। বর্তমানে কানাডার ‘ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান’-এ পিএইচডি গবেষণারত আব্দুল আউয়ালের এই যৌথ গবেষণায় সহ-গবেষক ও সুপারভাইজার হিসেবে যুক্ত ছিলেন ড. মৃগাঙ্ক রোচন...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুইদিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’ উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুইদিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’ উদযাপন

|| নিজস্ব প্রতিনিধি ||বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হলো আমাদের খাদ্যাভ্যাস, যার গুরুত্বপূর্ণ উপাদান দেশীয় ফলমূল, শাকসবজি ও কৃষিজ সম্পদ। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশের প্রকৃতির অপার আশীর্বাদে উৎপাদিত দেশীয় ফল স্বাদ, গুণাগুণ ও পুষ্টিমানে বিশ্বজুড়ে সমাদৃত। বিশেষ করে জ্যৈষ্ঠ্য ও আষাঢ় মাসে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকনসহ নানা মৌসুমি ফলের সমারোহে মুখর হয়ে ওঠে বাংলার জনপদ।এই ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ১১ জুন ২০২৬ থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সকাল ১১টায় আয়োজিত উৎসবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আম...
নাগেশ্বরীতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিস্কুট আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিস্কুট আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী মনিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেত্রী খাদিজা সুলতানা কেয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৭০ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় জনতা। পরবর্তীতে এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, নাগেশ্বরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে বরাদ্দকৃত ডিম, রুটি ও বিস্কুট যথাযথভাবে বিতরণ না করে কিছু শিক্ষক-শিক্ষিকা নিজেদের বাসায় নিয়ে যাচ্ছেন। এর ফলে অনেক শিশু তাদের প্রাপ্য পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে।অভিযুক্ত প্রধান শিক্ষিকা খা...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Salesmanship Technique” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Salesmanship Technique” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্রন্ট অফিস এক্সিকিউটিভদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “Salesmanship Technique for the Front Office Executives of Presidency University” শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ডিপার্টমেন্ট এর কর্মকর্তা, ফ্রন্ট অফিস, এডমিশন এন্ড আউটরিস ডিপার্টমেন্ট এর কর্মকর্তারাগন অংশগ্রহণ করেন। কর্মশালায় আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক উন্নয়ন, ভর্তি ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী সেবার উৎকর্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। তিনি তাঁর বক্তব্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-কেন্দ্রিক সেবার গুর...
মানিকগঞ্জ কামিল মাদ্রাসায় ‘অপরাজিতা কর্ণার’ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ কামিল মাদ্রাসায় ‘অপরাজিতা কর্ণার’ উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে নারী শিক্ষা, সচেতনতা ও ক্ষমতায়নের লক্ষ্যে মানিকগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসায় ‘অপরাজিতা কর্ণার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৮ জুন) বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্ণারটির উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অপরাজিতা কর্ণার’ নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহায়ক,স্বাস্থ্য সচেতনতা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা প্রিয়াংকা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা ও আত্মবিশ্বাস একজন নারীকে সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। ‘অপরাজিতা কর্ণার’ শিক্ষার্থীদের নারী স্বাস্থ্য বি...
ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় অবস্থিত ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলের ভূমি মালিক এস এম শাহরিয়ার খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (৫ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা স্কুল ভবনের একটি জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্কুলের বিভিন্ন কক্ষ থেকে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরদিন বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। চুরি হওয়া মালামালের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকাটির শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটিতে এমন ঘটনা দুঃখজনক।উল্লেখ্য, দক্ষিণ টু...
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশের উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষকের এক বিশাল প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদগণ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্...
বেসরকারি শিক্ষকদের পিআরএল ও অবসরের ৬ মাসের মধ্যে ভাতার দাবিতে সংবাদ সম্মেলন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেসরকারি শিক্ষকদের পিআরএল ও অবসরের ৬ মাসের মধ্যে ভাতার দাবিতে সংবাদ সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক ||বেসরকারি শিক্ষকদের ১ বছরের পিআরএল (PRL) চালু এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর করাসহ ১৩ দফা দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) 'অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ'-এর উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের আজাদ সেন্টারের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী, অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মোল্লা, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন এবং অধ্যক্ষ মোঃ নুরুল হক প্রমুখ।সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের নানা বৈষম্য ও সমস্যার কথা তুলে ধরে ১৩টি সুনির্দিষ্ট দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো—যে সমস্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এখনো শারীরিক ও মানসিকভাবে চাকুরিতে সেবা দিতে সক্ষম, তাদেরকে নতুন নিয়োগ না হ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট চলছে: স্কলারশিপ, আধুনিক প্রোগ্রাম ও কর্মমুখী শিক্ষার সুযোগ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট চলছে: স্কলারশিপ, আধুনিক প্রোগ্রাম ও কর্মমুখী শিক্ষার সুযোগ

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে “সামার অ্যাডমিশন ফেয়ার ২০২৬”। এই আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা এবং ভর্তি ফি-তে ৭৫% বিশেষ ছাড়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ (গোল্ডেন) প্রাপ্ত শিক্ষার্থী এবং ইংরেজি মাধ্যমের (ও এন্ড এ) লেভেল পাশকৃত শিক্ষার্থীদের টিউশন ফিতে ১০০ শতাংশ স্কলারশিপ প্রদান করা হচ্ছে। এছাড়াও ফেয়ারে থাকছে সর্বোচ্চ ১০০ শতাংশ স্কলারশিপ, ভর্তি ফিতে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, আদিবাসী শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ বিশেষ ওয়েভার এবং গ্রুপ ওয়েভার সুবিধা। পাশাপাশি, ভর্তি মেলায় অংশ নিয়ে ভর্তি সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ উপহার।উচ্চশিক্ষাকে আরও সময়োপযোগী, আধুনিক ও কর্মমুখী করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। গুলশানে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় Outcome-Based Education (OBE) পদ্ধতির মাধ্যমে শিক...
বিশ্ববিদ্যালয়কে বিশ্ব রেঙ্ককিংয়ে নিতে শিক্ষায় সর্বোচ্চ বাজেট এবং সবচে’ মেধাবীদেরকে নিয়োগ অত্যাবশ্যক
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্ববিদ্যালয়কে বিশ্ব রেঙ্ককিংয়ে নিতে শিক্ষায় সর্বোচ্চ বাজেট এবং সবচে’ মেধাবীদেরকে নিয়োগ অত্যাবশ্যক

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||বর্তমান সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী দেশের একটি বনেদী পরিবারের সন্তান। তিনি বিশ্বসেরা বিশ্ববিদ্যাল অক্সফোর্ডের গ্রাজুয়েট।শুধু তাই নয় তিনি দেশের সবচাইতে বড় একটি সেক্টর শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় সেরা ব্যক্তি মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী।তিনি যদি এ দায়িত্বে না থাকতেন বা না হতেন তিনি অক্সফোর্ডের গ্রাজুয়েট এবং হতেন একটি সাধারণ পরিবারের কেউ তাহলে তার সম্পর্কে এত কথা আসতো না।বাবা হয়ে যদি সন্তানকে অথর্ব কুলাঙ্গার অকর্মণ্য ইত্যাদি বলে গালি দেয় তাহলে এই ব্যর্থতার দায়ভার ১০০% না হলেও ৯৯% ভাগ হলো বাবার। তিনি এবিষয়টিকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান অবশ্যই অক্সফোর্ডের সমান নয়। এটা ১০০% সত্য। কিন্তু সেই মানে পৌঁছানোর দায়িত্ব শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতি-মন্ত্রীর না শিক...