হাদি-দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে সনাতনীদের মিছিল
|| মো. মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং দীপু চন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।রবিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মিছিলটি বটতলা এলাকা থেকে শুরু হয়। পরে ডায়না চত্বর ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে পরিণত হয়।এ সময় ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায়সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এ সময় তারা 'হাদি ভাইয়ের স্মরণে, ভয় করিনা মরণে', 'দীপু ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে', 'ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই', 'দীপু দাদা শ্মশানে, খুনি কেন বাহিরে', 'আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম' ইত্যাদি স্লোগান তোলেন।সনাতনী শিক্ষার্থী বাধন বিশ্বাস বলেন, যত বড় রাঘব বোয়াল হোক না কেন, খুনিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ...










