সোমবার, মার্চ ২

শিক্ষাঙ্গন

নানা কর্মসূচিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

নানা কর্মসূচিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচিতে উদযাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪। আজ রবিবার (১৭ মার্চ ২০২৪) দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।কর্মসূচিসমূহের মধ্যে ছিল রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী, দোয়া অনুষ্ঠান এবং কেক কাটা।সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু করেন।এ সময় অন্যদে...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে ইউআইটিএস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। আজ রবিবার (১৭ মার্চ, ২০২৪), সকাল ১১ টায় রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মোঃ ইয়াছিন আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস, জনসংযোগ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্ত...
জবি ছাত্রী অবন্তিকার সহপাঠী আম্মানকে গ্রেফতারের নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

জবি ছাত্রী অবন্তিকার সহপাঠী আম্মানকে গ্রেফতারের নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী ও আইন বিভাগের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী রায়হান সিদ্দীক আম্মানকে সাময়িক বহিষ্কার ও দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।শনিবার (১৬ মার্চ) ভোর পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাইরুজ অবন্তিকার মৃত্যুর কারণ হিসেবে তার সুইসাইড নোটে দেওয়া আইন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচের) অভিযুক্ত শিক্ষার্থী রায়হান সিদ্দীক আম্মানকে (আইডি নং-বি ১৮০৫০১০১৬) সাময়িক বহিষ্কার ও দ্রুত গ্রেফতারের নির্দেশ এবং অভিযুক্ত শিক্ষার্থীকে সহায়তাকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত ও প্রক্টরিয়াল বডি থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্...
ইউআইটিএস ট্রাষ্টি চেয়ারম্যানের সাথে ভিয়েনা ইউনিভার্সিটির অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস ট্রাষ্টি চেয়ারম্যানের সাথে ভিয়েনা ইউনিভার্সিটির অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. জেরাল্ড ফুটসেক। বুধবার (১৩ মার্চ) দুপুর ২ টায় এ সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে 'স্কলার্স মিট' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জীবনদর্শনের বিভিন্ন মতবাদ, শিক্ষা পদ্ধতির মানবীয় দিক প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. জেরাল্ড ফুটসেক একাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি ইউআইটিএস-এর শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত...
ইবিতে গণইফতার আয়োজন করে প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে গণইফতার আয়োজন করে প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।বিভিন্ন ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে গণইফতারের আয়োজন করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (১৩ মার্চ) পবিত্র রমজানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই গণইফতারের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় কুরআন তিলাওয়াত, আলোচনা ও সম্মিলিত মোনাজাতের পর সবাই মিলে ইফতার করেন।শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ইফতারি হচ্ছে মুসলিম সংস্কৃতির অংশ। পৃথিবীর শত কোটি মুসলমান এই সংস্কৃতি লালন করে থাকেন। আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতারির উপর নিষেধাজ্ঞা জারি করে মূলত ইসলামী সংস্কৃতিতে বাধা দেয়া হয়েছে, যা ৯০ ভাগ মুসলমানের দেশে কখনো কাম্য নয়।এছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা আরো বলেন, যারা এই সংস্কৃতি বন...
GEN-বাংলাদেশ এর আয়োজনে ড্যাফোডিলে ‘মেন্টরিং সেশন অন পার্সোনাল ব্রান্ডিং’
শিক্ষাঙ্গন, সংবাদ

GEN-বাংলাদেশ এর আয়োজনে ড্যাফোডিলে ‘মেন্টরিং সেশন অন পার্সোনাল ব্রান্ডিং’

তরুণদের মধ্যে উদ্যোক্তা মনেবৃত্তি তৈরি করার লক্ষ্যে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক-বাংলাদেশ (GEN-বাংলাদেশ) উদ্যোগে “মেন্টরিং সেশন অন পার্সোনাল ব্রান্ডিং” শীর্ষক বিশেষ মেন্টরিং সেশনের আযোজন করা হয়। বিশেষ এই সেশনে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ও সিআইও মেঘধুত রায় চৌধুরী। আজ বুধবার (১৩ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় নলেজ ভেলী, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ও ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির ইনোভেশন ও উদ্যোক্তাবৃত্তি ডিপার্টমেন্ট এর সহযোগিতায় এ বিশেষ সেশনের আয়োজন করা হয়।সেশনে ১৫০ এর অধিক শিক্ষার্থী তাদের ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করেন এবং এতে ৫০ এর অধিক তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।সেশনে মেঘধুত রায় চৌধুরী উপস্থিত তরুণ শিক্ষার্থীদের পার্সোনাল ব্রান্ডিং এর উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে অন...
সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮২তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮২তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮২তম জন্মদিন এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মার্চ, ২০২৪) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তফা আবুলউলায়ী।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড....
‘কোড উইজার্ড’ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রযুক্তি উৎসাহীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে
শিক্ষাঙ্গন, সংবাদ

‘কোড উইজার্ড’ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রযুক্তি উৎসাহীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাব ‘কোড উইজার্ড’ নামে সম্প্রতি একটি আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কম্পিটিশনের আয়োজন করেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিস অব দা স্টুডেন্ট অ্যাফেয়ারস এন্ড ক্যারিয়ার সার্ভিস এর সরাসরি তত্ত্বাবধানে এই কম্পিটিশন আয়োজনের প্রধান লক্ষ্য ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও ইইই (EEE) ডিপার্টমেন্টের সবচেয়ে তুখোর ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বের করে আনা। উক্ত কম্পিটিশনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ইইই (EEE) ডিপার্টমেন্টের ২০ টি টিম অংশগ্রহণ করে। এই কম্পিটিশনের মধ্য দিয়ে মূলত কোডিং এ আগ্রহী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের দক্ষতার প্রতিফলন ঘটে।‘কোড উইজার্ড’ কম্পিটিশনটি আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য :আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কম্পিটিশন ‘কোড উইজার্ড’ আয়োজনের লক্ষ্য কেবল একটি কম্পিটিশন আয়োজনই নয়। এই কম্পিটি...
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ স্প্রিং সেমিস্টার ২০২৪-এর ভর্তি মেলায় ৩০% ছাড়ে ভর্তির সুযোগ
শিক্ষাঙ্গন, সংবাদ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ স্প্রিং সেমিস্টার ২০২৪-এর ভর্তি মেলায় ৩০% ছাড়ে ভর্তির সুযোগ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ স্প্রিং সেমিস্টার ২০২৪ ভর্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১১ মার্চ), সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।মেলা চলাকালীন ভর্তি হলেই শিক্ষার্থীরা পাচ্ছে আকর্ষণীয় ব্যাকপ্যাক। র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীর জন্য থাকছে আকর্ষণীয় ল্যাপটপ।এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছে কমপক্ষে ৩০% ছাড় ও ভর্তি ফি’তে পাচ্ছে ৫০% ছাড়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা পাচ্ছে ১০০% ছাড়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাচ্ছে ৫০% ছাড়।১১ মার্চ থেকে ২০ মার্চ ২০২৪ পর্যন্ত চলবে এই মেলা। অফলাইন ও অনলাইন দুইভাবেই শিক্ষার্থীরা মেলা চলাকালীন সময়ে ভর্তি হতে পারবে। ভর্তি হতে যোগাযোগ: ০১৬৭৮৬৬৪৪১৭-১৯মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ...
রমজানে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, হাইকোর্টের রায় আপিলে স্থগিত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রমজানে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, হাইকোর্টের রায় আপিলে স্থগিত

পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে হাইকোর্টের আদেশ স্থগিত করে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।এর আগে সোমবার (১১ মার্চ) রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়...