বৃহস্পতিবার, এপ্রিল ২৩

শিক্ষাঙ্গন

পদচ্যুত ইআবি ভিসি ও ঢাবি অধ্যাপক রশীদের অব্যাহতির দাবিতে বিভাগীয় অফিসে তালা
শিক্ষাঙ্গন

পদচ্যুত ইআবি ভিসি ও ঢাবি অধ্যাপক রশীদের অব্যাহতির দাবিতে বিভাগীয় অফিসে তালা

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদের অব্যাহতির দাবিতে অসহযোগ আন্দোলন ঘোষণা করেছেন তার নিজ বিভাগের শিক্ষার্থীরা।এই আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিভাগীয় অফিসে তালা ঝুলিয়ে ও প্রতিবাদী ব্যানার টাঙিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।তাদের টাঙানো ব্যানারে লেখা হয়, স্বৈরাচারের দোসর, নজিরবিহীন দুর্নীতিবাজ, আনফেয়ার নিয়োগের জনক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদচ্যুত ভিসি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে শিক্ষার্থীদের এই অসহযোগ আন্দোলন।শিক্ষার্থীরা বলছেন, আজ রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টার মধ্যে অধ্যাপক আবদুর রশিদ স্বেচ্ছায় অবসর গ্রহণ না করলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রমে অংশ নিবেন না বলে হুঁশিয়ারিও ...
খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষাঙ্গন

খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল আজ। এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল।গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে ১৮ আগস্ট (রবিবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।জুলাইয়ের মাঝামাঝি থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ ছিল। আর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত...
বিশ্ববিদ্যালয়সমূহে ভাইস-চ্যান্সেলর নিয়োগ: কিছু প্রস্তাবনা
অভিমত, শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয়সমূহে ভাইস-চ্যান্সেলর নিয়োগ: কিছু প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নিয়মিত পদ হলো প্রফেসর পদ। অতীতে এ পদে অধিষ্ঠিত হতে আন্তর্জাতিক মানের অনেক বাঘা বাঘা শিক্ষকও ব্যর্থ হয়েছেন, এর প্রমাণ আমাদের সামনে অহরহ। যেমন- ড. মোঃ শহিদুল্লাহ।বর্তমানে আপগ্রেডেশনের কারণে পিএইচডি এবং আর্টিকেল থাকলে ১০ থেকে ১২ বছরের মধ্যেই এ পদে অধিষ্ঠিত হওয়া যাচ্ছে।বিশ্ববিদ্যালয়সমূহের পরিচালনার জন্য এ প্রফেসরদের থেকে যে কোনো একজন শিক্ষাবিদকে চ্যান্সেলর মহোদয় ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে থাকেন।যদিও গত তিন দশক থেকে দু চারজন ছাড়া আমরা কোনো বিশ্ববিদ্যালয়েই সেই মানের কোনো ভাইস চ্যান্সেলর পাইনি।দলীয় সরকারের আমলে দলীয় প্রফেসর ছাড়া ভাইস চ্যান্সেলর হয়েছেন এমন রেকর্ড সম্ভবত পাওয়া যাবে না। তাই আমাদের কেউ কেউ এ পদে অধিষ্ঠিত হতে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। সামর্থ্যানুযায়ী উচ্চ পর্যায়ে...
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি সবুর খান ও সেক্রেটারি ইশতিয়াক আবেদীন
শিক্ষাঙ্গন

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি সবুর খান ও সেক্রেটারি ইশতিয়াক আবেদীন

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর কার্যনিবাহী পরিষদের জরুরি সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যনিবাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয় সংক্ষেপ উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ।শিক্ষানুরাগী ড. মো. সবুর খান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া অ্যান্ড...
স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ সেপ্টেম্বর
জাতীয়, শিক্ষাঙ্গন

স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ সেপ্টেম্বর

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ সূচি প্রকাশ করা হয়।জানা গেছে, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি:কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। সে পরীক্ষাগুলো নতুন প্রশ্ন ছাপিয়ে আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেয়া হবে।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক...
দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধ : ইবির ডিন’স কমিটি
শিক্ষাঙ্গন

দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধ : ইবির ডিন’স কমিটি

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিন’স কমিটির সভায় সংশ্লিষ্টদের দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধসহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ডিনদের সর্বসম্মতিক্রমে পাঁচটি সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের অধ্যাপক কামরুন্নাহার, আইন অনুষদের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. মনজুরুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা যায়, পূর্ববর্তী (১০ আগস্ট অনুষ্ঠিত) সভার কার্যবিবরণী নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ...
রবিবার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
জাতীয়, শিক্ষাঙ্গন

রবিবার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী রবিবার (১৮ আগস্ট) থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।...
পদত্যাগ করলেন ইআবি ভিসি অধ্যাপক  আবদুর রশীদ
শিক্ষাঙ্গন

পদত্যাগ করলেন ইআবি ভিসি অধ্যাপক আবদুর রশীদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।জানা গেছে, পদত্যাগ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন।ঢাবির ইসলামি স্টাডিজ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ড. আবদুর রশীদ আজ সকালে বিভাগে যোগদানের আবেদন করেছেন।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেছেন, আমরা জানতে পেরেছি উপাচার্য মহোদয় সকালে পদত্যাগ করেছেন। তবে সরাসরি কোনো পত্র তিনি মন্ত্রণালয়ে পাঠাননি। সম্ভবত তিনি ই-মেইলে পাঠিয়েছেন।এদিকে, আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা সকাল থেকেই উপাচার্য অধ্যাপক আবদুর রশীদের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে তারা বৈষম্য নিরস...
পদত্যাগ করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখর
শিক্ষাঙ্গন

পদত্যাগ করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৌমিত্র শেখর পদত্যাগ করেছেন।বুধবার (১৪ আগস্ট) বিকেলে পত্রযোগে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠান। ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।বুধবার সকালে ভিসির পদত্যাগ সহ তিন দফা দাবি আদায় না হওয়ায় ভিসির বাসভবন, বাংলোসহ শিক্ষকদের ডরমিটরিতে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলনে আসেন শিক্ষক কর্মকর্তা, কর্মচারীরা।৭ আগস্ট শুরু হওয়া আন্দোলনটি এক পর্যায়ে এসে দুটি ভাগে বিভক্ত হয় যার একটি অংশ ছাত্রদল পন্থী এবং অপর অংশটিতে বামসহ সাধারণ শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগ মাত্রই ছাত্রদলপন্থী শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু হলের সামনে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।অন‍্যদিকে বামসহ সাধারণ শিক্ষার্থীদের অংশের প্রতিনিধি, ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষ...
শহীদদের রক্ত বৃথা যায় না : ড. সাইফুল ইসলাম সিদ্দিকী
শিক্ষাঙ্গন

শহীদদের রক্ত বৃথা যায় না : ড. সাইফুল ইসলাম সিদ্দিকী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, যাদের রক্তের বিনিময়ে আজ দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ায় বাংলাদেশের খ্যাতনামা একটি প্রতিষ্ঠানে মুক্ত বাতাসে বক্তব্য দিতে পারছি তাদের ঋণ কখনো পরিশোধ করা যাবে না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না।মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল দশটায় কুষ্টিয়া কুয়াতুল আলিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবকপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রফেসর সিদ্দিকী বলেন, সকল ছাত্রছাত্রীকে একজন দেশ প্রেমিক আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রতি আহ্বান জানাই। শুধু সার্টিফিকেট নিয়ে নিজের জন্য কিছু করতে পারাটা গৌরবের নয়। বড় বড় সার্টিফিকেট ছাড়াও দেশ জাতির সেবা করা যায়। দেশ জাতির সেবায় নিজেকে নিয়োজিত করলে দেশজাতি তোমাদেরকে এগিয়ে দিবে তার জ্বলন্ত উদাহরণ আজকে তোমরা ছাত্র ...