৬৯ দিন পর আজ ক্লাসে ফিরছে নোবিপ্রবি
দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, গত ১১ জুন ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এরপর ২২ জুন কয়েকটি বিভাগে ক্লাস শুরু হয়। পরে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ২৫ জুন শুরু হয় শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি। গত ১ জুলাই শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।গত ৭ আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে প...










