মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

থানায় থানায় পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন

থানায় থানায় পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে দেশের প্রায় সব থানা-পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সেই তছনছ হয়ে থাকা থানার ভেতরে ও বাইরে ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা।শুক্রবার (৯ আগস্ট) থেকে তারা এই কার্যক্রম করছেন। এর অংশ হিসেবে ভাটারা থানা পরিষ্কার করতে দেখা গেছে রাজধানীর ইউআইইউ ও ইউআইটিএস'র শিক্ষার্থীদের। সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিষ্কার করেছে এনায়েতপুর থানা। এছাড়াও এলাকাভিত্তিক বিভিন্ন স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে থানাগুলোকে ঝকঝকে করে তুলছেন। এ সময় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। তারাও তাদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।এদিকে রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে দিন...
দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সারাদেশ

দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে চলে তান্ডব। ভাংচুর, লুট, ডাকাতি-সহ দুর্বৃত্তদের দেয়া আগুলে পুড়ে যায় অনেকের বাড়িঘর, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, থানা ও সরকারী বিভিন্ন স্থাপনা। এ ধরনের বর্বর ধ্বংসযজ্ঞে আবর্জনাস্তূপে পরিণত হয় রাজধানীসহ দেশের শহরগুলোর রাস্তাঘাট। দেশজুড়ে এসকল ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ।শুক্র ও শনিবার এ সকল ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়াও নগরীর পানি নিষ্কাশনে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন তারা।জনগণের দুর্ভোগ মেটাতে এসকল কাজ জনপ্রতিনিধিদের করার কথা থাকলেও এখন এ অভিযান পরিচালনা করছেন এলাকাভিত্তিক ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবীরা।...
আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবে : ড. ইউনূস
জাতীয়, শিক্ষাঙ্গন

আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবে : ড. ইউনূস

‘আবু সাঈদের স্বপ্ন ছিল বড়, এজন্যই সে বুক পেতে দিয়েছে’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১০ আগস্ট) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সিন্ডিকেট রুমে শিক্ষার্থীদের সঙ্গে ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে একথা বলেন তিনি।শিক্ষার্থীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, তোমরাও আবু সাঈদের মতো বড় স্বপ্ন দেখো। তোমাদের যে ক্ষমতা সেটা অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে তোমরা পাল্টে দিতে পারো। তাই পিছু হটবে না। আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছ।আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবেতিনি আরও বলেন, আমরা মহাকাব্য পড়ে থাকি। আবু সাঈদ হলো সেই মহাকাব্যের নায়ক। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক কবিতা, গল্প ও সাহিত্য লেখা হবে।আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছেন উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, তার গুলি খাওয়ার যে ছবি মানু...
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য মাকসুদ কামাল
শিক্ষাঙ্গন

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। তার সঙ্গে আরও সাতজন হল প্রাধ্যক্ষও পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো ই-মেইল বার্তায় তিনি পদত্যাগ করেন।পদত্যাগপত্রের একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও পাঠিয়েছেন তিনি। রেজিস্ট্রার দপ্তর সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, উপাচার্যের সঙ্গে বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল, বিজয় ৭১ হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল, সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষরাও পদত্যাগ করেছেন। এছাড়া জহুরুল হক হলের চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন।এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাবির প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেন। তাছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানও পদ ছেড়েছেন বলে জানা গেছে।গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে ...
বিচারপতিদের অপসারণ দাবীতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন

বিচারপতিদের অপসারণ দাবীতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিদলীয় ভিত্তিক বিচার ব্যবস্থাকে রুখে দিতে এবং লেজুড়বৃত্তিক বিচারপতিদের অপসারণ ও ক্যাম্পাসে অপরাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।শনিবার (১০ আগস্ট) দুপুর পোনে ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে একত্রিত হয়ে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা৷ এসময় একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে যেয়ে এক সমাবেশের রূপ নেয়।মিছিলে শিক্ষার্থীরা অবৈধ বিচারপতি, মানি না মানবো না; স্বৈরাচারের বিচারপতি, মানিনা মানবো না; হাসিনার প্রেতাত্মাকে, মানি না মানবো না; ছাত্রলীগের দালালেরা, হুশিয়ার সাবধান; হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন।প্রশাসন ভবনের সামনে ছাত্র সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অপচেষ্ট...
দেশপ্রেম থাকলে ট্রেনিং বা দল করার প্রয়োজন হয় না : বর্তমান ছাত্রসমাজের কার্যক্রমই বড় প্রমাণ
অভিমত, জাতীয়, শিক্ষাঙ্গন

দেশপ্রেম থাকলে ট্রেনিং বা দল করার প্রয়োজন হয় না : বর্তমান ছাত্রসমাজের কার্যক্রমই বড় প্রমাণ

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||কোন দলের সদস্য নেতা না হয়েও রাজনীতি না করেও কোন সংস্থা থেকে ট্রেনিং না নিয়েও দেশপ্রেম থাকলে আপনা আপনি দেশ সেবা করা যায়। বর্তমান ছাত্রসমাজ আমাদের মত দলকানা অন্ধদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।কয়েক বছর আগেও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে দেশের যেকোনো ট্রাফিকের সর্বোচ্চ পদক পাওয়া ব্যক্তির চাইতেও বেশি।বর্তমানে ট্রাফিকের দায়িত্বরত আমার সন্তানরা আবারও সে দায়িত্ব পালন করে দেখিয়ে দিচ্ছে।লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যেখানে সরকারি একটি ঘরবাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে ব্যয় হয়, সেখানে তারা বিনা পয়সায় এত বড় সংসদ ভবনকে আয়নার মতো চকচক করে ফেলেছে।বিদেশে বন্ধের সময় তিন মাস ছাত্ররা বিভিন্ন অফিস আদালত ইত্যাদিতে চাকরি করে থাকেন। আমাদের দেশে বিভিন্ন সেক্টরে এখন থেকে ছাত্রদে...
আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস
জাতীয়, শিক্ষাঙ্গন

আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস

রংপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১০ আগস্ট) সকালে হেলিকপ্টারযোগে পীরগঞ্জে সাঈদের গ্রামের বাড়িতে যাবেন তিনি। সকাল ১০টায় আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ড. ইউনূস। এছাড়াও বেরোবিতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে দেখা করবেন প্রধান উপদেষ্টা।রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাবেনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ।এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আব...
ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ
শিক্ষাঙ্গন

ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার (৮ আগস্ট) নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন এ তথ্য নিশ্চিত করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনজনই। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান ড. শেখ আবদুস সালাম। পরে ২০২১ সালের ৫ মে কোষাধ্যক্ষ ও ৩০ জুন উপ-উপাচার্য নিয়োগ পান।...
আবু সাঈদের কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস
জাতীয়, শিক্ষাঙ্গন

আবু সাঈদের কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস

আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দেশে ফিরে এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি কেঁদে দেন।ড. ইউনূস সাঈদের কথা বলতে গিয়ে বলেন, এরপর থেকে কোনো যুবক-যুবতী আর পিছু হটেনি। নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের ঘরে সুফল পৌঁছে দিতে হবে। না হলে এর কোনো দাম নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন।এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।এদিকে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।...
ট্রাফিক নিয়ন্ত্রণে আজও সড়কে শিক্ষার্থীরা
রাজধানী, শিক্ষাঙ্গন

ট্রাফিক নিয়ন্ত্রণে আজও সড়কে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে হামলার শিকার হয়ে ভয় ও আতঙ্কে কর্মবিরতিতে রয়েছে পুলিশ বাহিনী। এরকম উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণের গত কয়েকদিনের মতো আজও সড়কে রয়েছে শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদেরকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। রাজধানীতে আস সুন্নাহ ফাউন্ডেশনের স্বল্প পুঁজির উদ্যোক্তা ম্যানেজমেন্ট কোর্স করতে আসা যশোর এম এম কলেজের শিক্ষার্থী মো. আবদুল্লাহ দায়িত্ব পালনরত অবস্থায় বলেন, একজন শিক্ষার্থী হিসেবে দেশের প্রয়োজনে কাজ করতে খুবই ভালো লাগছে। আমরা আগামীতে সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।...