বৃহস্পতিবার, এপ্রিল ২৩

শিক্ষাঙ্গন

ভিসি নিয়োগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ভিসি নিয়োগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্থবিরতা কাটিয়ে উঠতে নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ নিয়মিত উপাচার্য, প্রক্টর, প্রভোস্টসহ প্রশাসনিক প্রায় সকল পদ শূন্য হয়ে আছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতি চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।এতে আরও বলা হয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে সৎ, যোগ্য এবং জুলাই অভ্যুত্থানের বিপ্লবী চেতনায় উজ্জীবিত একজন উপাচার্য নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।“আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য নিয়োগ দেয়া না হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”...
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।এছাড়া মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি ইউজিসি চেয়ারম্যানকে তার সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশন...
ভিসি নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ভিসি নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। একইসঙ্গে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা। এসময় বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়ক আটকে আজকের মধ্যেই উপাচার্য নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়কে আটকে অবস্থান নেয়। বেলা সাড়ে ১১টায় মহাসড়কে অবস্থান নিয়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়ে কর্মসূচি চালায় শিক্ষার্থীরা। পরে বেলা সোয়া ১২টার দিকে রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা ‘সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে’, ‘ইবিয়ানদের লক্ষ্য, ভিসি হবে দক্ষ’, ‘রাবি, ঢ...
আন্তর্জাতিক যুব ফটো ফেস্টিভ্যালের ‘ব্লিটজ প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন ইউআইইউ’র শিক্ষার্থী নাফিস
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্তর্জাতিক যুব ফটো ফেস্টিভ্যালের ‘ব্লিটজ প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন ইউআইইউ’র শিক্ষার্থী নাফিস

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) শিক্ষার্থী নাফিস নাওয়াল ৪র্থ আন্তর্জাতিক যুব ফটো ফেস্টিভ্যাল ÔNO FRAMESÕ -এর ব্লিটজ প্রতিযোগিতায় ইন্ডিপেন্ডেন্ট অথোর হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতাটি সম্প্রতি রাশিয়ার চেলিয়াবিনস্কে অনুষ্ঠিত হয়।এবারের প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৩০০ টিরও বেশি অংশগ্রহণকারীদের মধ্যে ফটোগ্রাফিক প্রতিভা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে। "ওয়ান ডে ইন দ্য লাইফ অফ চেলিয়াবিনস্ক" শীর্ষক ব্লিটজ প্রতিযোগিতায় নাফিস নাওয়াল অসামান্য ফটোগ্রাফিক নৈপূণ্যের মাধ্যমে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ফটোগ্রাফির ক্ষেত্রে স্বীকৃত বিশেষজ্ঞ চেয়ারম্যান রশিদ উসমানভ, সের্গেই মস্কভিন এবং আলেনা ইভোচকিনা সহ একটি বিশিষ্ট ব্যাক্তিদের দ্বারা প্রতিযোগিতায় বিচারিক প্যানেল করা হয়।উল্লেখ যে, নাফিসের দল 'আর্ট ইন অ্যাকশন' প্রোগ্রামের শীর্ষ পাঁচটি ফটো প্রজেক্টে একটি স...
প্রাণ ফিরে পেল ঢাবি, সাড়ে তিন মাস পর ক্লাসে ফিরে খুশি শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রাণ ফিরে পেল ঢাবি, সাড়ে তিন মাস পর ক্লাসে ফিরে খুশি শিক্ষার্থীরা

এ যেন প্রাণ ফিরে পেল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টানা প্রায় সাড়ে তিন মাস পর ক্লাসে ফিরতে পারায় খুশি শিক্ষার্থীরা। দীর্ঘ এই সময়ে পড়াশোনায় যে গ্যাপ হয়েছে তা এবার পুষিয়ে নিতে চান তারা।রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সব বিভাগে না হলেও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ইতিহাস বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ইসলামের ইতিহাস বিভাগ-সহ কিছু কিছু বিভাগের ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করতে দেখা গেছে।শিক্ষার্থীরা ক্লাস শুরু হওয়ার খুশির সাথে কিছুটা চিন্তিতও বটে। কারণ, জুলাই মাসে বিভাগগুলোতে পরীক্ষা হওয়ার কথা ছিল। বৈষম্যবিরোধী আন্দোলন-সংগ্রামের জন্য এই মুহূর্তে তাদের কোনো পরীক্ষার প্রস্তুতি নেই। কিন্তু খুব শিগগির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে।প্রসঙ্গত, ঈদুল আজহ...
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

দীর্ঘদিন পর আজ রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ ছাড়া বাকি সব বর্ষের ক্লাস শুরু হচ্ছে। ৩০ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিনস কমিটির সুপারিশের আলোকে ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস (প্রথম বর্ষ ব্যতীত অন্য সব বর্ষের) শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। আর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ।এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে এরই মধ্যে গৃহীত প্রস্তাবনাগুলোর (যার বা...
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়ে শিক্ষা-কার্যক্রম শুরু হলেও এখনো উপাচার্য নিয়োগ হয়নি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা-কার্যক্রমের এই অচলাবস্থা নিরসনে এবং উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রতার প্রতিবাদে ফের বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে ঐতিহাসিক বটতলার প্রাঙ্গণে সমবেত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা।মিছিলে শিক্ষার্থীরা সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে; ঢাবি,জাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়; ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়; ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাদের...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আমরা দেড় ঘণ্টা ধরে মিটিং করেছি। জরুরি সিন্ডিকেটের সভায় অংশ নেওয়া সব সদস্যদের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। আশা করি, সবাই ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনকে সহযোগিতা করবেন।এদিকে, ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগ...
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ উপাচার্য অধ্যাপক শামসুল আলম
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ উপাচার্য অধ্যাপক শামসুল আলম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সারাদেশের আলিয়া মাদ্রাসাসমূহের এফিলিয়েশন ক্ষমতাসম্পন্ন বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলমের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।...
চট্টগ্রাম, জগন্নাথ, শাহজালালসহ ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

চট্টগ্রাম, জগন্নাথ, শাহজালালসহ ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চট্টগ্রাম, জগন্নাথ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।এদিন নতুন উপাচার্য পেয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার।আলাদা প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রেজাউল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ক...