Friday, August 28

বাণিজ্য ও অর্থনীতি

খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার

দুই ধরনের খেজুরের খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫০ থেকে ১৬৫ টাকা। অন্যদিকে বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা।দেশে আমদানিকৃত খেজুরের আমদানিমূল্য, আরোপিত শুল্ক ও করাদি এবং আমদানিকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রতিকেজি খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।মঙ্গলবার (১২ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে এফবিসিসিআই প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনকে দেওয়া এক চিঠিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।এতে বলা হয়, দেশে আমদানিকৃত বিভিন্ন খেজুরের আমদানি মূল্য, আরোপিত শুল্ক ও করাদি এবং আমদানিকারকদের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় খেজুরের মানভিত্তিক যৌক্তিক ম...
উত্তরার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ, সারাদেশ

উত্তরার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।সোমবার (১১ মার্চ) দিনগত রাত ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ঢাকা স্টেশনের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাত ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।...
রমজানে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: নানক
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রমজানে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: নানক

রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।রবিবার (১০ মার্চ) সকালে রাজধানীর শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনী জিনিস বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।জাহাঙ্গীর কবির নানক বলেন, যে বাজারদর রমজান মাসে সদকায়ে জারিয়া হওয়ার কথা, সে জায়গা থেকে উল্টো মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নিয়েছে, তাদের আমি একটি সতর্কবাণী দিলাম। দলের সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ রেহাই পাবে না।নানক বলেন, আমি স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী থাকাকালে বাজার সম্পর্কে প্রচণ্ড অবহিত ছিলাম। বাজার সম্পর্কে আমার ধারণা হয়েছে। কুমিল্লা নিমসার বাজার থেকে আমরা যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটি ফুলকপি কিনে সেটি যখন কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট ...
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ

প্রতারণার এক মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালত এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম।তিনি বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এরপর মামলাটির পরবর্তী পদক্ষেপের জন্য আসামিদের বিরুদ্ধে হুলিয়া জারি ও সম্পত্তি ক্রোকের আবেদন করি। শুনানি শেষে আদালত সেই আবেদনও মঞ্জুর করেছেন।’মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানার বাসিন্দা মুজাহিদ হাসান ফাহিম ৫ লাখ টাকার একটি বাইক অর্ডার করে তার মূল্য পরিশোধ করেন। বাদীর কেনা মোটরসাইকেল ৪৫ কার্যদিবসের মধ্যে দিতে ব্যর্থ হলে ইভ্যা...
সব পেট্রোল পাম্পে ফায়ার সেফটি দেখার নির্দেশ দিলেন নসরুল হামিদ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

সব পেট্রোল পাম্পে ফায়ার সেফটি দেখার নির্দেশ দিলেন নসরুল হামিদ

দেশের সব পেট্রোল পাম্পে ফায়ার সেফটি এবং পরিবেশগত যাবতীয় নথি আছে কি না তা দেখার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।বুধবার (৬ মার্চ) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয়ের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে গিয়ে বিপিসি চেয়ারম্যানকে তিনি এ নির্দেশনা দেন।সম্প্রতি দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি এ নির্দেশনা দেন।এসময় বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ, পরিচালক (অপারেশন) খালেদ আহমেদ, পরিচালক (অর্থ) কাজী মোজাম্মেল হক, পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া উপস্থিত ছিলেন।...
রমজানে ব্যাংকের নতুন সময়সূচি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি

আসন্ন রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে।রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে...
বেইলি রোডে রাজউক-এর অভিযানে নবাবী ভোজ এবং সুলতান’স ডাইন সিলগালা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বেইলি রোডে রাজউক-এর অভিযানে নবাবী ভোজ এবং সুলতান’স ডাইন সিলগালা

রাজধানীর বেইলি রোড এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নবাবী ভোজ ও সুলতান’স ডাইন নামের দুটি রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে অভিযান শুরু করেন রাজউকের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে নবাবী ভোজের কর্মকর্তা-কর্মচারীরা রেস্তোরাঁ বন্ধ করে সরে পড়েন। পরে রাজউকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা রেস্তোরাঁটি সিলগালা করে দেন।সরেজমিনে দেখা যায়, দুইতলা একটি ভবনের নিচতলায় নবাবী ভোজ রেস্তোরাঁটি অবস্থিত। ভবনটির ওপরের তলায় পোশাকের একটি ব্র্যান্ডের শোরুম আছে।সুলতান’স ডাইনের বিষয়ে রাজউকের কর্মকর্তারা বলেন, রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে তাঁরা দাবি করেছেন, তাঁদের সব কাগজপত্র আছে। তাই আপাতত রেস্তোরাঁটি সিলগালা করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।গত বৃহস্পতিবার রাত...
ধানমন্ডির টুইন পিক টাওয়ারের ১২ রেস্তোরাঁ সিলগালা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ধানমন্ডির টুইন পিক টাওয়ারের ১২ রেস্তোরাঁ সিলগালা

রাজউকের অভিযানে ধানমন্ডির টুইন পিক টাওয়ারের ১২টি রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। এছাড়া আরও একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। নকশা বহির্ভূতভাবে এসব রেস্তোরাঁ করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।সোমবার (৪ মার্চ) ভবনটিতে অভিযান চলাকালে এমন সিদ্ধান্তের কথা জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ভবনটি এফ ওয়ান ক্যাটাগরিতে অনুমোদন দেওয়া হয়েছে। এই ক্যাটাগরি অনুসারে ভবনটি শুধু অফিস হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু আমরা পরিদর্শনে মাত্র দুই ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে বরাদ্দ দেওয়ার বিষয়টি দেখেছি। বাকি অংশগুলোতে নিয়মের বাইরে গিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্ট ভাড়া দেওয়া হয়েছে। সেইসঙ্গে ওষুধ ও কাপড়ের দোকান পেয়েছিএক প্রশ্নের জবাবে তাজিনা সারোয়ার বলেন, রাজউক ছাড়াও সিটি করপোরেশন কিংবা কলকারখানা অধিদফতরসহ সংশ্লিষ্ট যেসব সরক...
রমজানে ৬০০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে ৩০ স্থানে
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রমজানে ৬০০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে ৩০ স্থানে

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রমজান উপলক্ষে ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০ স্থানে গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংসের কেজি ২৮০ টাকা। ডিম ১০ টাকা ৫০ পয়সা করে ট্রাকে বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।ঈদের আগের দিন পর্যন্ত হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি চলবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।...
এবারও রমজান জুড়ে ১০ টাকায় দুধ বিক্রি করবেন এরশাদ উদ্দিন
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ, সারাদেশ

এবারও রমজান জুড়ে ১০ টাকায় দুধ বিক্রি করবেন এরশাদ উদ্দিন

এবারও রমজান মাস জুড়ে ১০ টাকা কেজিতে নিজ খামারের উৎপাদিত ২ টন দুধ বিক্রি করবেন মো. এরশাদ উদ্দিন। প্রতি বছর রমজানের প্রথম দিন থেকে তিনি এ কার্যক্রম শুরু করেন বলে জানিয়েছেন।রবিবার (৩ মার্চ) রাতে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। প্রতিদিন যে কেউ তার খামার থেকে ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ১ লিটার দুধ কিনতে পারবেন।ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ আসছে রমজান, প্রতি বছরের মতো এবারও ১০ টাকা কেজি দরে ৩০ রোজায় প্রায় ২ টন দুধ সরবারহ করা হবে ইনশাআল্লাহ। আমাদের খামার জে,সি, এগ্রো দুগ্ধ উৎপাদন ও গরু মোটাতাজাকরণ প্রকল্প। আমাদের খামারের উন্নতির জন্য দোয়া চাই।’মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ার...