Saturday, October 17

বাণিজ্য ও অর্থনীতি

রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে
বাণিজ্য ও অর্থনীতি

রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে

ডলারের চাহিদা মেটানোর অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সেই উৎসে বাঁধা পড়েছিল এতদিন। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রবাসীরা। ফলে হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্ত নেন তারা। শেখ হাসিনা পদত্যাগের পর বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের পরিমাণ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, আগস্টের প্রথম ১০ দিনে দেশে বৈধপথে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।তথ্য বলছে, আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ে আগের ৩ দিনের চেয়ে ৪ গুণ রেমিট্যান্স পাঠিয়েছেন তারা।চলতি মাসের প্রথম ১০ দিনে র...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে : অর্থ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।শপথ নেওয়ার পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশন সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। অর্থ উপদেষ্টাও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এর আগে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, কোনো প্রকল্প বন্ধ করা হবে না। তবে এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে।তিনি আরও বলেন, তথ্যে কোনো লুকোচুরি রাখা হবে না।...
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগ

শিক্ষার্থীদের আলটিমেটামের পর পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তা। শিক্ষার্থীদের দেওয়া সময়ের মধ্যেই তারা পদত্যাগ করেন।কেন্দ্রীয় ব্যাংকের চার কর্মকর্তা হলেন- ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।এর আগে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তাকে সোমবার (১২ আগস্ট) দুপুর ১টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এই আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি।মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন...
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নুরুন নাহার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নুরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।রবিবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিসের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (৯ আগস্ট) বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান আব্দুর রউফ তালুকদার। এরপর গভর্নর ছাড়াই চলেছে একদিন। এ পরিস্থিতিতে ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নর যোগদানের পূর্ব পর্যন্ত ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারবেন। ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং...
চাঁদাবাজি না থাকায় কিছুটা কমেছে পণ্যের দাম
বাণিজ্য ও অর্থনীতি

চাঁদাবাজি না থাকায় কিছুটা কমেছে পণ্যের দাম

গত কয়েক দিনে দেশে পণ্যমূল্য বেশ কিছুটা কমেছে। মূলত সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকায় পণ্যের দাম কমেছে বলে বলা হয়েছে। দেশে পণ্যমূল্য যে কেবল চাহিদানির্ভর নয়, এ ঘটনা থেকে বিষয়টি আবারও বোঝা যাচ্ছে।৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পুলিশ-শূন্য হয়ে পড়েছিল। গত দুই দিনে তারা আবার আংশিক কার্যক্রম শুরু করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠে নেই। পুরোনো সিস্টেম বা ব্যবস্থার এখনো পুনঃপ্রবর্তন হয়নি। অর্থাৎ উৎস থেকে বাজারে পণ্য আনতে যে দফায় দফায় চাঁদা দিতে হতো, সেই বাস্তবতা এখন নেই।এদিকে ছাত্ররা বাজারে বাজারে ঘুরছে; দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলছে। এই পরিস্থিতিতে বাজারে তার প্রভাব অনুভূত হচ্ছে। ফলে পণ্যের দাম কমেছে।গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করতে শোনা যায়: এখন থেকে কেউ চাঁদা দেবেন না। কেউ কোন নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবি করলে আইনের হাতে সোপর্দ করবেন।এ ছাড়া দ্রব্যমূল্যের আরও...
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফের পদত্যাগ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। তিনি শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার বেলা তিনটার দিকে গভর্নর তার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন।এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। আগামীকাল অর্থ মন্ত্রণালয় ও তার অধীন তিনটি বিভাগের সঙ্গে বৈঠক রয়েছে তার। সেখানে হয়তো বিষয়টি জানা যেতে পারে।এদিকে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার।গভর্নরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে...
কমেছে মুরগির দাম, স্থিতিশীল সবজির বাজার
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী

কমেছে মুরগির দাম, স্থিতিশীল সবজির বাজার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে সরবরাহে ব্যাত্যয় ঘটলেও প্রভাব পড়েনি বাজারে। অস্বাভাবিক দাম বাড়ার পর গেল সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মুরগির দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ১৫ টাকা। আর পাকিস্তানি কক বা সোনালি মুরগি দাম কেজিতে কমেছে ৬০ টাকা পর্যন্ত। মুরগির দাম কমলেও স্থিতিশীল রয়েছে সবজির বাজার। তবে দাম কমেছে পেঁয়াজ ও আলুর। মাছের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।সবজি, মাছ ও মুরগির গাড়ি কম এলেও স্বাভাবিক চিত্র দেখা গেছে বাজারে। রাজধানীর বনানী বাজারে স্থিতিশীল সবজির দামের সঙ্গে কমেছে মুরগির দাম। স্থিতিশীল আছে সব ধরনের মাছের দামও।বৃহস্পতিবার (০৮ আগস্ট) বনানী কাঁচাবাজার, মাছের ও মুরগির বাজারে এমন চিত্র দেখা গেছে। আর সামনের দিনে দেশের পরিস্থিতির যত উন্নতি হবে ততই পণ্যের দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা।দোকানদাররা গণমাধ্যমকে বলেন, বাজারে প্রতি কেজি আলু বি...
বিজয় উল্লাসে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় প্রবাসীদের
প্রবাস, বাণিজ্য ও অর্থনীতি

বিজয় উল্লাসে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় প্রবাসীদের

শেখ হাসিনার পলায়ন ও তার সরকার পতনে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে ও মালয়েশিয়ার মারদেকা স্কয়ারে সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করে।এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত ন্যাক্কারজনক ছাত্র-জনতা হত্যা-নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের পতাকা হাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করে।সোমবার (৫ আগস্ট) সোমবার শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে, একে অপরকে মিষ্টি খাওয়ায়ে বিজয় উল্লাস করেছে।প্রবাসীরা বলেন, বিশ্বাস হচ্ছে না। কী যে শান্তি লাগছে, বোঝাতে পারব না। বিশ্বাস করতে আরও কিছু সময় লাগ...
গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা খুলেছে
বাণিজ্য ও অর্থনীতি

গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা খুলেছে

বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা।বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ যে যার মতো করে নিজেদের নিরাপত্তা বিধান করেছে। কর্মস্থলে ফিরতে পেরে খুশি বলে জানিয়েছেন পোশাককর্মীরা।অপরদিকে যথাসময়ে নিয়ম মেনে তৈরি পোশাক শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি ছিল বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।জানা যায়, গাজীপুরের দুই হাজারের অধিক পোশাক কারখানা রয়েছে। এসবের মধ্যে অধিকাংশ কারখানা আজ খুলেছে। তবে যেগুলো উৎপাদন শুরু হয়নি সেগুলোতেও অফিসিয়াল কাজ চলছে। ধারণা করা হচ্ছে আগামীকালের মধ্যে সব কারখানায় উৎপাদন শুরু হবে।...
দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা
বাণিজ্য ও অর্থনীতি

দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।রোববার (৪ আগস্ট) তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ পক্ষ থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছে।এ বিষয়ে বিজিএমইএ’র সভাপতি এসএম মান্নান কচি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।...