Friday, July 17

বাণিজ্য ও অর্থনীতি

ঢাকায় ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট, কোন সিটিতে কয়টি?
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ঢাকায় ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট, কোন সিটিতে কয়টি?

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দুটি স্থায়ীসহ মোট ২২টি পশুর হাট বসানোর পরিকল্পনা রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গাবতলীতে স্থায়ী হাট ব্যবহারের পাশাপাশি ৯টি অস্থায়ী হাটের আয়োজন করবে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সারুলিয়ায় স্থায়ী মার্কেটের পাশাপাশি ১১টি অস্থায়ী হাট স্থাপনের পরিকল্পনা করছে।ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম জানান, ৯টি হাট স্থাপনের জন্য প্রাথমিকভাবে ইজারা নোটিশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও হাট বাতিল বা সংযোজনের অধিকার কর্তৃপক্ষের রয়েছে। তিনি অনলাইন প্ল্যাটফর্ম ও এটিএম বুথের মাধ্যমে মূল্য পরিশোধের মাধ্যমে অনলাইনে পশুবিক্রি বাড়ানোর প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।প্রাথমিকভাবে ১১টি হাটের ইজারা দেওয়া এবং অফিসিয়াল মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ম...
রাত ৮টার পর শপিংমল-বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রাত ৮টার পর শপিংমল-বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের আহ্বান

চলমান দাবদাহ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (২৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।বিদ্যুৎ বিভাগ জানায়, বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে গ্রাহকদের আরও পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে আহ্বান জানাচ্ছে।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনাগুলো হলো-রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা। নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিংমল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত...
জলদস্যুদের থেকে মুক্ত এমভি আবদুল্লাহ দেশের পথে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জলদস্যুদের থেকে মুক্ত এমভি আবদুল্লাহ দেশের পথে

সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দেশের পথে রওনা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) মধ্যরাতে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয় এমভি আবদুল্লাহ।এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেন আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।কয়লা নিয়ে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে ফেরার সময় জিম্মি জাহাজটি এবার দেশের পথে বহন করছে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় (বাংলাদেশ সময়) জাহাজটি প্যারস্য উপসাগরের হরমুজ প্রণালি অতিক্রম করছিল। আগামী ১২ বা ১৩ মে জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছাবে বলে জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান এস আর শিপিং আশা করছে।জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিক মুক্তএর আগে গত শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হামরিয়া বন্দরে কয়লা খালাস করে মিনা সাকার বন্দরে যায় এমভি আবদুল্লাহ। সেখান থেকেই ৫৬ হাজার মেট্রিক টন...
প্রয়াত শিল্পপতি ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

প্রয়াত শিল্পপতি ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, মরহুম ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খানের স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় তেজগাঁও বিমানঘাঁটির ফ্যালকন হলে তাঁর পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত ২০ এপ্রিল (শনিবার) বিকালে মিরপুর ডিওএইচএসে মেয়ের বাসায় অসুস্থ হয়ে পড়েন ৮৪ বছর বয়সী রাশেদ মাকসুদ খান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার (২১ এপ্রিল) গুলশান সোসাইটি মসজিদে বাদ জোহর জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান সঞ্চালিত স্মরণ সভায় আলোচনা করেন ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনাল এর এমডি, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মাহমুদুল হক, সহকারী বিমান বাহিনী প...
ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান, নিষিদ্ধ হংকং-সিঙ্গাপুরে
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান, নিষিদ্ধ হংকং-সিঙ্গাপুরে

ক্যানসার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইডের উচ্চ-মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্টের গুঁড়া মসলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং ও সিঙ্গাপুর।এ ঘটনার পর ভারতের মশলা রফতানি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠান দুইটিতে তাদের মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে। ভারতে এ দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রফতানি করা হয়।এমডিএইচ-এর মাদ্রাজ কারি পাউডার, সম্বার মসলা ও কারি পাউডার মসলা ও এভারেস্ট ফুড প্রোডাক্ট লিমিটেডের ফিশ কারি মসলা, মোট এই চারটি প্রোডাক্টকে ঘিরে তৈরি হয়েছে এই সমস্যা।ইথিলিন অক্সাইড একটি গন্ধহীন রাসায়নিক। অত্যধিক পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।হংকং ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলেছে, ভারতীয় ওই দুই কোম্পানির গুঁড়া মসলায় উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে। যা মানুষের খাওয়ার জন্য অ...
একদিনের ব্যবধানে আরও কমল স্বর্ণের দাম
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

একদিনের ব্যবধানে আরও কমল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে ভরিতে আরও ২ হাজার ৯৯ টাকা কমেছে স্বর্ণের দাম।বুধবার (২৪শে এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা।বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯ হাজার টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৩ হাজার ৪২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্...
জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।মঙ্গলবার (২৩শে এপ্রিল) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানা জানায়, সোমবার (২২শে এপ্রিল) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩৩ শতাংশ বা ২৯ সেন্ট কমেছে। এদিন প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে ৮৭ ডলারে।অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমেছে। বাজারে এই তেল প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে ৮২ ডলার ৮৫ সেন্টে।বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইজি মার্কেটের বিশ্লেষক ইয়েপ জুন বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম কমেছে। আমেরিকার ক্রমবর্ধমান অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বর্তমানে ব...
দাম বাড়ল বোতলজাত সয়াবিনের, কমল খোলা তেলের
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

দাম বাড়ল বোতলজাত সয়াবিনের, কমল খোলা তেলের

বোতলজাত সয়াবিনের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা বাজারে সয়াবিন তেলের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল থেকে কার্যকর করা হবে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এই কথা জানিয়েছেন।এর আগে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় মিলমালিকেরা। পরে গত মঙ্গলবার থেকে নতুন ওই দাম কার্যকরের কথা জানিয়ে বাণিজ্যসচিব বরাবর চিঠি দেয় কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেদিন সয়াবিনের মূল্যবৃদ্ধির ‘সুযোগ নেই’ বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।রোজার আগে, অর্থাৎ ১ মার্চ যখন বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়, তখন ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা।...
কুমারখালীতে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে চুরি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

কুমারখালীতে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে চুরি

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখায় জানালার গ্রিল ও ভল্টের তালা ভেঙে নগদ পাঁচ লাখ ২৭ হাজার টাকা, সিসিটিভির ডিভিআরসহ বেশকিছু মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতের কোনো এক সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে ব্যাংকে চুরির ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, চুরির ঘটনাটি সন্দেহজনক ও রহস্যজনক। গভীর তদন্ত চলছে।বুধবার (৩ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, একটি জানালার গ্রিল কাটা। তবে জানালার গ্লাসে কোনো ক্ষত নেই। ভল্টের তালা ভাঙা, সিসিটিভির ডিভিআর নেই। অগোছালো আলমারি।এ সময় এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম জানান, তিনি সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা পাঁচ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ...
সোনার দাম কমেছে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

সোনার দাম কমেছে

রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...