শনিবার, ফেব্রুয়ারি ২৮

বাণিজ্য ও অর্থনীতি

বাজেটে কমছে নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্যের দাম
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাজেটে কমছে নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্যের দাম

২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর হ্রাস-বৃদ্ধির প্রস্তাবনা এসেছে। এতে দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় ৩০টি পণ্যের।বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেটের মূল স্লোগান ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দেশে উৎপাদনের স্বার্থে বেশকিছু পণ্যে শুল্ক কমানো হচ্ছে। যার ইতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে।নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ২৭টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানো হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হচ্ছে। পণ্...
যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে

দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট প্রস্তাবিত হয়েছে এবার। প্রতি অর্থবছরের মতো এবারও বাজেটে বেশকিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিলাসী পণ্যের পাশাপাশি প্রয়োজনীয় অনেক পণ্যের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাজেট।যে সকল পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে- এলইডি বাল্ব, টিউবলাইট, এলপিজি সিলিন্ডার, নিরাপত্তা সেবা, মোবাইল সিম, ইন্টারনেট সেবা, থিম পার্কে প্রবেশ ও রাইট, পানির ফিল্টার, সিগারেট, জর্দা, কাজুবাদাম, বিদেশি ফুল, কোমল পানীয়, কার্বোহাইড্রেট বেভারেজ, এনার্জি ড্রিঙ্ক, আমদানিকৃত সার, আমদানিকৃত বীজ, কয়লা, পেপার বোর্ড, ঔষধ শিল্পের আমদানিকৃত কাঁচামাল, পেনিসিলিন ইত্যাদি।...
জাতীয় চা দিবস আজ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জাতীয় চা দিবস আজ

আজ মঙ্গলবার (৪ জুন) জাতীয় চা দিবস। ‘স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প’ এই প্রতিপাদ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চতুর্থবারের মতো জাতীয় চা দিবস উদযাপিত হচ্ছে। জাতীয় চা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও আশা করা হচ্ছে।এবার দ্বিতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।সোমবার (৩ জুন) মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, ‘চা শিল্পের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর উদ্যোগের ধারাবাহিকতা ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় চা শিল্প টেকসই উন্নয়নের পথে...
কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ঢাকায় গরুর চামড়ার দাম গতবারের চেয়ে ৫ টাকা এবং ঢাকার বাইরে ৭ টাকা বেড়েছে।ট্যানারি ব্যবসায়ীদের এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে ৫৫ থেকে ৬০ টাকা, গত বছর যা ছিল ৫০ থেকে ৫৫ টাকা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা, গতবছর যা ছিল ৪৫ থেকে ৪৮ টাকা।সোমবার (৩ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাছির উদ্দিন মজুমদার।ঘোষণা অনুযায়ী, এবার সারাদেশে লবণযুক্ত খাসি ও বকরির চামড়ার দামও বেড়েছে। এবার খাসি প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হ...
ভোক্তা পর্যায়ে কমলো এলপিজির দাম
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে কমানো হলো লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। গত মাসের তুলনায় চলতি মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।সোমবার (৩ জুন) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।বিইআরসি চেয়ারম্যান নূরুল আমিন গণমাধ্যমকে জানান, জুন মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ২ মে ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। আর গত মার...
এলপিজির নতুন দাম ঘোষণা হবে আজ
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

এলপিজির নতুন দাম ঘোষণা হবে আজ

লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা হবে আজ। জুন মাসে মূল্য বাড়বে নাকি কমবে, সেটি জানা যাবে। সোমবার (৩ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত জুন (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা সোমবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।...
জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নির্ধারিত নতুন দাম আজ (১ জুন) থেকে কার্যকর হবে।জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গত বৃহস্পতিবার (৩০ মে) প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনে লিটারে ৭৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ২.৫০ টাকা বাড়িয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৭ টাকা থেকে বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লিটারপ্রতি পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৪.৫০ টাকা থেকে বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৮.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ (১ জুন) থেকে কার্যকর হবে।...
বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৫৬টিই বাংলাদেশের: বিজিএমইএ
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৫৬টিই বাংলাদেশের: বিজিএমইএ

নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের আরও একটি তৈরি পোশাক কারখানা। এতে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২১৮টিতে। নতুন এই কারখানাটিসহ বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৫৬টিই বাংলাদেশের।বুধবার (২৯ মে) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এই তথ্য জানিয়েছে।নতুন সবুজ কারখানার সনদ পাওয়া কারখানাটি হলো কেসি জ্যাকেট ওয়্যার কোম্পানি। কারখানাটি ৮৪ পয়েন্ট নিয়ে প্লাটিনাম রেটিং পেয়েছে।বিজিএমইএ জানায়, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২১৮টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৮৪টি কারখানা, লিড গোল্ড ১২০টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড ৪টি।উল্লেখ্য, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এই...
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জর্ডান
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জর্ডান

গৃহকর্মীসহ অন্যান্য খাতে দক্ষ শ্রমিক নিতে জর্ডানের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গত রবিবার (২৬ মে) জর্ডানের রাজধানী আম্মানে শ্রম মন্ত্রণালয়ে সমঝোতা স্মারক সই হয়।আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও জর্ডানের পক্ষে জর্ডান শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী নাদিয়া আল-রাওয়াবদেহ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।জর্ডানস্থ বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি এবং বাংলাদেশি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সহায়তায় বাংলাদেশ থেকে দক্ষ গৃহকর্মী নিয়ে আসতে পারবে। এ ক্ষেত্রে এজেন্সিগুলোকে অবশ্যই দুই দেশের জনশক্তি রপ্তানি বিষয়ক কর্তৃপক্ষের অনুমতি ও অন্যান্য নিয়মনীতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই কর্মী ও মালিকের মধ্যে একটি অফিসিয়াল চুক্তিনামা থাকতে হবে। এছাড়া এই সমঝোতা স্মারকের ভিত্তিতে জর্ডানে অন্যান্য খাতে দক্ষ নারী ও পুরুষ কর্মী আসতে পারবে।২০১২ সালে প্রথম জর...
অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের দোষে নয়: সালমান এফ রহমান
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের দোষে নয়: সালমান এফ রহমান

দেশের অর্থনীতি এখন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আমাদের কোনো দোষে, আমাদের মিসম্যানেজমেন্টের (অব্যবস্থাপনা) কারণে এসব চ্যালেঞ্জ আসেনি।রবিবার (২৬ মে) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে সংস্থাটির ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, কোভিড ও ইউরোপে যুদ্ধের কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোভিডের আগ পর্যন্ত আমরা ভালোই করছিলাম। আমাদের অর্থনীতি স্থিতিশীল ছিল। কোভিড আমরা ভালোভাবে মোকাবিলা করেছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হলো। ফেডারেল রিজার্ভ ইনটারেস্ট রেট বাড়িয়ে দিলো। এর ফলে ডলারের দাম বেড়ে গেলো, আর তাতে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়লো। কমোডিটি (পণ্য), সার ও জ্বালানির দাম বেড়ে গেলো। যে তিনটি জিনিস...