আয়কর রিটার্ন ছাড়া মিলবে না ৩৯ ধরনের সেবা
|| নিউজ ডেস্ক ||চলতি ২০২৫–২৬ অর্থবছর থেকে নির্দিষ্ট ৩৯টি সরকারি ও বেসরকারি সেবা পেতে বাধ্যতামূলক করা হয়েছে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, করদাতার সংখ্যা বাড়ানো, স্বচ্ছতা আনা এবং করনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, যেসব প্রতিষ্ঠান এসব সেবা দিয়ে থাকে, তারা রিটার্ন জমার প্রমাণ ছাড়া কোনো সেবা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।এর আগে কিছু সেবায় রিটার্ন বাধ্যতামূলক থাকলেও এবার নতুন করে তালিকা পর্যালোচনা করে ১৩টি সেবা বাদ দেওয়া হয়েছে।ফলে, বর্তমানে ৩৯টি সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো আবশ্যক।যেসব সেবা পেতে লাগবে আয়কর রিটার্ন জমার প্রমাণ১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ২. কোম্পানির পরিচালক/স্পনসর শেয়ারহোল্ডার হওয়া৩. আমদানি–রপ্ত...










