রবিবার, মার্চ ১

বাণিজ্য ও অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ
বাণিজ্য ও অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। তিনি রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ সালে সোনালী ব্যাংকের এমডি হয়েছিলেন। এরপর ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদেও কাজ করেছেন। ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।ইসলামী ব্যাংকের নতুন এ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) করেন। এরপর ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় ঢাকা শিক্ষা বোর্ডে তৃতীয় হয়েছিলেন তিনি। ১৯৬০ সালে ঢাকা ...
স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল আজিজ
বাণিজ্য ও অর্থনীতি

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল আজিজ

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে আগামী ১ বছরের জন্য নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুল আজিজ।বুধবার (২১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।মোহাম্মদ আবদুল আজিজ ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করে ১৯৭২ সালে তার কর্মজীবন শুরু করেন। অক্লান্ত শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যেই নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এর আগে তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য।তিনি ১৯৮৫ সালে লায়নস ক্লাবস্ ইন্টারন্যাশনালে যোগ দেন এবং ২০০৫-০৬ মেয়াদে ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশ-এর গভর্নর নির্বাচিত হন। তিনি লায়নস ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটাল নামে ৩টি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।এদিকে ১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করা ব্যাংকটিতে গত ২৫ বছ...
চীনা অর্থায়নের প্রকল্পগুলো চলমান থাকবে: রাষ্ট্রদূত
বাণিজ্য ও অর্থনীতি

চীনা অর্থায়নের প্রকল্পগুলো চলমান থাকবে: রাষ্ট্রদূত

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীনা অর্থায়নে বাংলাদেশে যেসব প্রকল্প চলমান রয়েছে সেসব প্রকল্প চলমান থাকবে।মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অর্থ উপদেষ্টার সঙ্গে এটা আমার প্রথম সাক্ষাৎ। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, চীনা অর্থায়নে বাংলাদেশে যেসব প্রকল্প চলমান রয়েছে সেসব নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। এসব প্রকল্প চলমান থাকবে। পাশাপাশি নতুন করে প্রয়োজনীয় সহায়তার বিষয়েও কথা হয়েছে।চীনা ঋণের সুদ হার নিয়ে আলোচনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের দিক থেকে ঋণের সুদ হার নিয়ে যে আপত্তি উঠেছে। তা নিয়েও কথা হয়েছে। বিষয়টি নিয়ে আল...
১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা
বাণিজ্য ও অর্থনীতি

১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত এক হাজার টাকার নোট বাতিলের গুঞ্জণ শুরু হয়েছে। এমনকি এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, এক হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এটা যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।’মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে নিজ দফতরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীও উপস্থিত ছিলেন।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গটি তুলে ধরে সাংবাদিকরা এ বিষয়ে অর্থ উপদেষ্টার মতামত জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক। তারা যদি...
খাতুনগঞ্জে ৪ দেশের পেঁয়াজ, কমতে শুরু করেছে দাম
বাণিজ্য ও অর্থনীতি

খাতুনগঞ্জে ৪ দেশের পেঁয়াজ, কমতে শুরু করেছে দাম

পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সব সময় ভারতনির্ভর বাংলাদেশ। ভারত কোনো কারণে রপ্তানি বন্ধ করলে কিংবা দেশে কোনো সংকট তৈরি হলেই বাড়ে পেঁয়াজের দাম। চলতি বছর ভরা মৌসুমেও দেশে পেঁয়াজের দাম ছিল চড়া। এখনো একশ টাকার বেশি দামে পেঁয়াজ কিনে খেতে হচ্ছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে ভারতের পাশাপাশি পাকিস্তান, চীন, থাইল্যান্ড এবং মিশর থেকে দেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে বাজারে। দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বড় ব্যবসায়ীরা এলসি খোলা বন্ধ করে দিলে ছোট আমদানিকারকরা পাকিস্তান, চীন, থাইল্যান্ড এবং মিশর থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলেন। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর পরই ওইসব দেশের পেঁয়াজের চালান চট্টগ্রাম বন্দরে চলে আসে। এরই মধ্যে বন্দর থেকে খালাস ...
সতেরো দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার
বাণিজ্য ও অর্থনীতি

সতেরো দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে।তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ হু হু করে বেড়ে যায়। চলতি মাস আগস্টের প্রথম দিকে রেমিট্যান্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের (আগস্ট) প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। আগস্টের প্রথম তিনদিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। শুধু ৪ থেকে ১০ই আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।তথ্য পর্যালোচনা বলছে, আগস্টের প্রথম ১৭ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। ...
পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের বিষয়টি উৎপাদন ও সরবরাহের উপর নির্ভর। উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, দ্রব্যমূল্য কমে আসবে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলোতে যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে।রবিবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে দ্রব্যমূল্য কমে আসবে। এটার সঙ্গে বাণিজ্যের সম্পর্ক আছে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলো যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে। আমদানিসহ ব্যবসা বাণিজ্যের বিষয়ে আমরা যথেষ্ট সজাগ আছি। আমাদের সহকর্মী যারা আছেন তারা কাজ করছেন।আমদানি নির্ভর পণ্য নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা আমদানির ওপর নির্ভরশীল সেটা জানি। আমদানির যে...
অগ্রাধিকারে কমবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

অগ্রাধিকারে কমবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি প্রথম অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এজন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেয়া হবে বলে জানান তিনি।রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।ফরিদা আখতার বলেন, প্রথম অগ্রাধিকার হবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনা। কী করে দাম কমানো যায়, কী কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে।তিনি আরও বলেন, ‘তবে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে।’...
একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমলো দেরশ টাকা
বাণিজ্য ও অর্থনীতি

একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমলো দেরশ টাকা

একদিনের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। রবিবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ২০০-২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এর আগে কাঁচা মরিচের দাম ছিল সাড়ে ৩০০ টাকা।বর্তমানে সবজির বাজার অনেকটাই স্থিতিশীল। এদিন বাজারে পেঁপে ৩৫-৪০ আর পটোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০, ঢেঁড়স ৪০-৫০। অন্যদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০, আলু ৬০ টাকা কেজিতে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।...
কাল থেকে চেকে নগদ তোলা যাবে ৩ লাখ টাকা
বাণিজ্য ও অর্থনীতি

কাল থেকে চেকে নগদ তোলা যাবে ৩ লাখ টাকা

আগামীকাল রবিবার থেকে শুরু হতে যাওয়া নতুন সপ্তাহে যে কোনো ব্যাংকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা তোলার সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তলনের সুযোগে আরও ১ লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দিল কেন্দ্রীয় ব্যাংক।শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটি সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে। একইসঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।গণআন্দোলনের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য খাতের মতো ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কারের কথা বলছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও শেয়ারবাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থবৈভবের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে, সেদিকেও নজর রয়েছে অন্তর্বর্তী সরকারের।৮ আগস্ট অন্তর্বর্ত...