গাজীপুরের পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য ফিরেছে
গাজীপুরের বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় কর্ম-চাঞ্চল্য ফিরেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় পুরোদমে চলছে উৎপাদন।এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে দেশের সব পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।কারখানাগুলো খোলা থাকায় সকাল থেকে দলে দলে শ্রমিকরা আসছেন। কারখানা এলাকার নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।শিল্প মালিক, শ্রমিক সূত্রে জানা গেছে, টানা কয়েক দিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাংচুরের ঘটনায় অশান্ত হয়ে পড়ে গাজীপুর শিল্পাঞ্চল। পরে বিজিএমইএ-এর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার কারখানা খোলা রাখেন মালিকরা।এরই ধারাবাহিকতায় সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশির ভাগ কারখানা খোলা রয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও...









