রবিবার, মার্চ ১

বাণিজ্য ও অর্থনীতি

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের রানা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের রানা

|| নিউজ ডেস্ক ||দিনাজপুর সদরের লালবাগ বৈশাখী মোড়ে একটি ভাড়া বাসায় স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে বসবাস করেন রানা ইসলাম। পেশায় একজন মোটর শ্রমিক। তাদের ছোট্ট সংসারে একটি ফ্রিজ খুব দরকার। তাই রানা ও তার স্ত্রী মিলে প্লাস্টিকের ব্যাংকে গত এক বছর যাবৎ টাকা জমাতে থাকেন। সম্প্রতি সেই ব্যাংকটি কেটে দেখেন ২৯ হাজার টাকার মতো জমেছে। সঙ্গে আরো কিছু টাকা মিলিয়ে চলতি মাসের ১৪ তারিখ ওয়ালটনের একটি ফ্রিজ কেনেন রানা। এই ফ্রিজটি কিনতেই তার জীবনে ঘটে গেছে বড় এক চমকপ্রদ ঘটনা। ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন ২০ লাখ টাকা। সেই টাকা ব্যবসায় খাটিয়ে এখন ভাগ্য বদলের স্বপ্নপূরণের পথে রানা ইসলাম।উল্লেখ্য, গত ১০ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং...
ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর

|| নিউজ ডেস্ক ||নভেম্বর মাস থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।আমেরিকার ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রসহ দাতা সংস্থাগুলোর কাছে তুলে ধরেন নতুন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ।প্রতিনিধি দলের পক্ষ থেকে তুলে ধরা হয়, ব্যাংক ব্যবস্থাপনাসহ ভগ্ন দশায় থাকা দেশের আর্থিক খাতের শুদ্ধতায় আনা পরিবর্তনগুলো। আর নভেম্বর থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।তিনি বলেন, সম্পদ মূল্যায়নের কাজ শুর করতে রোডম্যাপ তৈরি করা রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে যাচাই-বাছাই করে কোন্ ব্যাংক কতটা ...
চাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

চাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি

|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে।প্রতিবাদ-বিক্ষোভ-সহিংসতায় চাপের মুখে পড়া বাংলাদেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে গত জুলাই-আগস্টে বিক্ষোভ ও তৎপরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতি বেশ চাপে পড়েছিল। আর এর জেরে সেসময় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে বাংলাদেশের পোশাক শিল্প।সোমবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের ফলে দেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর অস্থিরতার কারণে বাংলাদেশের পোশাক শিল্প ৪০০ মিলিয়ন মার্কিন ডলার হারিয়েছিল বলে এই শিল্পের নেতারা জানিয়েছেন। তবে পরিস্থিতি এখন “স্থিতিশীল” বলে জোর দিয়ে জানি...
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিলেন গভর্নর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিলেন গভর্নর

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে। রবিবার ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর বলেন, ‘আগের সরকারের আমলে রিজার্ভ প্রতি মাসে ১.৩ বিলিয়ন ডলার করে কমে আসছিল, তবে এখন তা একটি ইতিবাচক প্রবণতায় ফিরছে।’তিনি বলেন, ‘সার, বিদ্যুৎ ও আদানি-শেভরনের বকেয়া পাওনার জন্য এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে।’শুধু গত দুই মাসেই কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবার বকেয়া ১.৮ বিলিয়ন ডলার পরিশোধ করে অপরিশোধিত বিল ২.৫ বিলিয়ন ডলার থেকে ৭০০ মিলিয়ন ডলারে নামিয়ে এনেছে।গত ৮ অক্টোবর পর্যন্ত আইএমএফ এর হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৮২ বিলিয়ন মার্কিন ডলারে এবং মোট রিজার্ভ ২৪.৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।তিনি বল...
পোশাক শিল্প এখন স্থিতিশীল : বিজিএমইএ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পোশাক শিল্প এখন স্থিতিশীল : বিজিএমইএ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, দেশের পোশাক শিল্প একটি চ্যালেঞ্জিং সময় পার করে বর্তমানে স্থিতিশীলতা অর্জন করেছে। শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ।সরকার ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদ সম্মেলনে তারা বলেন, সরকার, মালিক, শ্রমিক, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতায় বিজিএমইএ বোর্ড বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে।নেতৃবৃন্দ বলেন, পোশাক কারখানাগুলোতে আগস্ট মাসের বেতন পরিশোধে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিজিএমইএ থেকে এ ব্যাপারে সহযোগিতা চেয়ে অর্থ উপদেষ্টাকে চিঠি দেওয়া হয় ও বিজিএমইএ বোর্ড বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন। বিজিএমইএর অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসের বেতন-ভাতা পর...
কমেছে ডিমের দাম, ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কমেছে ডিমের দাম, ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে

|| নিউজ ডেস্ক ||সরবরাহ বাড়ায় বাজারে ফার্মের মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। এতে ক্রেতাদের মাঝে ফিরেছে স্বস্তি। দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে কমেছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত।শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ১৮০ টাকা পর্যন্ত উঠলেও চলতি সপ্তাহে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বর্তমানে কারওয়ান বজারে প্রতি ডজন ডিমের দাম ১৫০ টাকায় নেমেছে। যদিও পাড়া-মহল্লায় খুচরা বাজারে ১৫৫ থেকে ১৬০ টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম।মোহাম্মদপুরের এক বাসিন্দা বলেন, ১৫০ টাকায় ফার্মের এক ডজন ডিম কিনেছি। গত সপ্তাহের শুরুতে ডজন ১৮০ টাকায় কিনেছিলাম। সরকার শুধু দাম বেধে দিলে হবে না। নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি-না সে বিষয়ে কঠোর নজরদারী থাকতে হবে।কারওয়ান বাজারের এক ডিম বিক্রেতা বলেন, বাজারে ডিমের সরবরাহ বাড়ায় দাম কমেছে।...
ভোজ্যতেলে ভ্যাট ছাড় দিলো এনবিআর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভোজ্যতেলে ভ্যাট ছাড় দিলো এনবিআর

|| নিউজ ডেস্ক ||বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর-এর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা পৃথক আদেশে ভোজ্যতেলে ভ্যাট কমানো হয়েছে।প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।অপর আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।...
ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি, কমতে পারে দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি, কমতে পারে দাম

|| নিউজ ডেস্ক ||দেশে কাঁচামরিচের ঘাটতি মেটাতে বেনাপোল বর্ডার দিয়ে গত দুই দিনে ৫৯৩ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল পর্যন্ত ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হয়। এর আগে সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুই দিনে মোট ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বেনাপোল কাস্টমস সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার দেশের ২৮ আমদানিকারক ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা।মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত তিনটি ভারতীয় গাড়িতে প্রায় ১১ টন কাঁচামরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ব্যবসায়িরা জানান, এই আমদানিতে দেশের বাজারে কাঁচামরিচের দাম কমতে পারে।...
৬৫০ টাকায় ১০ কৃষিপণ্য মিলছে ঢাকার যেসব স্থানে
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

৬৫০ টাকায় ১০ কৃষিপণ্য মিলছে ঢাকার যেসব স্থানে

|| নিউজ ডেস্ক ||টানা কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। শুধু তাই নয় কাঁচামরিচের দাম ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। পেঁয়াজ কিনতে হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে। মুরগি আর মাছের দামতো আগে থেকেই বাড়তি। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতি দেখে হতাশ সাধারণ ক্রেতারা। এমন বাস্তবতায় এবার ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু করেছে সরকার। ওএমএস কর্মসূচির আওতায় ট্রাকসেলের মাধ্যমে ৬৫০ টাকায় ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ১০টি কৃষিপণ্য।সরকারিভাবে রাজধানীর ২০টি স্থানে ন্যায্যমূল্যে এসব সবজি বিক্রি শুরু হয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে- ৫ কেজি আলু ১৫০ টাকা, ১ ডজন ডিম ১৩০ টাকা, ১ কেজি পেঁয়াজ ৭০ টাকা। এছাড়া ১ কেজি মিষ্টি কুমড়া, করলা, পটোল কচুরমুখী ও ১০০ গ্রাম কাঁচা মরিচ এবং ৩ কেজি পেঁপেসহ ২৫০ টাকা আর ১টি লাউ ৫০ টাকাসহ সর্বমোট ১০টি পণ্যের দাম ধরা হয়েছে ৬৫০ টাকা।মঙ্গলবার (১৫ অক্টোব...
পাইকারি বাজারেই পুঁইশাকের আঁটি ৪৫ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পাইকারি বাজারেই পুঁইশাকের আঁটি ৪৫ টাকা

|| নিউজ ডেস্ক ||দুই সপ্তাহ আগেও খুচরা বাজারে ৩০ টাকা আঁটি দরে বিক্রি হয়েছে পুঁইশাক। আঁটিতে কম শাক থাকে, তা নিয়ে ঘোর আপত্তি ছিল ক্রেতাদের। তবে সেই শাক এখন গিয়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। পাইকারি বাজারেই ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি আঁটি পুঁইশাকের ডাটা।রবিবার (১৩ অক্টোবর) বিকালে রাজধানীর রায়ের বাজারের সাদেক খান পাইকারি আড়তে এই দাম দেখা গেছে।সংশ্লিষ্টরা জানিয়েছে, এই আড়ত থেকে শাক-সবজি যায় নগরীর মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায়। ভোর রাতে থাকে মূল বাজার, দিনেও চলে বেঁচাকেনা। পাইকারি দরে এ বাজার থেকে সবজি নিয়ে খুচরা হিসেবে বিক্রি করা হয়।বাজারটির শাক বিক্রির অংশে গিয়ে দেখা যায়, পুঁইশাকের স্তূপ নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন আড়তদার। পাশে খদ্দেরের ভিড়। মিনিট দশের মধ্যেই বিক্রি হয়ে যায় প্রায় হাজার আঁটি শাক।দাম সম্পর্কে জানতে চাইলে আড়তদার জানান, ৪৫ টাকা আঁটি দরে তারা পাইকারি ...