রবিবার, মার্চ ১

বাণিজ্য ও অর্থনীতি

পেঁয়াজ আমদানির শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পেঁয়াজ আমদানির শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর

|| অর্থনীতি ডেস্ক ||পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ আমদানিতে বিদ্যমান মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হয়েছে।বুধবার (০৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।এতে বলা হয়, পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানি পর্যায়ে থাকা মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হলো। এর ফলে আমদানির ক্ষেত্রে আর কোনো প্রকার কোনো প্রকার শুল্ক কর থাকল না থাকল না। এতে পেঁয়াজ আমদানি বাড়বে। স্থানীয় পর্যায়ে বাজারে সরবরাহও বাড়বে। তাতে পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।ব্যবসায়ীরা জানান, বছরের এ সময় সাধারণত আগাম জাতের বা মুড়িকাটা পেঁয়াজ আসে বাজারে। কিন্তু এ বছর অতি বৃষ্টির কারণে পেঁয়াজ আবাদ শুরু করতে দেরি হয়েছে। ফলে মু...
ইলিশ ধরার সময় ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জেলে আটক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ইলিশ ধরার সময় ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জেলে আটক

|| নিউজ ডেস্ক ||চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। নিষেধাজ্ঞার শেষ সময়ে আটক হয় তারা।রবিবার (৩ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে চালানো অভিযানে তাদের আটক করা হয়।নৌ পুলিশ সুপার সুপার জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি জেলে নৌকা থেকে সাত জনকে আটক করা হয়। ওই নৌকা থেকে কৃষি ব্যাংকের চাঁদপুর শাখার এজিএম কাইয়ুম খানকেও আটক করা হয়। এ ছাড়া প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার এবং ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এই অভিযানে আটক ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে।...
কুড়িগ্রামে ব্যস্ত সময় পার করছেন আলু চাষীরা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ব্যস্ত সময় পার করছেন আলু চাষীরা

|| নিউজ ডেস্ক ||শীতকালীন সবজি আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত বছরে দাম ভালো পাওয়ায় এবছর কুড়িগ্রামে চরাঞ্চলগুলোর কৃষকরা ঝুঁকেছেন আলু চাষে। এবছর ৭ হাজার ১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অফিস। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা এবার লাভবান হবে আশা করছেন প্রতিষ্ঠানটি।কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, রাজারহাটসহ অনান্য উপজেলার চরাঞ্চল, পতিত ও আবাদি জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হচ্ছে। রোমানা, এস্টেরিক, কার্টিনাল, উফশি, সানসাইন ছাড়াও দেশীয় জাতের আলু চাষ হচ্ছে। এ মৌসুমে জেলায় প্রায় ৭ হাজার ১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাষ্টারহাট ধরলা নদীর চরে কৃষকরা আগাম আলু চা...
কৃষক-ভোক্তার নাভিশ্বাস, সিন্ডিকেটের পৌষমাস: করণীয় কি?
অভিমত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কৃষক-ভোক্তার নাভিশ্বাস, সিন্ডিকেটের পৌষমাস: করণীয় কি?

|| ড. মো: জিল্লুর রহমান ||বিগত বেশ কয়েক বছর যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, কৃষিপণ্য বিপণনে একাধিক হাতবদল, সিন্ডিকেটের দৌরাত্ম্য, পথে পথে চাঁদাবাজি, অতি মুনাফা, ইত্যাকার কারণে ভোক্তাগণ পণ্য ক্রয় ও ভোগে নাভিশ্বাসে রয়েছেন। উপরন্তু মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অতিবৃষ্টি কিম্বা খরা, বন্যা, ঝড়-ঝঞ্জা, পণ্য আমদানিতে ডলারের মূল্য বৃদ্ধি, ইত্যাদি। এ চিত্র নতুন নয় বরং বছরের পর বছর বাজার সিন্ডিকেটের নব নব কৌশল ও বিরুপ পরিবেশ তা প্রকট থেকে প্রকটতর করছে। গত ১৬ অক্টোবর ভোক্তা অধিকার কর্তৃক বাজার তদারককালে দেখা গেল কৃষক পর্যায়ে ২০-২৫ টাকা মূল্যে বিক্রিত লাউ ঢাকা এসে ভোক্তা পর্যায়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ থেকে কৃষি পণ্যের বাজার ব্যবস্থায় যে কী তুঘলকী কান্ড ঘটে চলেছে তা প্রণিধানযোগ্য। শুধু লাউ নয় নিত্যপণ্যের সব ক্ষেত্রেই এ অরাজক অবস্থা বিদ্যমান। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারি সংশ্লিষ্ট অন...
চালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ বিটিটিসির
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

চালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ বিটিটিসির

|| নিউজ ডেস্ক ||বাজারে সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে চাল আমদানিতে বর্তমানে প্রযোজ্য আমদানি শুল্ককর সম্পূর্ণভাবে প্রত্যাহারের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।মঙ্গলবার (২৯ অক্টোবর) চাল আমদানিতে শুল্ককর পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদনে এ শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়।বিটিটিসির যুগ্ম প্রধান এ কে এম মকসুদুর আরেফীন স্বাক্ষরিত প্রতিবেদনে এই সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, দেশে প্রাকৃতিক দুর্যোগ বন্যার কবলে চালের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ার ফলে আসন্ন উৎপাদন মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশে চাল সরবরাহে নেতিবাচক প্রভাব সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বর্তমানে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হলে স্থানীয়...
বসছে না আয়কর মেলা, অনলাইনে রিটার্ন দাখিলে উৎসাহ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বসছে না আয়কর মেলা, অনলাইনে রিটার্ন দাখিলে উৎসাহ

|| নিউজ ডেস্ক ||করোনাপরবর্তী ২০২০ সাল থেকে আর কর মেলা হয়নি। চলতি বছরও আয়কর মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে করদাতাদের সুবিধার্থে এবার ঘরে বসে অনলাইনে রিটার্ন জমা দেওয়াকেই বেশি উৎসাহ দিচ্ছে এনবিআর।এনবিআর সূত্রে জানা গেছে, কর কার্যালয়ে রিটার্ন দেওয়ার সুবিধা দিতে নভেম্বর মাসজুড়ে সেবা মাস পালন করা হবে। এ ছাড়া সচিবালয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কর কর্মকর্তারা সহায়তা দিতে যাবেন। এমনকি সহায়তা দিতে স্বেচ্ছাসেবীও নিয়োগ দেওয়া হতে পারে।জানা গেছে, সব কর অঞ্চলে করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হবে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্রও পাবেন করদাতারা।২০১০ সাল থেকে প্রতিবছর কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। এরই মধ্যে এই কর মেলা সাধারণ কর...
সবজির সরবরাহ বাড়ছে, দামে কিছুটা স্বস্তি!
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

সবজির সরবরাহ বাড়ছে, দামে কিছুটা স্বস্তি!

|| নিউজ ডেস্ক ||চলতি মাসের কয়েক সপ্তাহ অস্থির ছিল সবজির বাজার। রাজধানীর ক্রেতারা আলু ও পেঁপে ছাড়া ১০০ টাকার নিচে কোনো সবজিই কিনতে পারেনি। এখন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অনেকটা দাম কমে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে অস্থিরতা শুরু হয়েছে পেঁয়াজের দামে।এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে ১৩০ থেকে ১৫০ টাকায় উঠেছে।বাজার ঘুরে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়ায় দাম কমে আসছে। বাজারে বেশির ভাগ সবজির কেজি এখন ৫০ থেকে ৭০ টাকার আশপাশে। অথচ কিছু দিন আগেও যা ছিল ১০০ টাকার কাছাকাছি।সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। খুচরায় প্রতি কেজি পটোল, চিচিঙ্গা, ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ টাকায়, পেঁপে ৪০ টাকা, লম্বা বেগুন কেজি ৬০ থেকে ৭০ টাকা, গ...
২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

|| নিউজ ডেস্ক ||চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনে ১৯৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।রবিবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর সেপ্টেম্বরের একই সময়ে দেশে এসেছিল ১৯৬ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে কমেছে রেমিট্যান্স প্রবাহ। অক্টোবরের প্রথম ২৬ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, অক্টোবরের ২০ থেকে ২৬ তারিখ...
ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে : আসিফ মাহমুদ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে : আসিফ মাহমুদ

|| নিউজ ডেস্ক ||দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরও বেশি শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেন, ভোক্তা অধিকার আইন সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই কমার্স মিনিস্ট্রির অনারেবল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি, বিষয়টি প্রক্রিয়াধীন। খুব দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরও বেশি শক্তিশালী করা হবে।শনিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।আসিফ মাহমুদ বলেন, ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আমরা দ্রব্যমূল্যের যে সমস্যাটা প্রতিবছরই দেখি সেটা লাঘবে আমরা সফল হবো বলে আশা রাখছি।তরুণদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে কৃষকের মার্কেটটা অনেক বড়। জিডিপির প্রায় ১৫ শতাংশ। এটা ব্যবসার জন্য ভালো সুযোগ। যারা এটা নিয়ে ...
সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে সরকার : আসিফ মাহমুদ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে সরকার : আসিফ মাহমুদ

|| নিউজ ডেস্ক ||সিন্ডিকেট ভাঙতে সরাসরি ভোক্তাদের কাছে কৃষকের পণ্য পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেগুনবাড়িতে ঢাকা শহরের ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, বন্যাসহ আরও কিছু কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। সিন্ডিকেট কিংবা ফরিয়াদের মজুদসহ কারসাজির কারণে বাজারে দ্রব্যমূল্য ও জনদুর্ভোগ বাড়ে। এর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে।কৃষক থেকে গ্রাহক পর্যায়ে পণ্য পৌঁছানোর কাজ চলছে জানিয়ে আসিফ বলেন, যারা এটি করবে তাদের সহায়তা করবে সরকার। বিকল্প কৃষিবাজার চালু করার কথা ভাবা হচ্ছে। যাতে কৃষক সরাসরি পণ্য বিক্রি ক...