কমেছে মুরগির দাম, সবজিতে স্বস্তি
|| নিউজ ডেস্ক ||সরবরাহ বাড়ায় বাজারে কম দামে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। ফলে ইচ্ছে মতো সবজি কিনতে পারছেন ক্রেতারা। সেই সঙ্গে ফার্মের মুরগির ছাড়া ব্রয়লার ও সোনালির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে।শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগে ২০০-২১০ টাকা দামে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।সোনালি মুরগির দামও প্রতি কেজিতে প্রায় ২০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি সোনালির দাম ছিল ৩০০-৩৩০ টাকা। এ সপ্তাহে ২৮০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম।এদিকে ভোক্তাদের স্বস্তির জায়গা সবজির বাজার। এ ছাড়া শীত মৌসুম থাকায় সবজির দাম বেশ ভালো। ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। সপ্তাহ ব্যবধানে আলুর দাম আরো কমেছে।বাজারভেদে এক কেজি আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ...










