Friday, October 16

বাণিজ্য ও অর্থনীতি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হচ্ছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত রয়েছেন।...
মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সারাদেশে যখন সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে মানিকগঞ্জ জেলায় দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। দেশের অধিকাংশ জেলায় বর্তমানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্রহীন মোটরসাইকেলের জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে এসব নিয়ম তোয়াক্কাই করা হচ্ছে না। ফলে এক প্রকার প্রশাসনিক উদাসীনতায় অন্ধকারচ্ছন্ন হচ্ছে জেলার সড়ক ব্যবস্থার শৃঙ্খলা।সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের বিভিন্ন পাম্পে লাইসেন্স ও হেলমেটবিহীন চালকরা অনায়াসেই ফুল ট্যাংকি তেল সংগ্রহ করছেন। অথচ নিয়ম মেনে চলা সাধারণ মানুষ ও জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীরা অনেক সময় পাম্পে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।অভিযোগ উঠেছে, অনুমোদনহীন যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধ করা গেলে জেলায় প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব ...
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।তিনি বলেন, এর আগে মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা ব্যবসা কার্যক্রম সচল রাখতে সময় বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানান। ব্যবসায়ীদের সেই আবেদন এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী দোকানপাট খোল...
সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় এ বছর ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষের প্রতি ঝুঁকে পড়ছেন কৃষকরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ৭৮০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০০ হেক্টরে। উপজেলা জুড়ে এ আবাদ বিস্তৃত হয়েছে। এবার কৃষকরা হাইব্রিড জাতের সুপার সাইন ২৭৬০, যুবরাজ, কাবেরী, কমান্ড ৯৯৯ ও প্রেসিডেন্ট জাতের ভুট্টা চাষ করেছেন। কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও উদ্বুদ্ধ করার ফলে রায়গঞ্জের সলঙ্গায় ধুবিল, নলকা, ঘুড়কা ইউনিয়নের চাষিরা আরও আগ্রহী হচ্ছেন।স্থানীয় কৃষক আব্দুর রহিম জানান, তারা প্রায় এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। নিজেরা এবং দুইজন শ্রমিক নিয়ে ভুট্টা সংগ্রহ করছেন। কৃষকরা জানান, বর্তমানে ব...
শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগগুলো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। সরকারের নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে একটি কাঠামোগত ও নিয়মিত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যেই এই প্ল্যাটফর্মটি গঠন করা...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮৭ টাকা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮৭ টাকা

|| নিজস্ব প্রতিবেদক ||ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এপ্রিল মাসের জন্য নতুন এই মূল্য নির্ধারণ করেছে।নতুন ঘোষণা অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছে। এর ফলে প্রতি সিলিন্ডারে গ্রাহককে অতিরিক্ত ৩৮৭ টাকা গুনতে হবে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল তিনটায় বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।১২ কেজি ছাড়াও বিইআরসি বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করেছে। নতুন তালিকায় ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১...
বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান : রাষ্ট্রদূত
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান : রাষ্ট্রদূত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক সাড়া দিয়েছে ইরান। হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার মাঝেই বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান সরকার। বুধবার (০১ এপ্রিল, ২০২৬) ঢাকায় নিযুক্ত ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।রাষ্ট্রদূত জাহানাবাদি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি প্রদান করা হয়েছে। ইরানের নিরাপত্তা কাউন্সিল বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে বাংলাদেশের পতাকাবাহী ছয়টি তেলবাহী জাহাজকে চলাচলের সবুজ সংকেত দিয়েছে।তিনি উল্লেখ করেন, ইরান বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যাতে কোনো সংকটে না পড়ে, সে লক্ষ্যে...
সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিরাজগঞ্জে মোটরসাইকেল চালকদের মাঝে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক জেলা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ড বিতরণের ফলে এখন থেকে কেবল নিবন্ধিত ও বৈধ কাগজপত্র থাকা মোটরসাইকেল চালকরাই ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করতে পারবেন।সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্ড বিতরণের কাজ শুরু হলে জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত বাইকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক বাইকার মো. আসাদুল ইসলাম তার কাঙ্ক্ষিত ফুয়েল কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "বাইকারদের জন্য বহু কাঙ্ক্ষিত ‘ফুয়েল কার্ড’ পেলাম। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। এখন থেকে পাম্পে তেল নেওয়ার সময় ব...
মানিকগঞ্জে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব নাজমুন আরা সুলতানা ২০২৫–২০২৬ অর্থবছরের সরকারি যাকাত ফান্ডের চেক গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন।মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়। এতে বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারি যাকাত ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সহায়তা তাদের প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মুরসালিন, দেলোয়ার হোসাইন প্রমুখ।...
রাজশাহী সিটি কর্পোরেশনে রাজস্ব আদায় বৃদ্ধির নির্দেশনা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী সিটি কর্পোরেশনে রাজস্ব আদায় বৃদ্ধির নির্দেশনা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||নগরবাসীর সেবা আরও কার্যকর ও গতিশীল করতে রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনের কনফারেন্স কক্ষে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।সভায় প্রশাসক বলেন, চলতি অর্থবছরের জুন মাসের মধ্যে পূর্ববর্তী তিন অর্থবছরের তুলনায় অধিক রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা যত বাড়বে, নাগরিকদের জন্য সেবার পরিধি ও মান তত উন্নত হবে। তাই রাজস্ব খাতকে আরও শক্তিশালী করার বিকল্প নেই।তিনি আরও বলেন, নিয়মিত কর আদায়ের পাশাপাশি বকেয়া রাজস্ব সংগ্রহে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে প্রচলিত আইন অনুযায়ী নতুন আয়ের উৎস খুঁজে বের করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে। যেসব খাতে এখনো...