রবিবার, মার্চ ১

বাণিজ্য ও অর্থনীতি

তজুমদ্দিনে মহিলা মেম্বারের স্বামীকে কুপিয়ে জখম, বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে মহিলা মেম্বারের স্বামীকে কুপিয়ে জখম, বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পারভিন বেগমের স্বামী রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশালে রেফার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ খাসের হাট বাজারে এ ঘটনা ঘটে।এদিকে রাজনৈতিক অস্থিরতা, একের পর এক সংঘর্ষ, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ীরা। পরে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়িদের আশ্বস্ত করেন।শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সম্পাদক কামরুল হাসান জান্টু জানান, রবিবার সন্ধ্যায় বাজারে মিছিল করে বিএনপির অফিস ও বীর বিক্রম পরিষদ দখলে নেন গিয়াসউদ্দিন পঞ্চায়েত গ্রুপ। এ...
বেলকুচিতে ঢাকা ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ঢাকা ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি কর্তৃক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৩০০ জন স্থানীয় কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজকে সহজতর করার লক্ষ্যে এই বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয়।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া ঈদগাহ মাঠে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক ও বিএবি-এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাই সরকার। এছাড়াও ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও সিএফও সাহাবুল আলম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীম, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশার ভূমি প্রতিক মন্ডল অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ঢ...
আগামী অর্থবছর জিডিপি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আগামী অর্থবছর জিডিপি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে

|| নিউজ ডেস্ক ||আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয়।সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থিতিতে বাজেট সংক্রান্ত বৈঠকে এ প্রাক্কলন করা হয়।প্রাক্কলন অনুসারে, আগামী অর্থবছরে চলতি মূল্যে জিডিপি ৫১৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে (৬৩ লাখ ১৫ হাজার ৯২৩ কোটি টাকা) পৌঁছাবে।চলতি অর্থবছরের জন্য বাজেটে জিডিপি প্রাক্কলন ছিল ৪৯১ বিলিয়ন ডলার। তা ২১ বিলিয়ন ডলার কমে ৪৭০ বিলিয়ন ডলার হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় প্রাক্কলন করেছে।অর্থাৎ চলতি অর্থবছরের সংশোধিত প্রাক্কলনের তুলনায় আগামী অর্থবছরে জিডিপির আকার ১০ দশমিক ২১ শতাংশ বাড়বে।তবে সংশোধিত হিসাব অনুসারে, চলতি অর্থবছরে জিডিপি বাড়তে পারে চার দশমিক ৪৪ শতাংশ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে—২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপি ...
শক্তিশালী অর্থনীতির জন্য বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

শক্তিশালী অর্থনীতির জন্য বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য

|| নিউজ ডেস্ক ||একটি দেশের শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন প্রাণবন্ত পুঁজিবাজার। আর পুঁজিবাজারকে প্রাণবন্ত করতে বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। তারা বলেন, সারা বিশ্বে সুকুক বন্ড খুবই জনপ্রিয় এবং বাজারের জন্য ইফেক্টিভ প্রোডাক্ট। তবে বিগত রেগুলেটর এবং সরকার অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ায় সুকুকের অপব্যবহার হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মিলনায়তনে (মাল্টিপারপাস হল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস' ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএম যৌথভাবে আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং বন্ড এন্ড সুকুক মার্কেট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআইসিএম’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন, সিএমজেএফ’র সভাপতি গোলাম সামদানী ভুইয়া, সাবেক সভাপতি...
যেসব কাজ জানা থাকলে ২০২৫ সালে প্যাসিভ ইনকাম করতে পারবেন মাসে ৫ হাজার ডলার
বাণিজ্য ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিশেষ সংবাদ, সর্বশেষ

যেসব কাজ জানা থাকলে ২০২৫ সালে প্যাসিভ ইনকাম করতে পারবেন মাসে ৫ হাজার ডলার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। কয়েক বছর আগেও যে পরিমাণ অর্থ উপার্জন করলে নিজের ও পরিবারের সব প্রয়োজন মিটিয়েও মাস শেষে কিছু সঞ্চয় করা যেত, এখন দেখা যাচ্ছে সেই পরিমাণ অর্থ টিকে থাকার জন্যও যথেষ্ট নয়। এই অবস্থায় অনেকেই স্থায়ী চাকরির পাশাপাশি অর্থ উপার্জনের দ্বিতীয় কোনো উপায় খোঁজেন। ‘প্যাসিভ ইনকাম’ হতে পারে উপার্জনের একটি নির্ভরযোগ্য উৎস। প্যাসিভ ইনকাম হলো উপার্জনের এমন কিছু উৎস, যেসবের পেছনে ধরাবাঁধা নিয়মে সময় এবং শ্রম দিতে হয় না। প্যাসিভ ইনকামের উৎসগুলোয় কার্যকরভাবে একবার সময় দিতে পারলে তা আপনাকে সারা বছর, এমনকি ক্ষেত্রবিশেষে সারা জীবন টাকা এনে দিতে পারবে। প্যাসিভ ইনকামের মাধ্যমে অর্থ উপার্জন করা এখন আগের চেয়ে সহজ। নতুন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে যদি প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে...
এনজিও অর্থায়ন: নতুন উৎস খুঁজতে হবে বাংলাদেশকে
অভিমত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

এনজিও অর্থায়ন: নতুন উৎস খুঁজতে হবে বাংলাদেশকে

|| পরিমল পালমা ||উন্নয়ন খাতে বিদেশি সহায়তা ক্রমাগত কমতে থাকায় প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তাকারী এনজিওগুলোর কার্যক্রম টিকিয়ে রাখতে বাংলাদেশকে বিকল্প তহবিলের উৎস খুঁজতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।২০২০ সালে বাংলাদেশ প্রায় এক বিলিয়ন ডলার বিদেশি সহায়তা পেলেও ধারাবাহিকভাবে তা কমছে। এনজিও বিষয়ক ব্যুরোর তথ্য অনুসারে, গত বছর দেশটির এনজিওগুলো ৬৫৫ মিলিয়ন ডলার বিদেশি সহায়তা পেয়েছে, যা তার আগের বছরের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ কম।উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়তা আরও জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে, আগামী বছরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, নতুন ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত এবং ২০২৮ সালের পর বাংলাদেশে অর্থায়ন বন্ধে সুইজারল্যান্ডের ঘোষণার প্রেক্ষাপটে এ চ্যালেঞ্জ আরও স্পষ্ট হয়ে উঠেছে।ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ত...
ভোজ্য তেলের সংকট কাটবে রোজার আগেই
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভোজ্য তেলের সংকট কাটবে রোজার আগেই

|| নিউজ ডেস্ক ||ভোক্তাদের জিম্মি করে দাম বাড়িয়ে নেয়ার ক্ষেত্রে বারবার সফল হয়েছে সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বাজার থেকে সয়াবিন তেল উধাওয়ের পর গত ডিসেম্বরে ৮ টাকা দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এরপর কয়েকদিন সরবরাহ স্বাভাবিক থাকলেও ফের বাজারে তেলের সংকট।এমন বাস্তবতায় আগামী রমজানেও কি সয়াবিন তেলের সংকট চলমান থাকবে? এ নিয়ে সরবরাহকারী ও বিক্রেতাদের নিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোক্তা অধিদপ্তরের বৈঠক হয়। এতে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজারে বিশৃঙ্খলার জন্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর দায় চাপালেন পাইকারী ব্যবসায়ীরা।তবে, সরবরাহ প্রতিষ্ঠানগুলোর পক্ষে টিকে গ্রুপের পরিচালক সফিউল তসলিম জানান, আগামী ২৪ তারিখে বড় ধরনের চালান আসবে ও ২৬ ফেব্রুয়ারির পর তেলের সংকট হবে না।ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য স্থিতিশীল। একই সঙ্গে টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি...
মিরসরাইয়ের মামুন ব্রোকলি চাষে সফল
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মিরসরাইয়ের মামুন ব্রোকলি চাষে সফল

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রোকলি চাষে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মামুন। পুষ্টিগুণ সমৃদ্ধ এ সবজি চাষাবাদে খরচ খুবই কম। তাই ব্রোকলি চাষে মামুনের মতো অনেকে আগ্রহী হচ্ছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রদর্শনী হিসেবে ৫ একর জমিতে ১৫ জন কৃষক ব্রোকলি চাষ করেছেন। অন্য সবজির তুলনায় এটি ভালো দামে বিক্রি হচ্ছে বলে জানান চাষিরা। ৫০ শতক জমিতে কৃষি অফিসের দেওয়া প্রদর্শনীতে ব্রোকলি চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষক মোহাম্মদ মামুন। তিনি উপজেলার দক্ষিণ মিঠালার পূর্ব মলিয়াইশ এলাকার জয়নাল আবেদীনের ছেলে।জানা যায়, কৃষক মামুন নিজের চাষাবাদের প্রায় ৫০ শতক জমিতে ১৫০০ ব্রোকলি চারা চাষ করে ব্যাপক সাফল্য পান। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। এতে কোনো কোনো ব্রোকলির ওজন হয়েছে ৭০০-৮০০ গ্রাম। এগুলো বাজারে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে। আকার অনুযায়ী দামের পরিবর্তন হ...
রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ‘ভোক্তাদের স্বস্তি দিতে আসন্ন পবিত্র রমজান মাসে গাড়িতে করে কম দামে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রির পাশাপাশি গরুর মাংসও বিক্রি করবে সরকার। এবার রোজায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি হবে।’রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসব তথ্য জানান।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। এবারও রমজানে ভ্রাম্যমাণ গাড়িতে সুলভমূল্যে বিক্রি হবে গরুর মাংস।’এর আগে চলতি মাসের শুরুর দিকে উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, ‘এ বছর সুলভমূল্যে ডিম...
বগুড়ায় পুলিশের অভিযানে ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার, গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পুলিশের অভিযানে ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার, গ্রেফতার ১

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলা গোয়েন্দা শাখা পুলিশের বিশেষ অভিযানে আত্মসাতকৃত ১৮০টি কাটুনে ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ সময় ১ জনকে আটক করেছে পুলিশ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১/০২/২০২৫ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলার Smile Food Products Ltd কোম্পানি হতে মেসার্স সোবহানা ট্রান্সপোর্ট এর মাধ্যমে ট্রাকযোগে এক ট্রাক সোয়াবিন তেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকার উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু উক্ত ট্রাকের ড্রাইভারসহ একটি সিন্ডিকেট উল্লেখিত সোয়াবিন তেল প্রতারণার মাধ্যমে আত্মসাত করে নেয়।উক্ত বিষয়ে সংবাদ প্রাপ্ত হয়ে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ১৩/০২/২৫ খ্রি: তারিখ দুপুর বেলা বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর এলাকায় মাকড়কোলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে নূর আলম এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ির পরিত্যক্ত ঘর হতে ১৮০...