Tuesday, November 3

রাজধানী

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময়ের মধ্যে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।...
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন। এ সময় তাঁরা বৈঠকের বিস্তারিত আলোচনা ও ...
মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর কোনোদিন সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, "মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। আর সে কারণেই তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।"আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত নির্মমতা ও নিগ্রহের শিকার হয়ে অকালে প্রাণ হারিয়েছেন কোকো। শেখ হাসিনা একটি পরিবারকে ধ্বংস ও বিপর্যস্ত করার জন্য হেন কোনো অপচেষ্টা নেই যা করেননি।রিজভী বলেন, "মু...
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবর্ধনা দিল বাংলাদেশ পর্যটন করপোরেশন
জাতীয়, রাজধানী, সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবর্ধনা দিল বাংলাদেশ পর্যটন করপোরেশন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।অনুষ্ঠানে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের হাতে প্রা...
বার্জার পেইন্টস ও এবিসির মধ্যে নির্মাণ চুক্তি স্বাক্ষরিত
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

বার্জার পেইন্টস ও এবিসির মধ্যে নির্মাণ চুক্তি স্বাক্ষরিত

|| আলোকিত দৈনিক ডেস্ক ||চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে গুরুত্বপূর্ণ নির্মাণকাজ বাস্তবায়নের লক্ষ্যে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেডের (এবিসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।রবিবার রাজধানীর উত্তরায় অবস্থিত বার্জার হাউসে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তির শর্তানুযায়ী, প্রকল্প এলাকায় বাল্ক র ম্যাটেরিয়াল ওয়্যারহাউসের সিভিল ও স্টিল ওয়ার্কস, ওয়ার্কার্স ফ্যাসিলিটির সিভিল ওয়ার্কস এবং ইউটিলিটি বিল্ডিংয়ের সিভিল সংক্রান্ত নির্মাণকাজ সম্পন্ন করবে এবিসি।বার্জার পেইন্টসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন হাবিব চৌধুরী। অন্যদিকে এবিসির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচাল...
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, রাজধানী, সর্বশেষ

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

|| বিনোদন ডেস্ক ||নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জনপ্রিয় খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় রবিবার (৯ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন থেকে অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হয়েছে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে অভিনেতা ডনের বিদেশযাত্রায় আইনি নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের ‘স্টপ লিস্টে’ তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। রবিবার সকালে সৌদি আরবগামী ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরবর্তীতে সিআইডির প্রতিনিধ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে-২০২৬ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে-২০২৬ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী "Family Day 2026" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে মনোরম পরিবেশে অবস্থিত পদ্মা AWT রেস্ট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তাবৃন্দ।৫ আগস্ট দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের ফান গেম, ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা এবং আরও নানা ...
ঢাবিতে ‘ফ্যাসিস্ট সরকার পতনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সুবিপ্রবি উপাচার্য
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘ফ্যাসিস্ট সরকার পতনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সুবিপ্রবি উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত “ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইন। ‘জুলাই-গণঅভ্যুত্থান ২০২৪’-এর দুই বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার (৮ আগস্ট) সকালে এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক নেতা ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে জাতীয় বিভিন্ন সংকট ও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়। আলোচনায় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, উচ্চশিক্ষার গুণগত বিকাশ এবং বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষক সমাজের দায়িত্ব ও করণীয় নিয়ে গভীর মতবিনিময় অনুষ্ঠিত হয়।সভায় সুবিপ্রবি ...
BdREN–ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের যৌথ কর্মসূচিতে UITS-এর অংশগ্রহণ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

BdREN–ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের যৌথ কর্মসূচিতে UITS-এর অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বমানের গবেষণা, আধুনিক ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস (CUP)-এর যৌথ উদ্যোগে “BdREN–CUP Collaboration: Pathway Towards Global Knowledge” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BdREN ট্রাস্টের চেয়ারপার্সন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (UITS)-এর প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান সোনিয়া নাজনীন।দিনব্যাপী এ কর্মসূচিতে ডিজিটাল লাই...
জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটলেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটলেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও যে উদ্দেশ্যে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, তার প্রকৃত সফলতা ও জনআকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। তথাকথিত 'জুলাই সনদ' ছিল সাধারণ মানুষের সাথে এক ধরণের প্রতারণা, যার মাধ্যমে দেশ ও জাতির প্রকৃত মুক্তি কখনোই সম্ভব নয়।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের রাজনৈতিক অস্থিরতা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, খুন-রাহাজানি ও দুর্নীতি থামেনি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ত...