সোমবার, মার্চ ১৬

রাজধানী

ইসলামী ঐক্য আন্দোলনের শিক্ষা সফর ৩০ জানুয়ারি: প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের শিক্ষা সফর ৩০ জানুয়ারি: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক শিক্ষা সফর ও নৌ ভ্রমণকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) পদ্মা নদীর মাওয়া ঘাট সংলগ্ন নৌপথে এই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানটি উদযাপিত হবে।আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সংগঠনের রাজধানীস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয়, এবারের শিক্ষা সফরকে জ্ঞানগর্ভ ও আনন্দময় করে তুলতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল ৭:৩০ মিনিটে যাত্রা শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৮:০০ টা পর্যন্ত।আয়োজক কমিটি জানিয়েছে, ২৫ জানুয়ারির মধ্যে অবশ্যই এই শিক্ষা সফরে যেতে ইচ্ছুক সকলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুহাম্...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী “পিঠা উৎসব”
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী “পিঠা উৎসব”

|| নিজস্ব প্রতিবেদক ||উত্তরী হাওয়ায় ভেসে ভেসে ষড়ঋতুর বাংলাদেশে আগমন ঘটে শীতকালের। লেপ-কম্বলের উষ্ণতার পাশাপাশি ঘরে ঘরে পড়ে যায় হরেক রকম পিঠা তৈরীর ধুম।বাঙালি এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রতি বছর আয়োজন করে পিঠা উৎসবের। এই শীতেরই এক আকর্ষণ গ্রামের গান। বাংলার সংস্কৃতিকে আরো উজ্জীবিত রাখতে আর প্রাণে গানের সঞ্চার করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দুইদিনব্যাপী ২২ ও ২৩ জানুয়ারি, “পিঠা উৎসব-১৪৩২” আয়োজন করেছিল। দুইদিনব্যাপী এই পিঠা উৎসবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ৭ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি রকমের পিঠা-পুলির ৭ টি স্টলসহ নানা আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাস। শুধু পিঠা না, উৎসবের আকর্ষণ ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের। পল্লীগীতি-নাচ ও সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি দিয়েছে এক ব্যতিক্রমী অবয়ব।...
ইউআইটিএস বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাবের উদ্যোগে ক্লাবের নতুন কমিটির বরণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, দেশ, জাতি ও পরিবার পরিচালনার মতো বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে এগিয়ে নিতে দক্ষ নেতৃত্বের বিকল্প ন...
রুবেলের উদ্যোগে আলিয়া মাদ্রাসায় বেগম জিয়ার স্মরণে শোক বই উন্মোচন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রুবেলের উদ্যোগে আলিয়া মাদ্রাসায় বেগম জিয়ার স্মরণে শোক বই উন্মোচন

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় এক শোক বই উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটায় আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এই শোক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসাটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক।সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন মমিন-এর বিশেষ উদ্যোগে এই শোক বই উন্মোচন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শোকবার্তা ও অনুভূতি লিপিবদ্ধ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড মাওলানা প্রফেসর মো. মনজুরুর রহমান, আল্লামা কাশগরী (রহ.) হলের প্রভোস্ট ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাসুম বিল্লাহ...
নির্বাচনি বৈতরণী পার হতে বিএনপির ‘থিম সং’ উদ্বোধন আজ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নির্বাচনি বৈতরণী পার হতে বিএনপির ‘থিম সং’ উদ্বোধন আজ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নিজেদের অফিসিয়াল নির্বাচনি ‘থিম সং’ উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিম সং-এ আগামীর বাংলাদেশ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও জনকল্যাণমুখী পরিকল্পনার প্রতিফলন ঘটানো হয়েছে।বুধবার রাত ১২টা ১ মিনিটে (২২ জানুয়ারির প্রথম প্রহর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এক অনুষ্ঠানের মাধ্যমে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।বিএনপির মিডিয়া সেল ও নির্বাচন পরিচালনা কমিটি সূত্র...
বুয়েটের আন্তর্জাতিক সম্মেলনে সেশন চেয়ারের দায়িত্বে ইউআইটিএস উপাচার্য
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বুয়েটের আন্তর্জাতিক সম্মেলনে সেশন চেয়ারের দায়িত্বে ইউআইটিএস উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর বিজ্ঞান অনুষদ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফ্রন্টিয়ারস ইন সায়েন্স: ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর গ্রিনার ইন্ডাস্ট্রি’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের দ্বিতীয় দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘প্লেনারী লেকচার সেশন’-এ চেয়ারের দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেশনে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।উক্ত সেশনে মূল প্রবন্ধ (Keynote Speech) উপস্থাপন করেন দেশবরেণ্য পদার্থবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্য...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দারস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা পবিত্র কুরআনের সুরা যুখরুফ থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন।এসময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফারুক আহমাদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মোস্তফা বশিরুল হাসান।দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের বিধান অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নৈতিক সমাজ গঠন ও মানবতার মুক্তির জন্য কুরআনের শিক্ষার কোনো বি...
ইউআইটিএসের আইন বিভাগে ‘স্প্রিং ২০২৬’ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের আইন বিভাগে ‘স্প্রিং ২০২৬’ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

|| ​নিজস্ব প্রতিবেদক ||দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘স্প্রিং ২০২৬’ ওরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি নবাগত শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক ও আনন্দঘন উৎসবে পরিণত হয়।​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ছিবগাতুল্লাহ মঈন। প্রধান অতিথির বক্তব্যে ইউআইটিএসের উপাচার্য ড. মোঃ আবু হাসান ভূঁইয়া নবীনদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বরং নৈতিকতা ও মেধার সমন্বয়ে নিজেদের প্রকৃত দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।"​বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে দায়িত্ববোধ ও শৃঙ্খলার ওপর ...
উচ্চশিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ঐতিহাসিক: তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে ড. সবুর খান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

উচ্চশিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ঐতিহাসিক: তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে ড. সবুর খান

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর নেতৃবৃন্দ।রবিবার (১৮ জানুয়ারি) গুলশান কার্যালয়ে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে সংগঠনটির সভাপতি ড.মোঃ সবুর খান ও মহাসচিব ইশতিয়াক আবেদিনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।১৯৯২ সালে তাঁর নেতৃত্বে জাতীয় সংসদে প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়—যা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন ঘটায়। তাঁর দূরদর্শী সিদ্ধান্তের ফলে দেশে আজ ৪ লাখাধিক শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঠ্যসূচিতে উচ্চ...
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য বিশেষ বিভাগ করবে বিএনপি: তারেক রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য বিশেষ বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, জনগণের সমর্থনে আগামীতে বিএনপি সরকার গঠন করলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক ‘ডিপার্টমেন্ট’ বা বিভাগ গঠন করা হবে। রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এক আবেগঘন মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।তারেক রহমান বলেন, ১৯৭১ সালে এদেশের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছিল, আর ২০২৪ সালে সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই হয়েছে। তাই চব্বিশের যোদ্ধারাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য এবং তাদের দেখভাল করা রাষ্ট্রের অবশ্যম্ভাবী দায়িত্ব।বক্তব্যের শুরুতেই দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও অপহরণের শিকার হওয়া পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান...