Sunday, September 20

রাজধানী

মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।আজ শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের তিন প্রতিষ্ঠান ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।উপদেষ্টা বলেন, ‌‘শুধু মিটফোর্ড নয়, সারাদেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন ঘটনা কখনোই আশা করা যায় না। এ ঘটনায় দায়ী পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।'তিনি বলেন, 'গত বুধবার (৯ জুল...
জামায়াতের সঙ্গে জোট নয়; এনসিপির দরজা খোলা : সালাহউদ্দিন আহমেদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জামায়াতের সঙ্গে জোট নয়; এনসিপির দরজা খোলা : সালাহউদ্দিন আহমেদ

|| নিউজ ডেস্ক ||দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানান তিনি। গতকাল ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, জামায়াতকে নিয়ে নির্বাচনি জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না।অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি। কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী, যারা একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না।এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ...
ভাঙারি ব্যবসার দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যা : ডিএমপি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ভাঙারি ব্যবসার দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যা : ডিএমপি

|| নিউজ ডেস্ক ||ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন বলেছেন, লাল চাঁন ওরফে সোহাগ হত্যার ঘটনার নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়া দেখতে পাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই এলাকায় ভাঙারি ব্যবসা খুব প্রচলিত। সেখানে একটি ভাঙারি দোকান ছিল, সেই দোকানে কারা ব্যবসা করবে এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমরা জানতে পেরেছি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যারা হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তারা পরস্পর সম্পর্কিত।শনিবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন।জসীম উদ্দিন বলেন, গত ৯ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ৬টার মধ্যে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তিন নম্বর গেটে এবং সংলগ্ন এ হত্যাকাণ্ড হয়। অনেক লোক একত্র হয়ে একজনকে বিভিন্নভাবে আঘাত করে হত্যা কর...
ঢাবিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চার দফা দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি

ঢাবিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চার দফা দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার আগুনে পুড়ছে বাংলাদেশ। এ দায়ভার বিএনপিকেই নিতে হবে। তাঁরা অভিযোগ করেন, চিহ্নিত সন্ত্রাসীদের মুক্তি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশে চাঁদাবাজি ও সহিংসতার নতুন দরজা খুলে দিয়েছে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইমরান হোসাইন নূর বলেন,একজন নাগরিক চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাতে নির্মমভাবে খুন হন এ ঘটনা প্রমাণ করে আজ বাংলাদেশে ইনসাফ, নিরাপত্তা ও ন্যায়বিচার কেবলই অলীক কল...
গবেষণায় মাদরাসা শিক্ষার্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে; ইআবি ভিসি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

গবেষণায় মাদরাসা শিক্ষার্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে; ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু সনদ বিতরণ নয়, বরং এর কাজ হচ্ছে গবেষণা ও সৃজনশৃলতার মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন করা; সুতরাং গবেষণায় ইআবির অধিনে মাদরাসা শিক্ষর্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে। বৃহস্পতিবার (১০ জূলাই) সকালে আনুষ্ঠানিকভাবে ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও তাদের প্রতিনিধিদের মাঝে সনদ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভাইস চ্যান্সেলর আরো বলেন, মাদারাসা শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা বা চাকরির জন্য ইউরোপ আমেরিকা, অস্ট্রেলিয়া সৌদি আরবসহ বিভিন্ন উন্নত বিশ্বে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং চাকরিসহ বিভন্ন প্রয়োজনেই মূল সনদ খুবই জরুরী হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে পরীক্ষার মূল সনদ বিতরণ কার্যক্রম শ...
কাশগরী হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কাশগরী হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার আল্লামা কাশগরী রহঃ হলে চলছে সংস্কার কাজ। হলের চতুর্থ তলার ধসে পড়া বাথরুমের ছাদের অংশ ভেঙ্গে নতুন করে সংস্কার করা হচ্ছে। পুরাতন রড চুরির অভিযোগ উঠেছে সিফাত নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।বুধবার (৯ জুলাই) বিকালে চুরির বিষয় নিয়ে হলে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করে এবং হল সুপার মোঃ মাসুম বিল্লাহ ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির এর নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চুরির অভিযোগ উঠা শিক্ষার্থীর শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।স্মারকলিপির বিষয়ে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগত শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহর সাথ...
জামায়াতের ৭ দফা বাস্তবায়নেই গণঅভ্যুত্থানের সফলতা সম্ভব; ডা. শফিকুর রহমান
রাজধানী, রাজনীতি

জামায়াতের ৭ দফা বাস্তবায়নেই গণঅভ্যুত্থানের সফলতা সম্ভব; ডা. শফিকুর রহমান

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত ২০২৪ সালের গণঅভ্যুত্থান জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ঐতিহাসিক ঘটনার প্রতি সম্মান প্রদর্শন এবং দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ১৯ জুলাই জাতীয় সমাবেশের আয়োজন করেছি। সাত দফা বাস্তবায়নের মাধ্যমেই এ গণঅভ্যুত্থানের সফলতা অর্জন সম্ভব।মঙ্গলবার (৮ জুলাই) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বিশেষ বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বৈঠকে আগামী ১৯ জুলাই দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।জামায়াত আমির বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্ত-ঘামে রচিত আন্দোলন ছিল গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্...
পবিত্র আশুরা উপলক্ষে ইসলামীর ঐক্য আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

পবিত্র আশুরা উপলক্ষে ইসলামীর ঐক্য আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র আশুরা উদযাপন করেছে ইসলামী ঐক্য আন্দোলন। দিবসটি উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে "আশুরার তাৎপর্য ও শাহাদাতে কারবালার শিক্ষা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার (৬ জুলাই) বিকেল ৫ টায় পল্টনস্থ আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের আমীর জননেতা মোস্তফা বশীরুল হাসান। আলোচক ছিলেন ঢাকা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমাদ, উত্তরের আমীর মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ ভূঁঞা, উত্তরের নায়েবে আমীর ও কাজীপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আসলামী।আলোচকবৃন্দ বলেন, মহররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরার দিনে ঐতিহাসিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংঘটিত হয়েছিল। এর মধ্যে একটি হলো কারবাল...
কাল পবিত্র আশুরা উপলক্ষে বায়তুল মোকাররমে সভার আলোচক অধ্যক্ষ মুজির উদ্দীন
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

কাল পবিত্র আশুরা উপলক্ষে বায়তুল মোকাররমে সভার আলোচক অধ্যক্ষ মুজির উদ্দীন

|| নিউজ ডেস্ক ||যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামীকাল রবিবার (৬ জুলাই) সারাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা উদযাপিত হবে।এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দীন এবং সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।...
আজ দুপুরে বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আজ দুপুরে বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন

|| নিউজ ডেস্ক ||দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানান।এর আগে, সোমবার (৩০ জুন) দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।...