মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী
|| আলোকিত দৈনিক ডেস্ক ||মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর কোনোদিন সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, "মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। আর সে কারণেই তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।"আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত নির্মমতা ও নিগ্রহের শিকার হয়ে অকালে প্রাণ হারিয়েছেন কোকো। শেখ হাসিনা একটি পরিবারকে ধ্বংস ও বিপর্যস্ত করার জন্য হেন কোনো অপচেষ্টা নেই যা করেননি।রিজভী বলেন, "মু...










