Sunday, September 20

রাজধানী

ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস” স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, উপাধ্যক্ষ প্রফেসর আশরাফুল কবির এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।আসিফ আব্দুল্লাহ বলেন,পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের কাছে সবসময় গ্রহণযোগ্য ও অনুপ্রেরণামূলক। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। যদি আমরা ক্যাম্পাসগুলো পরিষ্কার রাখি, শিক্ষার্থীরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ পাবে।শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি আরো বলেন, আমরা আমাদের ক্যাম্পাস, আবাসিক হল ও খেলার...
আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।সংগঠনটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান বলেন, বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।এর আগে, মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।প্রসঙ্গত, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক কর...
ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

|| নিউজ ডেস্ক ||মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এর আগে আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয়।এ সময় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।...
রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত নিয়মিত সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ মাগরীব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দারস অনুষ্ঠিত হয়। এতে দারস পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিববুল্লাহ ভূঞা।মহানগর দক্ষিণের আমীর আলহাজ্ব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দারসুল কুরআনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক এফএম আলী হায়দার ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ।...
স্যার সৈয়দ দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

স্যার সৈয়দ দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের ২০৮তম জন্মবার্ষিকী উদযাপন করছে আলিগড় ওল্ড বয়েজ এসোসিয়েশন অব বাংলাদেশ। গত ১৭ অক্টোবর ২০২৫ রাজধানীর গুলশান ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “স্যার সৈয়দ দিবস ২০২৫” উদযাপন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি ভারত উপমহাদেশে স্যার সৈয়দ আহমদ খানের মুসলিম রেনেসাঁয় অবদান তুলে ধরেন। তাঁর ধারাবাহিকতায় বর্তমান সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।সন্ধ্যার সূচনা হয় সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া-এর উষ্ণ স্বাগত বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের ...
ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব খেলার মাঠে “ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, যে সকল শিক্ষার্থী আজকের এই টুর্নামেন্টে বিভিন্ন কলেজকে প্রতিনিধিত্ব করছে তারা একদিন ইউআইটিএসকে প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি অংশগ্রহণকারী প্রতিটি কলেজের প্রতিনিধি ও খেলোয়াড়দের স্বাগত ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।বিশ...
ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর প্রকল্প ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) দ্বারা পরিচালিত ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’র (ইউআইএইচপি) যৌথ উদ্যোগে নতুন স্টার্টআপ উদ্ভাবন প্রতিযোগীতা ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ এর দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন ইউআইইউ’র এমএসসিএসই প্রোগ্রাম ও আইরিক’র পরিচালক এবং ইউআইইউ ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন জনাব এবং বিএইচটিপিএ’র প্রকল্প ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ড...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোডাউন এলাকায় আগুন
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোডাউন এলাকায় আগুন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ধোঁয়া ও অগ্নিশিখা দেখা যাচ্ছে বহু দূর থেকে এবং ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে।শনিবার (১৮ অক্টোবর) বেলা পৌনে তিন টার দিকে সেখানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।জানা গেছে বিমানবন্দরের ৮ নম্বর গেইটে এই আগুন লাগার ঘটনাঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ২৮টি ইউনিট কাজ করছে। আরো ৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।এখন শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীরফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলেপৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরুকরেছে।বিমা...
“Debate for Democracy”-এর ছায়া সংসদে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় বিজয়
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

“Debate for Democracy”-এর ছায়া সংসদে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় বিজয়

|| নিজস্ব প্রতিবেদক ||১৮ অক্টোবর ২০২৫, শনিবার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC)-এ ATN বাংলার আয়োজিত “Debate for Democracy”-এর “ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব, এবং বিরোধী দলে ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।গৌরবের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উক্ত প্রতিযোগিতায় বিজয় অর্জন করে।বিতর্কের বিষয় ছিল— “জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে।”অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সভাপতি আইন অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, সহ-সভাপতি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতমী, অর্থনীতি বিভা...
মিউজিক আলফার এক বছর: সুরের অভিযাত্রায় নতুন অধ্যায়
বিনোদন, রাজধানী, সর্বশেষ

মিউজিক আলফার এক বছর: সুরের অভিযাত্রায় নতুন অধ্যায়

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||দেশের সংগীতজগতে নতুন ধারা ও উদ্ভাবনী চিন্তার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করা ‘মিউজিক আলফা’ পূর্ণ করল তাদের সফল এক বছর। গত এক বছরে প্রতিষ্ঠানটি সৃজনশীল প্রযোজনা, নতুন শিল্পী আবিষ্কার এবং সংগীতপ্রেমীদের মাঝে মানসম্মত কনটেন্ট উপহার দেওয়ার মাধ্যমে গড়ে তুলেছে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড।প্রতিষ্ঠার পর থেকে মিউজিক আলফা প্রকাশ করেছে ৩১টিরও বেশি মৌলিক গান ও সংগীতচিত্র, ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রযোজনাগুলো ইতোমধ্যেই হাজারো ভিউ অতিক্রম করেছে।মিউজিক আলফার সাধারণ সম্পাদক বলেন, আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র গান প্রকাশ নয় বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নতুন শুদ্ধ গান প্রকাশের সুযোগ। শ্রোতাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অর্জন।এক বছর পূর্তি উপলক্ষে মিউজিক আলফা আয়োজন করছে বিশেষ অনুষ্ঠান “Alpha An...