এলজিইডি’র মাস্টার রোল কর্মকর্তা-কর্মচারীদের চাকরি রাজস্বকরণের দাবি
এলজিইডি'র উন্নয়ন প্রকল্প/মাস্টার রোলে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি আত্মীকরণ/রাজস্বকরণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি ভবনের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।বৈষম্যের শিকার এলজিইডিতে চাকরিরত আন্দোলনকারীরা জানায়, এলজিইডিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টার রোলে কর্মরত ৪৩৪৯ জন কর্মকর্তা ও কর্মচারী রাজস্ব খাতে আত্মীকরণের বিষয়ে মহামান্য হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের রায় পাওয়ার পরও পদ শূন্য থাকা সত্ত্বেও এলজিইডি’র প্রধান প্রকৌশলী মহোদয়গণ গত ১৩ বছর যাবত তাদের চাকুরী আত্মীকরণ/রাজস্বকরণ করছেন না।আন্দোলনকারীরা বলছে, আমরা প্রায় ১৮ থেকে ৩০ বছর যাবত এলজিইডিতে সামান্য বেতনে মাস্টার রোল এবং উন্নয়ন প্রকল্পে কর্মরত। আমাদের অধিকাংশ চাকুরী বয়স শেষ পর্যায়ে। এখন শূন্য হাতে এলজিইডি থেকে আমাদের ন্যা...










