Tuesday, August 4

রাজধানী

আন্দোলনরত এবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিবৃতি
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্দোলনরত এবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিবৃতি

|| নিজস্ব প্রতিবেদক ||স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে 'ইসলামী ঐক্য আন্দোলন'।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া (ভারপ্রাপ্ত) বলেন, শিক্ষকরা হলেন জাতি গঠনের মূল ভিত্তি এবং সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ তাঁদের ন্যায্য ও যৌক্তিক দাবি, বিশেষ করে শিক্ষা কার্যক্রম জাতীয়করণের মতো জীবনঘনিষ্ঠ দাবিতে রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত থাকা সত্ত্বেও, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে চরম উদাসীনতা প্রদর্শন করা হয়েছে।তিনি আরো বলেন, সর্বশেষ, জাতীয় প্রেস...
রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধন আইন বাস্তবায়ন, বৈষম্যমূলক বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ এবং সারাবছর নিবন্ধন আবেদন গ্রহণের ব্যবস্থা চালু করার দাবিতে বিক্ষোভ করেছে নিবন্ধনবিহীন ছোট ছোট দল নিয়ে গঠিত রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন।গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বৈষম্যমূলক নির্বাচন কমিশনের অধীনে কোনো দলীয় বা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা অবিলম্বে কমিশনের পদত্যাগ ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন নিবন্ধন আইন প্রণয়নের দাবি জানান।এ সময় বক্তব্য রাখেন, রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিপি)-এর চেয়ার...
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ পিপলস পার্টির শুভেচ্ছা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ পিপলস পার্টির শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি- জননেতা নুরুল হক নূরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান এবং মহাসচিব মোঃ নুরুল হুদা। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা এই শুভেচ্ছা জানান।বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান বলেন, গণঅধিকার পরিষদ স্বল্প সময়ের মধ্যে সারা দেশব্যাপী সাংগঠনিকভাবে সু সংগঠিত হয়েছে ভিপি নূরের নেতৃত্বে। পিপলস পার্টির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র, ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে গণঅধিকার পরিষদ। নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের রাজনৈতিক সফলতা এবং গণঅধিকার পরিষদের সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।...
নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না : জয়নুল আবদিন ফারুক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না : জয়নুল আবদিন ফারুক

|| নিউজ ডেস্ক ||বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না। তাই দেশকে আর বিভ্রান্তের দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে জামায়াতকে ভোটের মাঠে আসতে হবে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দিবে না।জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা ফারুক বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো।রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো মন্তব্য করে বিএনপির এই নেতা জামায়াতের উদ্দেশ্যে আরও বলেন, কর্মসূচি নিয়ে মাঠে যান, সাহস থাকলে নির্বাচনে আসুন।...
ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারস অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারস অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বাদ মাগরীব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে নিয়মিত এই দারস অনুষ্ঠিত হয়।মহানগর দক্ষিণের আমীর আলহাজ্ব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিববুল্লাহ ভূঞা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা হযরত আলী ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীগণ।...
ইউআইটিএসে ব্যবসায়িক সমস্যা সমাধানে কেস স্টাডি পদ্ধতি বিষয়ে সেমিনার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে ব্যবসায়িক সমস্যা সমাধানে কেস স্টাডি পদ্ধতি বিষয়ে সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে ব্যবসায়িক সমস্যা সমাধানে কেস স্টাডি পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে “Case Study Method: A Practical Approach to Business Problem Solving“ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির আসন গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মি. আলভি রিয়াসাত মালিক, পিএইচডি Centre for Employment Relations, Innovation and Change (CERIC), Leeds University Business School (LUBS), University of Leeds, যুক্তরাজ্য, এবং সহযোগী অধ্যা...
ইউআইইউতে উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রাম আয়োজিত “উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী - সামার ২০২৫” শিরোনামে ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন, স্টার্টআপ এবং উদ্যোক্তা সম্ভাবনার দিনব্যাপী প্রদর্শনী গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আলাদিনকিডসের ব্যবস্থাপনা পরিচালক এবং নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক ও মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। এই প্রোগ্রাম আয়োজনে নেতৃত্বে...
বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের সপ্তাহিক দারস অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের সপ্তাহিক দারস অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের সপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বাদ এশা দলটির বংশাল থানা শাখার অস্থায়ী কার্যালয়ে শাখা দায়িত্বশীলদের নিয়মিত এই দারস অনুষ্ঠিত হয়।বংশাল থানা আমীর আলহাজ্ব মোঃ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগরীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ। এ সময় থানা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।...
ঢাকায় বিতর্ক প্রতিযোগিতায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার জয়ধ্বনি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকায় বিতর্ক প্রতিযোগিতায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার জয়ধ্বনি

বেস্ট স্পিকার নির্বাচিত রায়হান সাদী|| নিজস্ব প্রতিবেদক ||ইয়ুথ ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনাল পর্বে বিজয় অর্জন করে ফাইনালে জায়গা করে নিয়েছে।দলের সদস্যদের মধ্যে রায়হান সাদী রাফি বেস্ট স্পীকার” নির্বাচিত হয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন। তাঁর বাগ্মিতা, যুক্তিনিষ্ঠ উপস্থাপনা ও আত্মবিশ্বাসপূর্ণ বক্তব্য বিচারকদের মুগ্ধ করেছে।দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার বিতর্ক দলটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন হানিফ সিরাজী স্যার। দলের সহ-বক্তা হিসেবে ছিলেন সামসুল আরেফিন ফয়সালল ও আবদুল্লাহ আল হাসানপ্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ছিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দনিয়া বিশ্ববিদ্যালয় এবং ডেমরা বিশ্ববিদ্যালয়।আয়োজক প্রতিষ্ঠান ইয়ুথ ফোরাম অফ বাংলাদেশজানায়, এ প্রতিযোগিতার...
বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় ইউআইইউ’র তিন গবেষক
বিজ্ঞান ও প্রযুক্তি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় ইউআইইউ’র তিন গবেষক

|| নিজস্ব প্রতিবেদক ||মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং বিখ্যাত গবেষণা এলসেভিয়ারের সমন্বিত জরিপে বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ৩ জন শিক্ষক। সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ার এই তালিকা প্রকাশ করে।বিশ্বের ২,১০,০০০ এরও বেশি বিজ্ঞানীদের মধ্যে থেকে গবেষণার বিভিন্ন মানদন্ড ও পদ্ধতির মাধ্যমে নির্বাচিত সেরা ২% গবেষকদের তালিকা প্রকাশ করা হয়। এ বছর ইউআইইউ’র ৩ জন শিক্ষক প্রফেসর ড. মো: কামরুজ্জামান, প্রফেসর ড. আল সাকিব খান পাঠান এবং ড. সৈয়দ মাসুদুর রহমান দেওয়ান বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছে।ইউআইইউ’র স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক ড. আল সাকিব খান পাঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রের জন্য, স্কুল অফ বিজনেস...