Tuesday, August 4

রাজধানী

আন্তঃকলেজ বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আন্তঃকলেজ বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা

|| ভোলা প্রতিনিধি ||ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামের আন্তঃকলেজ বিতর্ক উৎসবের জাঁকজমকপূর্ণ ফাইনাল পর্ব। ফাইনালে চ্যাম্পিয়ান হয় ঢাকার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। বিপক্ষ দল ছিল দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। বিতর্কের বিষয় ছিল “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালই আগামী নির্বাচনের একমাত্র পথ”। ১২টি মাদ্রাসা কলেজ ও বিশ্ববিদ্যালয় ২০২৫ এর বির্তক উৎসবে অংশ নেন।চ্যাম্পিয়ান দল দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার দলনেতা ও বেস্ট স্পীকার রায়হান সাদি রাফি ভোলার সাংবাদিক রফিক সাদীর ছেলে। দলের অন্য সদসরা হলেন আব্দুল্লাহ আল হাসান ও শামসুল আরেফীন ফয়সাল। অপরদিকে রানার্সআপ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন লামিয়া আকতার, মনসুর আহমেদ ও মোঃ রিফাত।অনুষ্ঠানে প্রধান অতিথি ...
মারাত্মক দূর্ঘটনার শিকার আমাদের সহকর্মী ‘মোহাম্মদ রাজিবুল হাসান’
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

মারাত্মক দূর্ঘটনার শিকার আমাদের সহকর্মী ‘মোহাম্মদ রাজিবুল হাসান’

|| আলোকিত দৈনিক ডেস্ক ||২০ নভেম্বর (আজ) ৬.৪৫ মি. রচনা হতে পারতো একটি পরিবারের প্রদীপ নিভে যাওয়ার গল্প। ছোটবেলায় গান শুনেছি ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ আজ গাইতে ইচ্ছে করছে ‘আমাদের দেশটা মৃত্যুপুরী’‍। সড়ক দুর্ঘটনা আর বাস-ট্রাকের চাপায় মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে অহরহ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন আমাদের আলোকিত দৈনিকের সহকর্মী ‘মোহাম্মদ রাজিবুল হাসান’। ঘটনাটি ঘটেছে বিজয় সরণি মোড়ে।আজ সকালে তিনি যথারীতি অফিসের উদ্দেশ্যে রওনা হন। বিজয় সরণি মোড় পার হওয়ার সময় রিকশাচালক তার সঠিক পথই অনুসরণ করছিলেন; বাসের বেপরোয়া চালনা দেখে এক পর্যায়ে তিনি রাস্তার পাশে রিকশা থামিয়ে দেন। তারপরও রক্ষা মিললোনা! মিরপুর থেকে আসা শিকড় পরিবহন আরেকটি বাসের সাথে যাত্রী উঠানোর প্রতিযোগিতায় মেতে উঠেন। এই ঘটনা ঢাকা শহরে নতুন না।যাইহোক, এমতাবস্থায় বাসের চালক নিয়ন্ত্রণ হার...
আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস প্রভাষকের অসাধারণ সাফল্য অর্জন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস প্রভাষকের অসাধারণ সাফল্য অর্জন

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগের প্রভাষক মো. আল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত দ্বিতীয় “আন্তর্জাতিক সম্মেলন অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি”-এ অসাধারণ সাফল্য অর্জন করেন।উক্ত সম্মেলনে তিনি “Assessment of Antidiabetic Activity of Methanolic Extract of Piper sylvaticum: In Vivo and In Silico Approaches” শীর্ষক গবেষণাকর্ম উপস্থাপন করেন। অনেক জাতীয় ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতা করে, তার পোস্টারটি সেরা পোস্টার উপস্থাপনা পুরস্কার পায়, যা ইউআইটিএস গবেষণার উদ্ভাবন এবং বৈজ্ঞানিক যোগ্যতা প্রদর্শন করে।ইউআইটিএস-এর ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোফাজ্জল হোসেন সহ-লেখক হিসেবে দায়িত্ব পালন করেন এবং গবেষণা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ...
ইউআইটিএসে চীনা সরকারি বৃত্তি (CGS)–২০২৬ বিষয়ে বিশেষ সেমিনার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে চীনা সরকারি বৃত্তি (CGS)–২০২৬ বিষয়ে বিশেষ সেমিনার

|| নিজস্ব প্রতিনিধি ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC) চীনা সরকারি বৃত্তি (CGS)–২০২৬ সম্পর্কিত “Instructions for Chinese Government Scholarship (CGS)—2026” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।সেমিনারে বাংলাদেশের চীনা দূতাবাসের মান্যবর অতিথিদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন কালচারাল থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মারুফ মোল্লাহ, প্রাক্তন CGS স্কলার ও বিআরসিসি-এর ব্যবস্থাপনা পরিচালক।ইউআইটিএস-এর পক্ষ থেকে অনুষ্ঠানটি ...
ইউআইটিএসে অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগ ও ফার্মেসি ক্লাবের উদ্যোগে আয়োজিত অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপাচার্য একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়া এবং সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্টটি সফল করার জন্য ক্যাপ্টেন, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।টুর্নামেন্টে ফার্মেসি বিভাগ থেকে মোট পাঁচটি টিম অংশগ্রহণ করছে। পয়েন্টভিত্তিক এই প্রতিযোগিতায় লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক...
চিরনিদ্রায় শায়িত ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা হযরত আলী
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

চিরনিদ্রায় শায়িত ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা হযরত আলী

|| নিজস্ব প্রতিবেদক ||চিরনিদ্রায় শায়িত হলেন ইসলামে ঐক্য আন্দোলনের মজলিসে আমলের মহিলা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক ও মজলিসের শূরা সদস্য মরহুম হাফেজ মাওলানা হযরত আলী। সোমবার (১৭ নভেম্বর) বাদ জোহর রাজধানীর বাসাবো, নন্দীপাড়া নূর মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে বাসাবো, নন্দীপাড়া ৬ নাম্বার রোড়স্থ মানিকদিয়া (পঞ্চগ্রাম) কবরস্থানে দাফন করা হয়।জানাযায় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মহিব্বুল্লাহ ভূঞা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ম...
সপ্তসুরের বিশতম নিবেদন: হেমন্ত-সন্ধ্যা
বিনোদন, রাজধানী, সর্বশেষ

সপ্তসুরের বিশতম নিবেদন: হেমন্ত-সন্ধ্যা

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||১৪ নভেম্বর শুক্রবার ২০২৫ ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে হল ভর্তি গুণমুগ্ধ শ্রোতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে সার্থক হয়ে উঠে সপ্তসুরের ২০ তম আয়োজন হেমন্ত-সন্ধ্যা।সত্যিকার অর্থে এটা হেমন্ত ঋতু বা প্রকৃতি পর্যায়ের গান নির্ভর কোন অনুষ্ঠান ছিল না। ছিল কালজয়ী দুই শিল্পী হেমন্ত মুখপাধ্যায় ও সন্ধ্যা মুখপাধ্যায়ের জন্য সহানুভব শ্রদ্ধাঞ্জলি।অনুষ্ঠানের টাইটেলটাই বলে দিচ্ছিলো কী অসাধারণ একটি আয়োজন ছিলো! শ্রোতাদের জন্য প্রতিটি পরিবেশনায় ছিল এককথায় নস্ট্যালজিক। ইথারে যেন ভেসে আসলো গ্রামোফোন। যেনো মুছে যাওয়া দিনগুলোর পুনরাবৃত্তি ঘটলো সুরে সুরে। দু'জন শিল্পিই মূল শিল্পিকে মনে প্রাণে ধারণ করেছিলেন। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিলো হেমন্ত মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী- তাঁরাই যেনো গাইছেন।প্রতিটি অনবদ্য পরিবেশনায় কঠো...
গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়ে ইসলামী ঐক্য আন্দোলনের সন্তোষ প্রকাশ
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়ে ইসলামী ঐক্য আন্দোলনের সন্তোষ প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের নিকৃষ্টতম গণহত্যাকারী হাসিনাকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ সোমবার (১৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই সন্তোষ প্রকাশ করেন দলের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভুঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই রায় গণ-অভ্যুত্থানের বিজয়, এই রায় একটি 'ঐতিহাসিক বিজয়'। খুনি হাসিনার অপরাধের তুলনায় সাজা যথেষ্ট না হলেও, ভবিষ্যতে যেন কেউ ফ্যাসিস্ট বা একনায়ক হতে না পারে, তার জন্য এটি একটি বড় শিক্ষা ও উদাহরণ হয়ে থাকবে।তারা আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে জনআকাঙ্খা পূরণ হয়ে...
ইউআইইউ শিক্ষকদের ‘আউটকাম-বেসড এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ শিক্ষকদের ‘আউটকাম-বেসড এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসওএসই) অনুষদ শিক্ষকদের জন্য আউটকাম-বেসড এডুকেশন (ওবিই)-এর উপর দিনব্যাপী একটি প্রশিক্ষণ গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের লক্ষ্য আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) বাস্তবায়নে অনুষদ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার ফলাফল বিশ্বের স্বীকৃতির মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ক্যারিকুলাম শিক্ষার্থীবাদ্ধব নিশ্চিত করা।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র (আইইউটি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. তারেক উদ্দিন, পিইএনজি। প্রশিক্ষণ পরিচালনা করেন- ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. খালেদ মাসুকুর রহমান, সিএ...
ডেমরায় ইসলামী ঐক্য আন্দোলনের দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ডেমরায় ইসলামী ঐক্য আন্দোলনের দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ডেমরা থানা শাখার উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বাদ মাগরিব আয়োজিত অনুষ্ঠানে দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঞা।ডেমরা থানা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে দারসে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।দারস শেষে নেতৃবৃন্দ সবুজবাগ থানা শাখার আমীর মাওলানা হযরত আলী সাহেবের বাসায় যান এবং তাঁর শারীরিক খোঁজখবর নেন। উল্লেখ্য, তিনি অসুস্থ হয়ে এক সপ্তাহ মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নেতৃবৃন্দ জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আজ তিনি বাসায় ফিরেছেন। তিনি এখন অনেকটাই সুস্থ। তিনি সবার দোয়া কামনা করেছেন।...