সোমবার, ফেব্রুয়ারি ২

রাজধানী

রোভার স্কাউট তরুণদের করে আত্মনির্ভরশীল, কর্মঠ ও সাহসী -ইআবি ভিসি
রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি

রোভার স্কাউট তরুণদের করে আত্মনির্ভরশীল, কর্মঠ ও সাহসী -ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||রোভার স্কাউটিং তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল, কর্মঠ ও সাহসী হিসেবে গড়ে তোলে। এ আন্দোলন তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং সবল রাখতে সহায়ক ভূমিকা রাখে। রোভার স্কাউট নেতৃত্বদানে সক্ষমতা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ তৈরি করে দেয় বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ৪০৬তম স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অর্থায়নে এ দিনব্যাপী কোর্সে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইআবি-অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসা এবং কারিগরি ও মাদ...
ঢাকা আলিয়ায় ফাজিল (অনার্স)-এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও সবক অনুষ্ঠান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় ফাজিল (অনার্স)-এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও সবক অনুষ্ঠান

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মুনিরুজ্জামান ভূঁঞা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা প্রফেসর মোঃ মনজুরুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মহসিন কবির। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ফাজিল অনার্স শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মুনিরুজ্জামান ভূঁঞা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের ইসলামের শাশ্বত মূর্ত প্রতীক হতে হবে। নিজেদের আদর্শ ও নৈতিকতায় গড়ে তুলতে হবে রাসু...
ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা “১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ ২০২৫”-এ অংশ নেয় দেশের শীর্ষ ২৫টি বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী। “এআই ইন মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস” শীর্ষক এবারের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞান ও বাস্তব দক্ষতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।দিনব্যাপী এই আয়োজনে ছিল কুইজ প্রতিযোগিতা, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা এবং অভিজ্ঞ পেশাজীবীদের পরিচালনায় বিভিন্ন সেমিনার। আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর এম. আবদুল্লাহ আল মামুন, চিফ অ্যাডভাইজার, বিজনেস জিনিয়াস বাংলাদেশ এবং মি. এম. এ. নাহিয়ান, চেয়ারম্যান, বিজনেস জিনিয়াস বাংলাদেশ।প্রেসিডে...
‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||ঢাকা আলিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর পর্দা নেমেছে আজকের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয়েছিলো ইত্তিহাদ ২৩-২৪ ও গোল রাইডার্স।দর্শকভর্তি মাঠে দারুণ নৈপুণ্য দেখিয়ে গোল রাইডার্সকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পরে নেয় ইত্তিহাদ ২৩-২৪।টুর্নামেন্ট শুরু হয় ১ আগস্ট থেকে এবং আজকের ফাইনাল ম্যাচের মাধ্যমে তা শেষ হয়।পুরো টুর্নামেন্টজুড়ে ছিল ব্যাচভিত্তিক উত্তেজনাপূর্ণ খেলা, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স।নকআউট পদ্ধতিতে আয়োজিত প্রতিটি ম্যাচ ছিল ৫০ মিনিটের, প্রতিদিন অনুষ্ঠিত হয়েছে দুটি করে খেলা। সফল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করছেন শিক্ষকবৃন্দ।ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতি...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষা সফর
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষা সফর

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ তার বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য গত ৪ আগস্ট (২০২৫) এক শিক্ষা সফরের আয়োজন করে। এ শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সাথে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্যান্য বেশকিছু প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন। এতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রায় ৫০ জন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন।মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে তারা সেখাকার ৪টি গ্যালারি পরিদর্শন করে বাংলাদেশের দীর্ঘ মুক্তিসংগ্রাম ও একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত অবহিত হন। গ্যালারি পরিদর্শন শেষে তারা এ বিষয়ে একটি তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৯ জন শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গ্রন্থ উপহার দেয়া...
ইউআইটিএসের বিজনেস স্টাডিজ বিভাগে শরৎকালীন প্রি-অরিয়েন্টেশন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের বিজনেস স্টাডিজ বিভাগে শরৎকালীন প্রি-অরিয়েন্টেশন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগের শরৎকালীন সেমিস্টার ২০২৫ (৬০তম ব্যাচ)-এর শিক্ষার্থীদের প্রি-অরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির উদ্যোগে আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। নিজেকে সংকীর্ণ করার কোনো স্থান বিশ্ববিদ্যালয়ে নেই। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের একজন নৈতিক, দক্ষ ও আদর্শবান মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।...
ডিআইইউতে এশিয়া প্যাসিফিক সামার প্রোগ্রাম এবং এশিয়া প্যাসিফিক ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডিআইইউতে এশিয়া প্যাসিফিক সামার প্রোগ্রাম এবং এশিয়া প্যাসিফিক ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ১৯-২৭ জুলাই, ২০২৫ তারিখে "একসাথে, একটি দুর্দান্ত গ্রীষ্ম" থিমের অধীনে এশিয়া-প্যাসিফিক সামার প্রোগ্রাম (এপিএসপি) ২০২৫ এর প্রথম সংস্করণ এবং ২৪-২৬ জুলাই, ২০২৫ তারিখে এশিয়া-প্যাসিফিক ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এপিএফডিপি) ২০২৫ এর আয়োজন করে, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন (এইউএপি) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এপিএসপি ২০২৫ এবং এপিএফডিপি ২০২৫ এ একসাথে ১৭টি ভিন্ন দেশের প্রায় ৬০ জন অংশগ্রহণকারীকে নিয়ে এসেছিল, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, জাপান, তুরস্ক, ভারত, নেপাল, পাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, ফিলিপাইন, ফিলিস্তিন, রাশিয়া, নাইজেরিয়া, সোমালিল্যান্ড, সিয়েরা লিওন এবং বাংলাদেশ।রবিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লাউঞ্জে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ডিআইইউর উপাচার্য অধ...
সাত দফা দাবিতে ঢাকা আলিয়া শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সাত দফা দাবিতে ঢাকা আলিয়া শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা। আজ রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন ছাত্র সংগঠন- ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম আবাসন সংকটে ভুগছে। এই সমস্যা সমাধানে নতুন হল নির্মাণের প্রকল্প আজও বাস্তবায়িত হয়নি। ক্যাম্পাসের মূল্যবান মাঠ জুড়ে এখনো অস্থায়ী আদালত দখল করে আছে, যা ছাত্রদের চলাফেরার স্বাধীনতা ও ক্যাম্পাস পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে অস্থায়ী আদালত অপসারণ ও নতুন হল নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।শিক্...
তুরস্কের খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব ড. ইয়াসিন আকতাই-এর সম্মানে গালা ডিনার আয়োজন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তুরস্কের খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব ড. ইয়াসিন আকতাই-এর সম্মানে গালা ডিনার আয়োজন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||তুরস্কের খ্যাতনামা রাজনৈতিক চিন্তাবিদ, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের উপদেষ্টা, তুরস্কের শাসকদল একে পার্টির ডেপুটি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রখ্যাত বুদ্ধিজীবী ড. ইয়াসিন আকতাই-এর সম্মানে এক গালা ডিনারের আয়োজন করে International Institute of Law and Diplomacy (IILD) ও Bangladesh 2.0 Initiative। রাজধানী ঢাকায় আয়োজিত উক্ত বিশেষ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও কূটনীতিক নীতির বিষয়াদি নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আন্তর্জাতিক স্কলার এবং মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর, সদর আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জাহিদুর রহমান।ড. জাহিদুর রহমান এসময় IILD-এর চলমান গবেষণা, বিশেষত আন্তর্জাতিক নেতৃত্ব বিকাশে...
ঢাকা আলিয়ায় নতুন হলের দাবিতে বিক্ষোভ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় নতুন হলের দাবিতে বিক্ষোভ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-তে দীর্ঘদিন ধরে চলমান আবাসিক সিট সংকট ও নতুন হল নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কাশগরী হল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে তাদের জোরালো দাবি জানান:জমি আছে হল নাই- এমন কোন ক্যাম্পাস নাইহল চাই হল দে- নইলে গদি ছাইড়া দেআবাসিক হলে সিট চাই -এটা আমাদের অধিকারবিক্ষোভে অংশ নেওয়া ঢাকা আলিয়ার শিবির সভাপতি আব্দুল আলিম বলেন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা আজ চরম অবহেলা ও বৈষম্যের শিকার। শত বছরের পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকার ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের একমাত্র খেলার মাঠ দখল করে রাজনৈতিক প্রতিহিংসার মামলার নামে আদালত বস...