আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পানছড়িতে ৩ বিজিবির প্রেস ব্রিফিং
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।বিজিবি জানায়, খাগড়াছড়ি জেলার মোট ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় তারা সরাসরি নির্বাচন নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে রয়েছে। এর মাধ্যমে মোট ৩৭ হাজারেরও বেশি ভোটারের ভোটাধিকার সুরক্ষায় কাজ করবে বাহিনীটি।প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলার ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে নিয়মিত...










