ইবির গুম হওয়া দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন
|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই মেধাবী শিক্ষার্থীর ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার এলাকা থেকে গুম হওয়ার সন্ধান চেয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যানার হাতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ।এ প্রসঙ্গে সাধারণ শিক্ষার্থীরা বলেন , আমরা ইন্টেরিমকে জানাতে চাই আমাদের অলিউল্লাহ ও মুকাদ্দাস ভাই বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ ছিলেন। পাশাপাশি তাঁরা সাংস্কৃতিক কর্মী ছিলেন কিন্তু দুঃখের বিষয় হলো সাংস্কৃতিক সংগঠনগুলো পান থেকে চুন খষলেই সাথে সাথে রাস্তায় দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের অলিউল্লাহ ও মুকাদ্দাস ভাইয়ের বেলায় তারা মুখে কুলুপ এঁটে বসে থাকে। আমরা এই মানববন্ধন থেকে এটি জানাতে চাই আমাদের অলিউল্লাহ ও মুকাদ্দাস ভা...










