রূপসায় র্যাব সোর্স ফারুখ শেখকে হত্যাচেষ্টা: মামলা হয়নি, অধরাই হামলাকারীরা
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা উপজেলায় র্যাবের সোর্স হিসেবে পরিচিত ফারুখ শেখের ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (২ জানুয়ারি) রাতের দিকে রূপসার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ফারুখ শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ফারুখ শেখ জানান, গত বছরের ৫ আগস্টের আগে রূপসার শিরগাতি এলাকার বাসিন্দা ফরিদ সর্দারকে র্যাব আটক করে। ওই ঘটনায় ফরিদের পরিবারের লোকজন তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। সরকার পরিবর্তনের পর ফরিদ সর্দারসহ জাহিদ সর্দার, মুসা শিকদার, শিহাব ও শুভ তার ওপর হামলা চালায় এবং ওই হামলায় তার একটি পা ভেঙে দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে...










