মান্দায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাও টিটিহারি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কালিগাও টিটিহারি এলাকায় ঝটিকা অভিযান চালায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালীন আলমগীর হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটককৃত আলমগীরকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরি...










