বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

খুলনায় ভাড়া বাসায় গৃহবধূ খুন, পলাতক ছেলেকে খুঁজছে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ভাড়া বাসায় গৃহবধূ খুন, পলাতক ছেলেকে খুঁজছে পুলিশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর ট্যাংক রোডের একটি ভাড়া বাসা থেকে শিউলী বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ ডিসেম্বর (বুধবার) রাত পৌনে ১২টার দিকে বাহির থেকে তালাবদ্ধ ঘর ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শিউলীর একমাত্র ছেলে রিয়াদকে পাওয়া যাচ্ছে না—যা হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও গভীর করেছে।পুলিশ ও সিআইডির তদন্তদল রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে। প্রাথমিক ধারণা অনুযায়ী, শিউলী বেগমকে মাথায় ‘পুতো’ (মশলা পেশার সরঞ্জাম) জাতীয় কোনো ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয়, পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হতে পারে। তবে নিশ্চিতভাবে কিছু বলতে সময় লাগবে বলে জানায় তদন্ত সংস্থা।ওসি তদন্ত শাহাজাহান আহমেদ সাংবাদিকদের জানান, “ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ভেতরে বিছানায় শিউলীর মরদেহ পাওয়া গেছে। তার ছেলে রিয়াদকে পাওয়া যাচ্ছে না...
পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমানগর আনসার ক্যাম্প এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারি'র গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)।বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে নায়েক সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।বিজিবি সূত্র জানায়, জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।...
সলঙ্গায় বাস ডাকাতির ঘটনায় আটক ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় বাস ডাকাতির ঘটনায় আটক ৩

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ট্রাক বেরিকেট দিয়ে বাস ডাকাতির ঘটনায় ট্রাকসহ ৩ জনকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত ট্রাক যাহার নং মেট্রো-ট (১২-৪৮৫৪) জব্দ ও আটককৃত ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফাতেহ আলী পরিবহনকে দুষ্কৃতিকারীরা ট্রাক ঠেকিয়ে বেরিকেট দিয়ে বাসের ভিতরে ঢুকে ডাকাতির চেষ্টা করে। এমন সময় ডাকাতির কবলে পড়া বাস যাত্রী কুমিল্লার জেলা ও দায়রা জজ মহাসিনুল হক ৯৯৯ নম্বরে কল দিয়ে দ্রুত হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সহযোগিতা চান। হাটিকুমরুল হাইওয়ে ওসির দিকনির্দেশনায় টহলরত এস আই আরব আলী সঙ্গীয় ফোর্স নি...
কুড়িগ্রামে এক্সক্যাভেটরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, প্রশাসন নীরব
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে এক্সক্যাভেটরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, প্রশাসন নীরব

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রায় ১৫টি স্পটে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে অবাধে দুই ফসলি জমির মাটি কাটছে কয়েকটি মাটি খেকো চক্র। এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে গর্ত করে এসব মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন পরিবেশ দপ্তরের লাইসেন্স বিহীন ইট ভাটাগুলোতে। এতে উর্বরতা হারাচ্ছে ফসলী জমিগুলো। কুড়িগ্রাম ও নাগেশ্বরী উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও মিলছে না এর কোন প্রতিকার। নাগেশ্বরী সরকারি কমিশনার (ভূমি)'র দাবি, ফসলি জমির মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পরিবেশ দপ্তরের লাইসেন্স বিহীন ইট ভাটাগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।জানা গেছে, দেশের সবচেয়ে দারিদ্র্যপীড়িত জেলা কুড়িগ্রাম। সীমান্ত লাঘোয়া, ১৬টি নদ-নদী বেষ্টিত ও সাড়ে চার শতাধিক চরাঞ্চল। ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার প্রান্তিক চাষিরা বিভিন্ন দুর্যোগ...
বেলকুচিতে এনসিপির প্রার্থী বিএনপির সাবেক এমপি মনজুর কাদের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে এনসিপির প্রার্থী বিএনপির সাবেক এমপি মনজুর কাদের

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জন প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদেরের নাম ঘোষণা করায় রাজনৈতিক অঙ্গনে বেশ চমক সৃষ্টি হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫টি আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর মধ্যে সিরাজগঞ্জ জেলার চারটি আসনের প্রার্থীর নামও প্রকাশ করা হয়। এসব আসনে মনোনীত প্রার্থীরা হলেন— সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মেজর (অব.) মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্ত...
বেলকুচিতে প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা: ৭ লাখ টাকা লুট, প্রশাসন নীরব
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা: ৭ লাখ টাকা লুট, প্রশাসন নীরব

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিয়ে গেল ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কোন ডাকাত। উদ্ধার হয়নি ব্যবসায়ীর ডাকাতি হওয়া টাকা।গত ৮ ডিসেম্বর সোমবার বিকেলে বেলকুচি উপজেলার মুকন্দগাতী বাজারের পশ্চিমে তাঁত কাপড় প্রসেস মিলের এজেন্ট মজিদুল ইসলাম মোহন ভূঁইয়ার অফিস (গদি ঘরে) হামলা চালিয়ে ২৭ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। এসময় মোহন ভুইয়া বাধা দিতে গেলে তাকে গুরুতর আহত করে। সেই সাথে আরো দুই ব্যবসায়ী মোশারফ মিয়া ও রবিন হোসেনকেও আহত করে ডাকাত দল।ঘটনার বিবরণে মোহন ভূঁইয়ার ছেলে একরামুল হক বলেন, আমার বাবার ব্যবসায়ীক উন্নতিলক্ষ্য করিয়া ডাকাতরা বিভিন্ন সময় ও তারিখে আমার বাবার নিকট অন্যায় ও অবৈধভাবে চাঁদা দাবী করিয়া আসিতেছিল। আমার বাবা চাঁদা দিতে অস্বীকার করিলে ডাকাত দল ...
খুলনা সরকারি মহিলা কলেজের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিদা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনা সরকারি মহিলা কলেজের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিদা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সরকারি মহিলা কলেজে আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জায়না বিনতে শাহরিয়ার রিদা। তার রোল নম্বর—০৪। ব্যক্তিগত পারফরম্যান্সে যেমন উজ্জ্বল সাফল্য দেখিয়েছে, তেমনি তার গ্রুপও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সনদপত্রে উল্লেখ করা হয়েছে যে রিদা তার মেধা, আত্মবিশ্বাস ও অসাধারণ যুক্তি তুলে ধরার ক্ষমতার মাধ্যমে প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে। তার হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও সনদপত্র।প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক ও আয়োজকরা জানান, রিদার উপস্থাপনা, যুক্তি বিশ্লেষণ ও ভাষার সাবলীলতা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। কলেজের অধ্যক্ষ এ বি এম ইকবাল আনোয়ার, রিদার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা রিদার এই সাফল্যে অ...
চুকনগর-যতিন কাশিম সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায়, এক মাসেও বাস্তবায়ন হয়নি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চুকনগর-যতিন কাশিম সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায়, এক মাসেও বাস্তবায়ন হয়নি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার চুকনগর বাজারের ৭০ ফুট প্রশস্ত যতিন-কাশিম সড়ক এখন কার্যত মাত্র ৩২ ফুটে সঙ্কুচিত। সড়কের দুপাশে গড়ে ওঠা ৭০টি দোকানঘরকে অবৈধ ঘোষণা করে গত ৬ নভেম্বর তিন মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু রায় পাওয়ার পর এক মাস পেরোলেও মাঠে নামেনি সংশ্লিষ্ট প্রশাসন। বরং খুলনা জেলা পরিষদ জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, অবৈধ স্থাপনা সরালে ভারী পরিবহনসহ সব যান চলাচল নির্বিঘ্ন হবে। সড়কের প্রাণ ফিরে আসবে। কিন্তু রায়ের পরও স্থবিরতা থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।হাইকোর্টের রায়ে বলা হয়েছে, তিন মাসের মধ্যে সড়কের সব অননুমোদিত দোকান, ভবন, টিনশেডসহ স্থায়ী-অস্থায়ী কাঠামো অপসারণ করে ৭০ ফুট মূল প্রস্থ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনকে নতুন করে কোনও ইজারা, অনুমতি বা দখল না দিতে নিষিদ্ধ করা হয়।...
ছাত্রলীগ পিটিয়ে আলোচনায় আসা সেই কর্মকর্তা এখন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ছাত্রলীগ পিটিয়ে আলোচনায় আসা সেই কর্মকর্তা এখন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||২০২২ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটা করে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা জনাব মহরম আলীকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।জনাব মহরম আলী ৩০তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২০ সালের ১৫ জানুয়ারি বরগুনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। ২০২২ সালের জাতীয় শোক দিবসে বরগুনা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর তার নেতৃত্বে পুলিশের হাতে মারধরের ঘটনা ঘটে।সেই দিন শিল্পকলা একাডেমির তৃতীয় তলা থেকে ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। এর পরই মহরম আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অনুষ্ঠানস্থলে প্রবেশ করে নবগঠিত জেলা ছাত্রলীগের নেতাকর্...
রংপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রংপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত

ইক্বামতে দ্বীনের কাজ করা বড়ই সৌভাগ্যের বিষয় : কেন্দ্রীয় নেতৃবৃন্দ|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ইক্বামতে দ্বীন তথা দ্বীন প্রতিষ্ঠা কাজ সকল মুসলিম নর-নারীর উপর নামাজ রোজার মতই ফরজ। এই কাজ থেকে দূরে সরে থাকার কোন সুযোগ নেই। কিন্তু আমরা এই কাজটাকে গুরুত্বের সঙ্গে না নিয়ে অবহেলা করি। অথচ দুনিয়ায় আগত সকল নবী-রাসূলগণের সবচেয়ে বড় কাজ ছিল, সকল দ্বীনের উপরে ইসলামের বিজয় ঘটানো। আল্লাহর এই জমিনে সকল মতবাদ ও ধর্মমতের উপরে দ্বীনের বিজয় না ঘটা পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত রাখতে হবে।নেতৃবৃন্দ আরো বলেন, আমরা নামাজ রোজা যেমন গুরুত্বের সঙ্গে আদায় করি, তার চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে ইক্বামতে দ্বীনের কাজটা করতে হবে এবং এটা সকলের উপরে ফরজ। এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে, এই কাজের সঙ্গে লেগে থাকা বড়ই সৌভাগ্যের বিষয়। এই কাজে যেমন সবচেয়ে বেশি...