চুনতি ডটকম শিক্ষা সামগ্রী বিতরণ ২০২৬ সম্পন্ন
|| নিজস্ব প্রতিবেদক ||চুনতি বাসী ও শুভানুধ্যায়ীদের আর্থিক পৃষ্ঠপোষকতায় চুনতি ডটকম শিক্ষা সামগ্রী বিতরণ এর ৯ম আয়োজন ২৪ এপ্রিল, শুক্রবার চুনতি সিরাত মাহফিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।চুনতি ডটকমের ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মুখে হাসি ফোটাতে আয়োজিত এ মানবিক কর্মসূচি সঞ্চালনা করেন মোঃ আরিফ এ রব্বানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুনতি ডটকমের অ্যাডমিন কাজী আরিফুল ইসলাম।চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিনহাজুল আবরার, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জেইউএম বাবর হোসেন সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহ...










