মঙ্গলবার, মার্চ ৩

সারাদেশ

বেলকুচিতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সারাদেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বেলকুচি উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোহাগপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, সোহাগপুর পাইলট...
চিলমারীতে এএফএডি কর্তৃক মাল্টিপারপাস ক্যাশ বিতরণ
সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে এএফএডি কর্তৃক মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে বন্যা কবলিত নয়ারহাট ও চিলমারী ইউনিয়নের ৩০০ জন অসহায় দুঃস্থ প্রতিবন্ধি মহিলাদের মাঝে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ক্যাশ বিতরণ করা হয়।বেসরকারি এনজিও এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এর উদ্যোগে জনপ্রতি ১০ হাজার টাকা নগদ ক্যাশ বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, এএফএডির নির্বাহী প্রধান সায়িদা ফেরদৌসী, প্রকল্প সমন্বয়কারী রোজিনা আকতার, সহযোগি প্রতিষ্ঠান সিডিডিএফ এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান প্রমূখ। দুঃস্থ্য ও অসহায় পরিবারগুলোর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতার লক্ষ্যে এএফএডি এ বিতরণের আয়োজন করে।...
‘আরিফ প্রি-ক্যাডেট স্কুল’ এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

‘আরিফ প্রি-ক্যাডেট স্কুল’ এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||শিক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দিতে সিরাজগঞ্জের সলঙ্গায় সুতাহাটি বাজার আরিফ প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক-২৫ পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (৫ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মালেক শেখের সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্ঠানের উপ-পরিচালক হিটলার আলীর পরিচালনায়শুরুতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সভাপতি আব্দুল মালেক শেখ বলেন, প্রতিষ্ঠাতার অক্লান্ত পরিশ্রমের কারনে সকল জায়গায় এর সুনাম ছড়িয়ে পড়েছে। ভালো শিক্ষা ব্যবস্থার কারনে ক্রমেই ছাত্র ছাত্রী বৃদ্ধি পাচ্ছে। আমি অভিভাবকদের বলবো আপনারা বিদ্যালয়ের আসবেন, যদি কোন সমস্যা থাকে সেগুলো আমাদের জানাবেন আমরা সংশোধন করবো। পাশাপাশি শিক্ষকদের বলবো আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে ...
নাগেশ্বরী সীমান্তে ৭২ ঘণ্টার অভিযানে বিজিবির বড় সাফল্য: গবাদিপশু ও মাদকসহ চোরাচালানি জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী সীমান্তে ৭২ ঘণ্টার অভিযানে বিজিবির বড় সাফল্য: গবাদিপশু ও মাদকসহ চোরাচালানি জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু ও মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নাগেশ্বরীসহ একাধিক পয়েন্টে ধারাবাহিকভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাশাপাশি চিনি, ফুচকা, কসমেটিকসসহ নানা ধরনের...
র‍্যাবের যৌথ অভিযানে বাঘায় অস্ত্র ও হেরোইনসহ ১ মাদক কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

র‍্যাবের যৌথ অভিযানে বাঘায় অস্ত্র ও হেরোইনসহ ১ মাদক কারবারি আটক

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর বাঘা থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজ থেকে মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে র‍্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র উদ্ধার, সংঘবদ্ধ অপরাধ ও মাদক কারবার দমনে র‍্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানে অংশ নেয় র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল। ৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রা...
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে নিন্দা জানাল খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে নিন্দা জানাল খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ বর্তমান এলপি গ্যাসের তীব্র সংকট ও ছোট ব্যবসায়ীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশে এলপি গ্যাসের মারাত্মক সংকট চলছে। গ্যাস কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে ব্যর্থ হচ্ছে। বিভিন্ন সূত্রের বরাতে তাঁরা জানান, সময়মতো জাহাজ ভাড়া না পাওয়া, ডলারের মূল্য বৃদ্ধি, এলসি জটিলতা এবং আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধিসহ নানা কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি কোম্পানি নতুন করে গ্যাসের মূল্যও বৃদ্ধি করেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলেও তারা উল্লেখ করেন।বিবৃতিতে অভিযোগ করা হয়, এ সংকটের সুযোগে আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুলনার ছোট ও মাঝারি পর্যায়ের এলপি ...
রাতের আঁধারে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ, সারাদেশ

রাতের আঁধারে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাতের আঁধারে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসা ও দুস্থ-অসহায় মানুষের বসতবাড়িতে গিয়ে সরাসরি কম্বল পৌঁছে দেওয়া হয়। রাতের আঁধারে কার্যক্রম পরিচালনার ফলে প্রকৃত শীতার্ত ও অসহায় ব্যক্তিরা নির্বিঘ্নে সহায়তা পাওয়ার সুযোগ পান বলে জানান সংশ্লিষ্টরা।কম্বল বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হেলাল পুরো কার্যক্রম সরাসরি তদারকি করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শীত মৌসুমে যেন কোনো গরিব ও অসহায় মানুষ কষ্টে না...
মানিকগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ডিলারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ এলাকা ও বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।অভিযান চলাকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সময় পাকা রশিদ সরবরাহ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্...
খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব স্মরণে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব স্মরণে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর ফুল মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইফতেখার হোসেন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির এবং সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মরহুম বেগম খালেদা জিয়া...
মানিকগঞ্জ-৩ আসনে দুই প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই পথে
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-৩ আসনে দুই প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই পথে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনের মধ্যে ঐতিহ্যবাহী সদর আসন খ্যাত মানিকগঞ্জ ৩ আসন থেকে ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।৫ জানুয়ারি যাচাই-বাছাইয়ে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক বাতিল ঘোষণা করা হয়।বিএনপি দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা, এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী হোসেন ও ড. রফিকুল ইসলাম খান।মনোনয়ন বৈধতা পায় বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম (রিতা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিন।এর মধ্যে বিভিন্ন...