দেশরত্ন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খুলনায় বিএনপির দোয়া মাহফিল
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় বিএনপির উদ্যোগে দেশরত্ন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি আগামীর রাজনৈতিক লড...










