ভূমিসেবা মেলা উপলক্ষে খুলনায় তিন দিনব্যাপী আয়োজন, মিলবে ডিজিটাল ভূমিসেবা
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন এবং জনবান্ধব ডিজিটাল ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে রবিবার (১৭ মে) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের। তবে ব্যস্ততার কারণে তাঁর পরিবর্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ উপস্থিত ছিলেন। এসময় খুলনার জেলা প্রশাসক মিস হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কানিজ ফাতেমা লিজাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস...










