বুধবার, এপ্রিল ১৫

সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ নারী পোশাক শ্রমিক
সর্বশেষ, সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ নারী পোশাক শ্রমিক

মানিকগঞ্জে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে বোয়ালী ব্রিজ এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ২২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারী মারা যান।দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম। তিনি জানান, বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।...
নরসিংদীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছেন নরসিংদী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নরসিংদী জেলা বিডিআর কল্যাণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস করেছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে সারা দেশে ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে চাকুরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এসব হত্যার বিচার করতে হবে। এ ঘটনায় নরসিংদী জেলা থেকে প্রায় ১৭০ জনের অধিক বিডিআর সদস্যদের চাকরিচ্যুত এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এটা ছিল সম্পূর্ণ মিথ্যা ও নাটক। আমাদেরকে চাকরিচ্...
কমবে গরম, আগামী ৩ দিন বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

কমবে গরম, আগামী ৩ দিন বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

দেশের ৫ বিভাগ ও ৩ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু জায়গায় গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার পুর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।সংস্থাটি জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ...
কড্ডার মোড় বাজারে ৩৯ কেজি ওজনের যমুনার বাঘাইড়
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

কড্ডার মোড় বাজারে ৩৯ কেজি ওজনের যমুনার বাঘাইড়

সিরাজগঞ্জের কড্ডার মোড় বাজারে উঠেছে ৩৯ কেজি ওজনের যমুনার বাঘাইড় মাছ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এই বাজারে বিক্রির জন্য মাছটি তোলা হয়। এ সময় মাছটি দেখতে উৎসুখ জনতা ভিড় করে।স্থানীয়রা জানায়, রবিবার গভীর রাতে জেলেরা যমুনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় জালে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পরে। পরে মাছটি কড্ডার মোড় বাজারে তোলার পর দাম চাওয়া হয় ৫০ হাজার টাকা।মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। এজন্য কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১৩০০ টাকা করে বিক্রি করছি। মাছটি সম্পূর্ণ বিক্রি হলে মোট ৫০ হাজার টাকা পাবো।মাছটির ক্রেতারা বলেন, দীর্ঘদিন পর কড্ডার মোড় বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সবসময় বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলে এমন বড় মাছের স্বাদ নিতে কিনতে এসে...
অস্বাস্থ্যকর পরিবেশ: হোটেল স্বপ্নসিড়িকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশ: হোটেল স্বপ্নসিড়িকে জরিমানা

|| নিজস্ব প্রতিবেদক ||অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে জামালপুরের বকশীগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার স্বপ্নসিড়ি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি স্বপ্নসিড়ি হোটেল মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা বলেন, খাদ্য পরিবেশন, প্রস্তুতকরণ এর যে কোন পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।...
কক্সবাজারে যৌথ অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কক্সবাজারে যৌথ অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

কক্সবাজারে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে চৌফলদন্ডীর মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদন্ডি মাঝেরপাড়া এলাকার অভিযান চালায় র‌্যাব। এসময় জিয়া নামে একজনের বাড়ি থেকে বস্তাবন্দি একটি একনলা বন্দুক, তিনটি এলজি, সাতটি কার্তুজ, সাতটি চাপাতি, ৫০ গ্রাম গাজা ও বেশকিছু কাগজপত্র উদ্ধার করা হয়। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে।...
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে : নাহিদ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে : নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশ একটা সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। মানুষ সতর্ক রয়েছে, তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক ও ফুলগাজী উপজেলায় দরবারপুর ইউনিয়নের জগতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, রাস্তাঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।নাহিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে কোনো ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ করার প্রশ্নই উঠে না। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় সমস্যা হয়েছে, সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা অভ্যন্তরীণ সমস্যা, এটি অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে।বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, সরকার পুনর্বাসন কার্যক্রম ...
পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পরিদর্শনে গেছেন।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তারা সেখানে বেলা ১১টায় পৌঁছান। প্রথমে রাঙ্গামাটি পরে তারা খাগড়াছড়ির কয়েকটি স্থানে সভা করবেন।পরিদর্শনে তারা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে।সফর সূচিতে রয়েছে বেলা সোয়া ১১টায় রাঙ্গামাটির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময়। বিকাল ...
ভারতে পাচারের সময় বিজিবি’র হাতে ২২ লাখ টাকার ইলিশ জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারতে পাচারের সময় বিজিবি’র হাতে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল ভারতে পাচার করার সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাঁশতলা থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয়। আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।...
ড. ইউনূসকে মামলা দিয়েছিল জেলে রাখার জন্য : মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ড. ইউনূসকে মামলা দিয়েছিল জেলে রাখার জন্য : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান দেয়নি, মামলা দিয়েছিল জেলে রাখার জন্য।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব বলেন তিনি৷মির্জা ফখরুল বলেন, সারাবিশ্ব যেখানে নোবেলবিজয়ী মানুষকে পুরস্কার দিয়েছে। সেখানে স্বৈরাচার হাসিনা তাকে সুদখোর বলে আখ্যায়িত করেছেন।মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সাধারণ মানুষকে গুম, খুন করে তারা সীমালঙ্ঘন করেছেন।অন্তর্বর্তীকালীন সরকার জঞ্জাল পরিষ্কার করছে মন্তব্য করে তিনি বলেন, নতুন একটি সূর্যোদয়ের মাধ্যমে একটি স্বপ্ন তৈরি হয়েছে। এটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ। বিদেশে লুটের টাকা ফিরিয়ে আনতে হবে। দেশে ব্যাংকখেকো ও ঘুষ গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ...