Thursday, July 16

সারাদেশ

ফের ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন সাংবাদিক মুজাহিদ
সর্বশেষ, সারাদেশ

ফের ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন সাংবাদিক মুজাহিদ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি, তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন।শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর পল্টন টাওয়ারে ‘মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল’-এর উদ্যোগে “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মুজাহিদ হোসেনকে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ ও সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল...
সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুইদিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুইদিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল, ২০২৫ তারিখ হতে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমী হলরুমে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।জেলা শিবির সভাপতি মেধাবী ছাত্রনেতা আলহাজ্ব উদ্দীনের সভাপতিত্বে দুইদিনব্যাপী শিক্ষা শিবিরে আলোচনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুস সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাধারণ সম্পাদক, শহর শিবিরের সভাপতি-সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।...
উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
কৃষি, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট একটি তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ এপ্রিল ২০২৫, শনিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেওয়া হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষক সমিতি কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ আনসার। বক্তারা বলেন, "মাঠে খেটে খাওয়া দিনমজুরদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে। আমরা শ্রমজীবী মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।"আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী উপেন্দ্রনাথ রায়, সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখা; এ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক,...
বগুড়ায় লাল কাপড়ে ঢেকে দিল পলিটেকনিকের মূল ফটকের নাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় লাল কাপড়ে ঢেকে দিল পলিটেকনিকের মূল ফটকের নাম

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বগুড়ার পলিটেকনিক শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দেন।এদিন বেলা ১২টার দিকে ক্যাম্পাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইনস্টিটিউট গেইটে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মূল ফটকের নাম ঢেকে রাখা হবে।একই দিনে শহরের নওদাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। তারাও একই দাবিতে আন্দোলনে সংহতি প্রকাশ করে।এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করেন। পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে কলোনী এলাকা ...
সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের যমুনা নদীর ওপার দূর্গম চরাঞ্চল বড়কয়ড়া'তে দিনব্যাপী দরিদ্র ও অসহায়  মানুষদের জন্য "দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ড: ফজলুর রহমান ফাউন্ডেশন, সিরাজগঞ্জের আয়োজনে এবং এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ইডিপি'র সার্বিক সহযোগিতায় এবং জার্মানে বসবাসরত ড. ফজলুর রহমানের পরিবর্গের আর্থিক সহযোগিতায় এই সেবা প্রদান করা হয়।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল হতে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ২৩০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও ডায়াবেটিস পরিক্ষা ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন- ইডিপি'র নির্বাহী পরিচালক আবু জাফর খান। মেডিকেল  ক্যাম্প উদ্বোধনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।...
নাগেশ্বরীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

|| জাহিদ খান | জেলা প্রতিনধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে নাগেশ্বরী থানার পুলিশ কাচারী পয়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ মাইদুল ইসলাম (৩৮), পিতা- মৃত আব্দুস ছামাদ, গ্রাম- গোপালপুর বোর্ডেরহাট এবং মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, গ্রাম- দক্ষিণ রামখানা। উভয়েই নাগেশ্বরী থানাধীন এলাকার বাসিন্দা।এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মোঃ বজলার রহমান জানান, "নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।"তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের ...
ফুলবাড়ী উপজেলা শাখার প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক কমিটি গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী উপজেলা শাখার প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক কমিটি গঠন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ৭৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।নবগঠিত কমিটিতে পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুলকে আহ্বায়ক, দক্ষিণ শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল সরকারকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ২নং আটিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সদস্য সচিব এমারুল হক টুটুল এবং যুগ্ম আহ্বায়ক মিনহাজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।নবনির্...
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তাকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে আটক করা হয়। ১৮ এপ্রিল, শুক্রবার সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত দুর্জয় কুড়িগ্রাম সদর উপজেলার কালির আলগা গ্রামের মোতালেব সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান। তিনি জানান, দুর্জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রসঙ্গত, ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নজরদারিতে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।...
পানছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলা নিহত
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলা নিহত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে "মোসাম্মৎ শামসুন্নাহার" নামে এক মহিলা নিহত হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বারটায় উপজেলার লোগাং ইউনিয়নের মোঃ শফিউল্লাহ'র স্ত্রী মোসাম্মৎ শামসুন্নাহার নিজ বাড়িতে পানির পাম্প মটরের সুইস অন করে, মটর না চলায় মটরের তার ধরে নাড়া দিলে তারের জোড়া ছুটে বিদ্যুৎপৃষ্ট হন। পরক্ষণে তার পরিবারের লোকজন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শ্যামল মিত্র তাকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যু সনদ নিয়ে পরিবারের লোকজন লাশ বাড়ি নিয়ে যায়।...
বগুড়ার ধুনটে শ্লীলতাহানীর মামলায় বখাটে যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার ধুনটে শ্লীলতাহানীর মামলায় বখাটে যুবক গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার ধুনটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) শ্লীলতাহানীর মামলায় সাগর হোসেন (২২) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের কৈয়াগাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বখাটে যুবক ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ওই স্কুলছাত্রীর বাবা মা তাকে ও তার ভাইকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বগুড়ায় যান। রাত ১০ দিকে তার ভাই বোনকে বাড়িতে রেখে দোকানে যায়। এই সুযোগে একই গ্রামের আনোয়ার হোসেনের মাদকাসক্ত ছেলে সাগর হোসেন ঘরে ঢুকে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে সাগর পালিয়ে যায়। এঘটনায় বুধবার স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় একটি মা...