Thursday, July 16

সারাদেশ

বদলগাছীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বাঙালির প্রাণের এই ঐতিহ্যবাহী উৎসব। উৎসবের মূল আয়োজনে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, পান্তা-ভোজন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃষি মেলা এবং গ্রামীণ খেলাধুলা।শুভ নববর্ষের সকালেই শুরু হয় আনন্দ শোভাযাত্রা। স্থানীয় সাধারণ গ্রন্থাগার চত্বর থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ। বর্ণিল পোশাকে রঙিন মুখোশ, ব্যানার, ফেস্টুন ও দেশীয় বাদ্যযন্ত্রের সুরে মুখর ছিল পুরো এলাকা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বদলগাছী সাধারণ গ্রন্থাগারের সভাপতি এস. এম. জাকিতুল্লাহ। সঞ্চালনা করেন মাইলস্টোন হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জর গিফারি।আলোচনাসভা ও সাং...
রায়গঞ্জে ধান-চালের বাস্তবসম্মত মূল্য নির্ধারণের দাবি 
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে ধান-চালের বাস্তবসম্মত মূল্য নির্ধারণের দাবি 

|| ড. মোঃ গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সরকারিভাবে চলতি মৌসুমে অসামঞ্জস্যপূর্ণ মূল্যের পরিবর্তে বাস্তবসম্মত মূল্য নির্ধারণ করার দাবি জানিয়েছেন রায়গঞ্জ উপজেলার চালকল সমবয় সমিতির নেতারা।শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোঃ আব্দুল মোতালেব শেখ বলেন, বিগত সরকারের আমলে খাদ্যমন্ত্রী ধান-চাল সংগ্রহের অসামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। এর ফলে চালকল মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এতো বেশি যে তাদের মেরুদন্ড ভেঙ্গে পড়েছে।...
বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র বাংলা নববর্ষ উদযাপন
রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র বাংলা নববর্ষ উদযাপন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বিএনপি'র আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২) উদযাপন উপলক্ষে বেলকুচি পৌর এলাকার শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ হতে "নববর্ষ আনন্দ শোভাযাত্রা" শুরু হয়ে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয় এবং সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রে পান্তা ভাত খান। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক  আমিরুল ইসলাম খাঁন আলিম।এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উ...
বগুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়ায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠে থেকে শুরু হয়ে র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়। র‌্যালীতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে বাঙালি ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়।এর আগে শোভাযাত্রা পূর্ব সমাবেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছি। পহেলা বৈশাখ বাঙালি জীবনের ইতিহাস। ফ্যাসিবাদী সরকারের সময় বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে এদেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছিল।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধা...
বেলকুচিতে বর্ণিল আয়োজনে পালিত বাংলা নববর্ষ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বর্ণিল আয়োজনে পালিত বাংলা নববর্ষ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||বেলকুচিতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে  নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধ- সব বয়সী মানুষের ঢল নামে বেলকুচি উপজেলা চত্বরের। সেখানে অনুষ্ঠিত হয় বর্ষবরণের সূচনা সংগীত।এরপর ""বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা"" বেলকুচি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি সরকারি কলেজে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা   আফিয়া সুলতানা কেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  প্রতীক মন্ডল, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল হুমায়ুন কবির, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা সমাজস...
বকশীগঞ্জে বিএনপি’র আয়োজনে বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিএনপি’র আয়োজনে বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

|| আহম্মেদ সায়েম | স্টাফ রিপোর্টার ||বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করেছে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে বকশীগঞ্জ উপজেলা সদরে একটি বিশাল র‍্যালি বের করা হয়, যেখানে দলীয় নেতাকর্মীরা বৈশাখী পোশাকে, বাদ্যযন্ত্র ও নানা সাংস্কৃতিক উপকরণসহ অংশ নেন।র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব লাভলু, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।নতুন বছরের এই শুভক্ষণে বক্তারা দেশ ও জাতির মঙ্গল কাম...
পানছড়িতে উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ও সকল পাহাড়ি সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের নিয়ে বাংলা নববর্ষ বরনের জন্য একটি আনন্দ শোভাযাত্রা'র র‍্যালি করা হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম কক্ষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে পান্তা-ইলিশ এর আয়োজন করা হয়।এসময়, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ জাফর উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর নুরুল করিম, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভ...
পানছড়ির বৃহত্তর টিএন্ডটি টিলায় বৈসাবী উৎসব উদযাপন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়ির বৃহত্তর টিএন্ডটি টিলায় বৈসাবী উৎসব উদযাপন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈসাবি। পুরনো বছরের গ্লানি, ক্লান্তি ও দুঃখ বিদায় জানিয়ে নতুন সময়ের, নতুন বছরের শুভেচ্ছা ও আনন্দের সাথে বৈসাবি পালন করেছে পানছড়ি উপজেলার বৃহত্তর টিএন্ডটি টিলার বসবাসকারীরা। চারদিনের অনুষ্ঠান মালায় এক অপার সৌন্দর্য আর সাংস্কৃতিক আবেগে ভরপুর হয়ে শেষ হলো বাহ্যিক বৈসাবি কর্মসুচি।বৃহত্তর টিএন্ডটি টিলার বৈসাবি উদযাপন কমিটির আহবায়ক দেব মিত্র ত্রিপুরা জানান, বৈসু, সাংগ্রাই, বিজু বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সোহার্দ্য। তাই আমরা বৃহত্তর টিএন্ডটি টিলাবাসী প্রতি বছরের ন্যায় এ বছরও বৈসাবি উদযাপন উপলক্ষে শিশু কিশোর, যুবক যুবতী ও নারী পুরুষদের জন্য বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি।চারদিনের অনুষ্ঠান মালার শেষ দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হি...
রাবিতে নববর্ষে প্রদর্শিত হবে দেশের ‘সবচেয়ে বড়’ স্ক্রলচিত্র
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

রাবিতে নববর্ষে প্রদর্শিত হবে দেশের ‘সবচেয়ে বড়’ স্ক্রলচিত্র

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||ক্যালেন্ডারে চলছে চৈত্রের শেষদিন। দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। এ বছরের নববর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলার লোকজ ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে বানানো দেশের 'সবচেয়ে বড়' স্ক্রলচিত্র প্রদর্শন করা হবে। বেলা সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে দিনব্যাপী।প্রদর্শনীর বিষয়টি আজ রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে চারুশিল্পী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক হীরা সোবহান।সংবাদ সম্মেলনে অধ্যাপক হীরা সোবহান জানান, আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনে চারুকলা অনুষদ প্রাঙ্গণে অধ্যাপক হীরা সোবহানের অঙ্কিত এই স্ক্রলচিত্রটি প্রদর্শিত হবে। এ দিন বেলা সাড়ে ৯টায় প্রদর্শনীটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।সংবাদ সম্মেলনে লিখ...
বেলকুচিতে প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সরকারি বই বিক্রি! 
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সরকারি বই বিক্রি! 

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||বেলকুচিতে ষোলশত জাঙ্গালিয়া স্কুলের শাখা স্কুল হিসেবে পরিচালিত বেলকুচি উচ্চ বিদ্যালয়। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সহকারি শিক্ষক মিজানুর রহমান, আলমগীর হোসেন (নিরব), মোহাম্মদ আলী ও আব্দুল আজিজ মিলে  পরিকল্পিতভাবে পুরাতন বই-সহ ২০২৫ সালের নতুন বই আনুমানিক ২৫ মণ  বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার নামে মিথ্যা কিছু গুজব ছড়ানোর কারণে আমি বেশ কিছুদিন যাবত স্কুলে যাচ্ছি না। এবং কয়েকদিন আগে সভাপতিকে একটি মামলায়  পুলিশ গ্রেফতার করে জেলে পাঠানোর সুযোগে স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান, আলমগীর হোসেন (নিরব), আব্দুল আজিজ ও মোহাম্মদ আলী পরিকল্পিতভাবে সকল বই বিক্রি করে দেয়। এ বিষয়ে আমি কোনো কিছু জানি না।অভিযুক্ত সহকারী শিক্ষক মিজানুর...