বুধবার, এপ্রিল ২২

সারাদেশ

সলঙ্গায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ইউনিয়নের হরিনচড়া বাজারস্থ নিউ ফুড ভিলেজ হোটেল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন-এর সার্বিক সহযোগিতায় এবং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খোন্দকার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার।অনুষ্ঠানে হেলাল সরকার তার বক্তব্যে বলেন, দেশে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। এই নির্বাচনে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অত্যন্ত অল্প স...
চিলমারীতে ২ কোটি ৬ লাখে জোড়গাছ হাট ইজারা: খাজনা বৃদ্ধির শঙ্কায় কৃষকরা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ২ কোটি ৬ লাখে জোড়গাছ হাট ইজারা: খাজনা বৃদ্ধির শঙ্কায় কৃষকরা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার গুরুত্বপূর্ণ জোড়গাছ হাট এবার সর্বোচ্চ ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা দরে ইজারা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৯ মার্চ) চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৪৩৩ বাংলা সনের জন্য হাটবাজার ইজারাদারদের নাম ও সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশ করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন মাইদুল।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জোড়গাছ হাটের নির্ধারিত সরকারি মূল্য ছিল ১ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ৬৩৯ টাকা। তবে প্রতিযোগিতামূলক দরপত্রে তা ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকায় উন্নীত হয়। এর সাথে আয়কর ও ভ্যাট যোগ করে ইজারাদারকে সরকারকে প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা পরিশোধ করতে হবে। ফলে ইজারাদারকে প্রতি মাসে ব্যবসায়ীদের কাছ থেকে গড়ে প্রায় ২১ লাখ ৪৮ হাজার ৪৩৭ টাকা খাজনা আদায় করতে হবে।নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্...
মানিকগঞ্জে শুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য শুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।বাজারমূল্যের তুলনায় কম দামে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় মঙ্গলবার প্রায় ৬৬০ কেজি ওজনের একটি গরু জবাই করে এর মাংস বিক্রি করা হয়। পাশাপাশি দুধ ও ডিমও শুলভ মূল্যে সরবরাহ করা হয়।জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ড. মজিবুর রহমান জানান, রমজান মাসে সাধারণ মানুষের খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বস্তি দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।জবাইকৃত গরুটি ৬৫০ টাকা দরে ক্রয় করা হয়েছে এবং ক্রেতাদের কাছেও ৬৫০ টাকা করে বিক্রি করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্য...
পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর বারোটায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ কাজী আকাশের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তারসহ পানছড়ি উপজেলার ৩১৫ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনকে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস।...
নাগেশ্বরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত‎
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।‎মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখেরুল ইসলাম, ‎ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার শহাদাৎ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার...
মাওলানা আবুল কাশেমের ইন্তেকালে সিরাজগঞ্জ জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাওলানা আবুল কাশেমের ইন্তেকালে সিরাজগঞ্জ জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির শোক

|| নিজস্ব প্রতিনিধি ||সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন শিবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ইসলামিক ফাউন্ডেশনের “সহজ কোরআন শিক্ষা” প্রকল্পের সম্মানিত শিক্ষক মাওলানা মোঃ আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ আল আমিন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এর আগে গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা আবুল কাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।মাওলানা আবুল কাশেম দীর্ঘ...
বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,ফায়ার সার্ভিস স্টেশনের লিডার স...
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে হামলার মামলায় দুই আসামি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে হামলার মামলায় দুই আসামি গ্রেপ্তার

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরের দিকে রাজশাহী আদালত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে ও মামলার ৩ নম্বর আসামি মিশাল (৩০) এবং বহরমপুর এলাকার মৃত মানিকের ছেলে ও মামলার ৫ নম্বর আসামি ইব্রাহিম (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিশালের বিরুদ্ধে আগে থেকেই একটি অস্ত্র মামলার অভিযোগ রয়েছে। অপরদিকে ইব্রাহিমকে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করে আসছেন। গ্রেপ্তারের সময় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ইব্রাহিমকে মারধর করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার আরেক অভিযুক্ত সাইদ আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষ...
রাজশাহীতে র‍্যাবের অভিযান: ১৩ মামলার দুর্ধর্ষ আসামি মিলন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে র‍্যাবের অভিযান: ১৩ মামলার দুর্ধর্ষ আসামি মিলন গ্রেফতার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) রাজশাহীর সদর কোম্পানির সদস্যরা।র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ছিনতাইকারী, ডাকাত, অপহরণকারী, প্রতারকসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র‍্যাব।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল...
বদলগাছীতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদলগাছী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।ছাত্র সংগঠনটির বদলগাছী উপজেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখা ছাত্রশিবিরের এইচ আর ডি ও পাঠাগার সম্পাদক মোঃ শামীম রেজা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ নাছির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুল্লাহ আল গালিব।এসময় উপস্থিত ছিলেন রাজেক রেজভি, বদলগাছী সদর ইউনিয়ন ছাত্রশিবিরসহ উপজেলার বিভিন্ন এলাকার সংগঠনের সদস্যবৃন্দ।...