শুক্রবার, এপ্রিল ২৪

সারাদেশ

বেতাগীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগী উপজেলায় জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ জুন) বিকাল ৪ টায় হাইস্কুল মাঠে ঝালকাঠি জেলা টিম বনাম বেতাগী উপজেলা টিম-এর মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।ম্যাচ শেষে বিজয়ী দল বেতাগী উপজেলা টিম এর খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ঝালকাঠি জেলা টিম এর খেলোয়াড়দের হাতে রানারআপ ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক ও সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুন পারভেজ আসাদ ও উপজেলা তাঁতীদলের সভাপতি আরিফ খান।...
ঢাকা আলিয়ায় কামিল স্নাতকোত্তর ভর্তি শুরু ১৭ জুন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঢাকা আলিয়ায় কামিল স্নাতকোত্তর ভর্তি শুরু ১৭ জুন

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর (প্রথম পর্ব) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১৭ জুন ২০২৫ থেকে। আবেদন গ্রহণ চলবে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল হক এবং ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আছলাম মিয়ার স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে নির্ধারিত ফি প্রদানপূর্বক আবেদন করতে পারবেন।ফরম পূরণের পর প্রিন্ট করা কপি ও প্রয়োজনীয় কাগজপত্র মাদ্রাসার অফিসে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জমা দিতে হবে। সময়মতো কাগজপত্র জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।ভর্তি যোগ্যতা:শুধুমাত্র ২০২২ ও ২০২৩ সালের ফাজিল (স্নাতক) পাস নিয়মিত শ...
নাগেশ্বরীতে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা ২ যুবক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা ২ যুবক

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা ও সত্য উদঘাটনের নিরলস প্রচেষ্টায় ইয়াবা দিয়ে ফাঁসানোর চক্রান্ত থেকে রক্ষা পেয়েছেন মো. মিলন মিয়া (২৭) ও মো. এরশাদুল হক (৩৫)। একইসঙ্গে পূর্বপরিকল্পিত এই ষড়যন্ত্রের মূল হোতা মো. জুয়েল হক (২৭) ও মো. মনির হোসেন (২৮) কে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।থানা সূত্রে জানা গেছে, ৭ নম্বর নেওয়াশী ইউনিয়নের এগারো মাথা বাজার এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনকভাবে মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অলকান্ত রায় ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। সেখান থেকে তারা একটি সুজুকি জিকজার মোটরসাইকেল থেকে ৬৭ পিস গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করেন। উপস্থিত জনতার সামনেই মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা ইয়াবা জব্দ করা হয় এবং মিলন মিয়া ও এরশাদুল হককে প্রাথমিকভাবে আ...
ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় শারাবানু বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলার সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে এই দূর্ঘটনা ঘটে। মৃত ওই নারী বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আবুল কাশেম স্ত্রী।স্থানীয়রা জানান, রবিবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে শারাবানু বেগম সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় স্থলবন্দর থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে মারাত্মক যখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ফরবাড়ীতে পৌছলে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ...
খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল, কারাগারে প্রেরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে মহানগর দায়রা জজ আদালত।রবিবার (১৫ জুন) খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম বলেন, মামলাটিতে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় মামুনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতের তথ্য থেকে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি কে ডি ঘো...
বাবা—নীরব ভালোবাসার অনন্ত ছায়া
জাতীয়, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বাবা—নীরব ভালোবাসার অনন্ত ছায়া

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||জীবনের প্রতিটি ধাপে সন্তানের পাশে এক অবিনাশী ছায়ার মতো যে মানুষটি দাঁড়িয়ে থাকেন, তিনি ‘বাবা’। নিঃশব্দ, নিরব, কিন্তু পাহাড়সম দৃঢ়তায় ভরপুর একজন মহান ব্যক্তিত্ব। জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব বাবা দিবস’। এই দিনে সন্তানেরা একটু আলাদাভাবে স্মরণ করে তাদের জীবনের প্রথম নায়ক, ছায়াসঙ্গী এই মানুষটিকে।পৃথিবীর প্রতিটি বাবাই যেন এক একজন নীরব যোদ্ধা। নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যতের ভিত গড়ে তোলার জন্য জীবনভর ছুটে চলেন। সূর্যের প্রখর রোদ হোক কিংবা কনকনে শীত—বাবার দায়িত্ব থেমে থাকে না কখনোই। সন্তানের মুখের হাসিই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন।ফুলবাড়ী উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক সাজেদুল হক (৬৫) জানালেন,“ছেলেমেয়েদের মুখে হাসি দেখাই বাবার সবচেয়ে বড় আনন্দ। ওদের পড়াশোনা, চাকরি, সংসার—সবকিছু গুছিয়ে উঠলে মনে হয় নিজের জীবনটা...
বেতাগী উপজেলা ও পৌর বিএনপির ওয়ার্ড সম্মেলনের তারিখ ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেতাগী উপজেলা ও পৌর বিএনপির ওয়ার্ড সম্মেলনের তারিখ ঘোষণা

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগী উপজেলাধীন ০৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড ও বেতাগী পৌরসভাধীন ০৯টি ওয়ার্ড বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪ জুন (শনিবার) রাতে বেতাগীতে উপস্থিত হয়ে এই তারিখ ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব রওনকুল ইসলাম টিপু ও বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন শাহিন।০১) বুড়ামজুমদার ইউনিয়ন --- ২২ জুন'২০২৫ (রবিবার )০২) কাজিরাবাদ ইউনিয়ন ---- ২৩ জুন '২০২৫ (সোমবার )০৩) মোকামিয়া ইউনিয়ন ---- ২৪ জুন'২০২৫ (মঙ্গলবার )০৪) বিবিচিনি ইউনিয়ন ---- ২৫ জুন'২০২৫ (বুধবার )০৫) বেতাগী (সদর) ইউনিয়ন ---- ২৬ জুন'২০২৫ (বৃহস্পতিবার )০৬) হোসনাবাদ ইউনিয়ন --- ২৭ জুন'২০২৫ (শুক্রবার )০৭) সরিষামুড়ি ইউনিয়ন৷ --- ২৮ জুন'২০২৫ (শনিবার)০৮) বেতাগী পৌরসভা ২৯ জুন'২০২৫ (রবিবার) নির্ধারণ করে সম্মেলনের তারিখ ঘোষণা করা...
তজুমদ্দিনে দু’টি ধর্ষণ মামলা, আটক ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে দু’টি ধর্ষণ মামলা, আটক ৪

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিন উপজেলায় একদিনের ব্যবধানে একজন বাক প্রতিবন্ধীসহ পৃথক দুইটি ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা জানোরা বেগম ও অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে পুলিশ আটক করেছে।তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রাম ও চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছগ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।মামলার সূত্রে জানা যায়, সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রামে ১৩ জুন বেলা সাড়ে ১০ টার দিকে প্রতিবন্ধী এক শিশু(১৫)র  মামা মোঃ বাদশা ওরফে বাসু (৫৫) বেড়ানোর কথা বলে তার চালিত ভ্যানে করে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। বাসুর মেয়ের ডেলিভারি জনিত সমস্যার কারণে পরিবারের লোকজন অন্যত্র থাকায় বাড়ি ফাঁকা পেয়ে বাক ও মানসিক প্রতিব...
গাজীপুরে শহীদ জিয়ার স্মরণে ছাত্রদলের ‘জিয়া ট্রি’ বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে শহীদ জিয়ার স্মরণে ছাত্রদলের ‘জিয়া ট্রি’ বিতরণ

|| মির্জা নাদিম | গাজীপুর প্রতিনিধি ||শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত নিম গাছ বিতরণ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুর মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে একটি নিম গাছ রোপণ করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।পরে গাজীপুর মহানগরের আওতাধীন ৯টি থানা ও বিভিন্ন কলেজ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের হাতে চাহিদা অনুযায়ী নিম গাছ হস্তান্তর করা হয়।গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর আলোকিত দৈনিককে জানান “কেন্দ্রীয় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচির অং...
খুলনা প্রেসক্লাবে টেলিভিশন দিল ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাবে টেলিভিশন দিল ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা প্রেসক্লাবের জন্য একটি ৫৫ ইঞ্চি এলসিডি টেলিভিশন প্রদান করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। শনিবার (১৪ জুন) দুপুরে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের কাছে এই টেলিভিশন হস্তান্তর করেন।এসময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মো. জাহিদুল ইসলাম, কাজী শামীম আহমেদ, প্রবীর কুমার বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শেখ আশরাফ উজ জামান, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাশার, সহ-সভাপ...