শাহজাদপুরে স্মার্ট ডেইরি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত স্মার্ট ডেইরি প্রকল্পের দিনব্যাপি প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) সকাল হতে দিনব্যাপী উপজেলার বিসিক এলাকাস্থ পিপিডি ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত। কর্মশালায় সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন, মিল্ক ভিটা'র ম্যানেজার ডাঃ মোঃ বাবুল আক্তার, বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্য...










