শুক্রবার, এপ্রিল ২৪

সারাদেশ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা পানছড়িতে আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা পানছড়িতে আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগের অর্থ সম্পাদক মোঃ হুমায়ন কবির (৪৫)'কে পানছড়িতে আটক করেছে থানা পুলিশ।শনিবার (১৪ জুন ২০২৫) দুপুরে পানছড়ি বাজার হতে এসআই দিপক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিকালীন পানছড়ি থানার ০৩ সেপ্টেম্বর ২০২৪ মামলার আসামী মোঃ হুমায়ন কবির (৪৫)’কে আটক করে। মোঃ হুমায়ন কবির চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগের অর্থ সম্পাদক ও বায়জিদ বোস্তামি থানার শ্রমিক ফেডারেশন সিএনজি সমবায় সমিতির সভাপতি।আটককৃত মোঃ হুমায়ন কবির (৪৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আঃ রব এর ছেলে। সে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামিতে স্ত্রী সন্তান নিয়ে নিজস্ব বাড়িতে বসবাস করে। তার এক মেয়ের জামাতার বাড়ি পানছড়ি উপজেলার পাইলট ফার্ম ও শশুর বাড়ী মোল্লাপাড়া। ঈদ উল আযহা উপলক্ষে পানছড়িতে এসেছিলো বলে তার পারিবারি...
সিরাজগঞ্জে পাড়া-মহল্লায় সংঘর্ষকারীদের আর ছাড় দেওয়া হবে না; বিএনপি নেতা বাচ্চু
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে পাড়া-মহল্লায় সংঘর্ষকারীদের আর ছাড় দেওয়া হবে না; বিএনপি নেতা বাচ্চু

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ শহর ও গ্রামগুলোতে ঈদ পরবর্তী সময়ে পাড়া ও মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় দাঙ্গা-হাঙ্গামা করে মারামারি বা সংঘর্ষ করছেন। জড়িতদের কোনভাবেই আর ছাড় দেওয়া হবে না বলেছেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবঙ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ  সাইদুর রহমান বাচ্চু।জেলার শহর গ্রামগঞ্জে হামলা-মামলায় নিরসন ও প্রশাসনকে সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য শনিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের হলরুমে জরুরীভাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে। এসময় সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, পৌর এলাকা ও গ্রাম-গঞ্জে ব্যবসায়ীরা যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে দিকে চেম্বার অব...
জনতার রোষে পুলিশ!ফুলবাড়ীতে হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগে ৪ পুলিশ ক্লোজড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জনতার রোষে পুলিশ!ফুলবাড়ীতে হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির ভিটার জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে চারজনকে স্থানীয় জনতা আটক করে ঘরে অবরুদ্ধ করে রাখলে, পুলিশ তাদের উদ্ধার করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির ভিটার জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বড় ভাই মাহাবুর রহমান ভাড়াটে লোকজন ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছোট ভাই মফিজুল ইসলামের (৪০) বাড়িতে হামলা চালান। হামলায় মফিজুল, তার স্ত্রী রেহেনা বেগম (৩৫) এবং ভাবি হালিমা বেগম (৫০) গুরুতর আহত হন।চিৎক...
নওগাঁয় তাপদাহে অতিষ্ঠ জনজীবন
আবহাওয়া ও পরিবেশ, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় তাপদাহে অতিষ্ঠ জনজীবন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||উত্তর জনপদের নদী বিল ও কৃষি উৎপাদন বেষ্টিত গ্রামীণ জনপদ নওগাঁ। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রশান্তি পেতে অপেক্ষা করছে বৃষ্টির। একটু বৃষ্টিতে যেমন শান্তি পাবে জনজীবন, ঠিক তেমনি উপকৃত হবে কাচা সবজির পটল, লাউ, বেগুন, কাঁচামরিচসহ মৌসুমী বিভিন্ন ফসল। সকাল থেকে দুপর পর্যন্ত তাপের তিব্রতা সবচেয়ে বেশি এর সাথে যোগ হয়েছে ভ্যাপসা গরম।শুক্রবার (১৩ জুন) দুপুর ২টায় জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আজ (১৪ জুন) জেলায় তাপমাত্রা ছিল প্রায় ৫৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে জনজীবনে অস্বস্তি।প্রচন্ড গরমে নাজেহাল এই গ্রামীণ জনপদের মানুষ।তীব্র তাপদাহের কারণে বিপাকে পড়তে হচ্ছে ঈদের ছুটিতে আসা ব্যক্তিদের ছুটি শেষ পর্যায়ে তবুও মিলছে না একটুও প্রশান্ত...
লোহাগাড়ায় সেনা-পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় সেনা-পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ২

|| চট্টগ্রাম প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি ৩৭ বোতল চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১২ জুন) গভীর রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লব দাশ (৪৮) ও জিসম উদ্দীন (২৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক বিপ্লব দাশ উত্তর কলাউজান নলাম্বার বাড়ির মৃত বিমল কান্তি দাশের পুত্র এবং জিসম উদ্দীন একই ইউনিয়নের রসুলাবাদ এলাকার সোলতান আহমদের ছেলে।জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ৩৭ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রবিউল আলম খান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করা হয়...
বানারীপাড়ায় তালাবদ্ধ ঘরের সামনে মানবেতর জীবনযাপন ৩১ পরিবারের
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় তালাবদ্ধ ঘরের সামনে মানবেতর জীবনযাপন ৩১ পরিবারের

|| মো. আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||একটা সময় ছিল, যখন খেজুরবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে বুকভরা আশা নিয়ে বসতি গড়েছিলেন ৩১টি পরিবার। নদীভাঙনে নিঃস্ব হওয়া মানুষগুলো এখানে এসে নতুনভাবে জীবন শুরু করেছিলেন। কিন্তু আজ সেই ঘরেই তালা। তাদের ঠাঁই এখন খোলা আকাশের নিচে।স্থানীয় ইউএনও মো. বাইজিদুর রহমান জানান, ঘরগুলোর দখলে থাকা পরিবারগুলোর কোনো বৈধ মালিকানা দলিল নেই। তবে বাসিন্দারা দাবি করেছেন, ঘর বরাদ্দ পাওয়ার সময় তৎকালীন ইউএনও ও চেয়ারম্যানের স্বাক্ষরসহ একটি লিখিত অনুমতিপত্র পেয়েছিলেন, যা তারা মালিকানা প্রমাণ হিসেবে ধরে নিয়েছিলেন।ভুক্তভোগীরা জানান, প্রশাসন বলছে, ‘দলিল নেই’, তাই অবৈধ। কিন্তু যে অনুমতিপত্র আমরা দেখাচ্ছি, সেটা তো কর্তৃপক্ষের স্বাক্ষরিত। যদি সেটা ভুল হয়, তবে দায় কাদের? এ ঘটনার ছয় মাস পার হলেও হয়নি আমাের কোনো পুনর্বাসন। অথচ প্রশাসনের প্রতিশ্রুতি ছিল, যাচাই করে...
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হল খুলছে ১২ জুন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হল খুলছে ১২ জুন

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) |পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে পুনরায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হতে চলেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। আজ ১২ জুন (বৃহস্পতিবার) সকাল ৮টায় খুলে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির দুটি আবাসিক হল—আল্লামা কাশগরী (রহ.) হল এবং মুফতি আমিমুল ইহসান হল।মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল হক এবং হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হল দুটিতে কেবলমাত্র বৈধ হল কার্ডধারী শিক্ষার্থীরাই প্রবেশের সুযোগ পাবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে হলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে।ঈদের ছুটি শেষে অনেক শিক্ষার্থীর জন্য এই হলেই ফিরে আসা মানে হচ্ছে আবারও পড়াশোনার ছন্দে ফেরা, বন্ধুদের সঙ্গে পুনর্মিলন এবং ভবিষ্যতের প্রস্তুতি। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হল প্রশাসন ইতি...
নাগেশ্বরীতে সংঘবদ্ধ হামলায় ছাত্রদল কর্মীসহ ৪ জন আহত, অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সংঘবদ্ধ হামলায় ছাত্রদল কর্মীসহ ৪ জন আহত, অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাজী মার্কেট এলাকায় এক সংঘবদ্ধ হামলায় ছাত্রদলের চার কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ জুন) রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন – মো. সজিব (১৭), পিতা আব্দুস সামাদ, কলেজ মোড়; মো. সজীব হোসেন (১৬), পিতা আব্দুল হামিদ, গ্রাম বলদীটারী; মো. স্বাধীন (১৭), পিতা আব্দুল মজিদ, গ্রাম বিদ্যুৎ পাড়া; এবং আসিফ মাহমুদ, পিতা আব্দুল ফরহাদ, গ্রাম বাসস্ট্যান্ড, নাগেশ্বরী। তারা বর্তমানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে কাজী মার্কেট এলাকায় ছাত্রদলের কর্মী সজিবের পথরোধ করে একদল পরিচিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। তারা দাবি করে, সজিবের নিকট তাদের ১০ হাজার টাকা ‘পাওনা’ রয়েছে এবং তাৎক্ষণিক পরিশোধ করতে বলে। সজিব ও তার সঙ্গীরা এ দাবিকে মি...
কুড়িগ্রামের দুধকুমর নদীতে চায়না জালের ভয়াল আগ্রাসন, দেশি মাছ বিলুপ্তির পথে
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের দুধকুমর নদীতে চায়না জালের ভয়াল আগ্রাসন, দেশি মাছ বিলুপ্তির পথে

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমর নদীতে অবাধে ব্যবহার হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্যবিরোধী চায়না জাল। উপজেলার মুড়িয়া ঘাট, পাচমাথা, মালিয়ানী, ছিট মালিয়ানী ও পাকার মাথা এলাকার নদীপাড়ে প্রতিদিন শতাধিক চায়না জাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার চলছে। এর ফলে একদিকে যেমন দেশীয় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়েছে নদীর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য।স্থানীয়রা জানান, মুড়িয়া এলাকায় প্রতিদিন প্রায় ১০০টিরও বেশি চায়না জাল বসানো হয়। এসব জালে মাছের পোনা পর্যন্ত ধরা পড়ছে, ফলে প্রজনন ঋতুতেও মাছের সংখ্যায় মারাত্মক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, পুঁটি, টেংরা, সিলভার কার্পসহ নানা দেশি প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই এ ধরনের অবৈধ জাল ব্যবহার করে চলেছে একটি প্রভাবশালী চক্র। বারবার অভিয...
নওগাঁয় মুরগি পালনে পাল্টে গেছে উদ্যোক্তা মাসুমের জীবনমান
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় মুরগি পালনে পাল্টে গেছে উদ্যোক্তা মাসুমের জীবনমান

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||উত্তরের জেলা নওগাঁয় দিনে দিনে পাল্টে যাচ্ছে মানুষের জীবনমান সফলতার পিছনে ছুটছে বিভিন্ন উদ্যোক্তা, এতে নিজের স্বপ্ন যেমন পূরণ হচ্ছে ঠিক তেমনি কিছু বেকার ছেলেদের কর্মস্থল হয়ে উঠছে। জেলার বদলগাছী উপজেলায় চকতাল গ্রামে স্বল্প পুঁজিতে উদ্যোক্তা হিসেবে পাকিস্তানি সোনালী মুরগি পালন করে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছে তরুণ-যুবক মাসুম। তিনি এখন পরিবার ও সমাজে আর্থিক অবদান রাখছেন।মাত্র ১০ বছরে পাল্টে গেছে মাসুমের জীবনমান, নতুন করে স্বপ্ন দেখছে, বড় পরিসরে একটি খামার তৈরীর যেখানে কাজ করবে প্রায় ৩০থেকে ৪০ জন বেকার যুবক এতে করে একদিকে আমিষের ঘাটতিও মিটবে অন্যদিকে বেকারদের কর্মস্থল তৈরি হবে।পাকিস্তানি সোনালী মুরগি যেমন অন্যান্য মুরগি থেকে খেতে সুস্বাদু ঠিক তেমনি মানুষের আমিষের ঘাটতি সুন্দরভাবে পূরণ করতে পারে। অন্যদিকে মুরগির লিটার ফসলী জমিতে জৈব সার...