Friday, July 24

সারাদেশ

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিরোধে উত্তেজনা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিরোধে উত্তেজনা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়জুড়ে তীব্র বিতর্ক ও চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগপত্র ও তদন্ত প্রতিবেদনে একপক্ষীয়তা এবং লিখিত জবাব সংযুক্ত না করার অভিযোগ উঠেছে, যা নিয়ে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ রোকসানা আক্তার এবং তার স্বামী জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মজিবর রহমান অভিযোগ করেন যে, সহকারী শিক্ষক মোছাঃ জেসমিন আরা বেগম বিদ্যালয়ে নানা অনিয়ম ও অসদাচরণে লিপ্ত। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি বিদ্যালয়ে অস্বস্তি ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছেন।অন্যদিকে অভিযুক্ত শিক্ষক মোছাঃ জেসমিন আরা বেগম এসব অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক” আখ্যা দিয়ে বলেন, “আমাকে সামাজিক, প্...
খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি, ৬ ঘণ্টা পর উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি, ৬ ঘণ্টা পর উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে মাত্র ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটিকে চুরি করা হয়।নবজাতকের মা ফারজানা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। তখন শিশুটি তার নানির পাশে শুয়ে ছিল। দুপুরে ঘুম থেকে উঠে সন্তানকে না পেয়ে চিৎকার শুরু করলে খোঁজাখুঁজি শুরু হয়। এ ঘটনায় স্বজনরা কান্নাকাটি করতে থাকেন।চারদিন আগে মোংলার সুজন-ফারজানা দম্পতির ঘরে জন্ম নেয় নবজাতকটি। ঘটনার পর সিসি টিভি ফুটেজে দেখা যায়, এক নারী শিশুটিকে ঢেকে দ্বিতীয় তলা দিয়ে বেরিয়ে যাচ্ছেন...
কয়রায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কয়রায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার কয়রায় বিশেষ অভিযানে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।আটক ব্যক্তির নাম মিজানুর রহমান (আংটিহারা গ্রাম, কয়রা, খুলনা)।কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে স্টেশন কয়রার একটি বিশেষ দল ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ ফাঁদসহ মিজানুর রহমানকে আটক করা হয়।পরে উদ্ধারকৃত মাংস, হরিণের মাথা, শিকারের ফাঁদ ও আটককৃত ব্যক্তিকে আন্দারমানিক ফরেস্ট অফিসে আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ডের পক্ষ...
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন
সর্বশেষ, সারাদেশ

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে ইউকে-এইড'র ০৮ জনের একটি প্রতিনিধি দল পানছড়ি উপজেলায় আসেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে ডাক্তার অনুতোষ চাকমা'র নেতৃত্বে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় 'Ms. Sarah Cooke' কে।এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার, লেবার ওয়ার্ড, অপারেশন থিয়েটার পরিদর্শন করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ইউকে-এইড'র অর্থায়নে বাস্তবায়নাধীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার পরিষেবার কার্যকারিতা এবং স্থায়িত্ব পর্যবেক্ষণ, প্রকল্পের সুবিধাভোগী, মিডওয়াইফ, নার্স এবং ডাক্তারদের সাথে মতবিনিময় করেন।সভায়, জেলা সিভিল সার্জন ডাক্তার ছাবের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজ...
ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের হাতে চারাগাছ তুলে দিল স্বেচ্ছাসেবক দল
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের হাতে চারাগাছ তুলে দিল স্বেচ্ছাসেবক দল

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” – এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক নবীন শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিল মেহগনি, আমলকি, পেয়ারা, হরিতকি, বহেরা ও জলপাইয়ের চারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল, সদস্য সচিব মোফাসেরুল রহমান রাসেদ, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান দোয়েল ও সদস্য মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক, উপজেলা জাসাসের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদ আল করিম, প্রভাষক ...
অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, জব্দ করে মাটিচাপা দিল প্রশাসন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, জব্দ করে মাটিচাপা দিল প্রশাসন

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের কসাই পট্টিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা চালানো হয়। স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি ফাঁস হয়ে যায় এবং এক পর্যায়ে কসাই শাহিনুরকে ধরে ফেলে এলাকাবাসী। ঘটনাটি ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায়।এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু কসাই দীর্ঘদিন ধরে অসুস্থ ও দুর্বল গরু কম দামে কিনে এনে জবাই করে বাজারে মাংস বিক্রি করছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি পড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নুর মোহাম্মদ। তারা উপস্থিত হয়ে জবাইকৃত পশুর মাংসে লাম্পি রোগের চিহ্ন দেখতে পান। সঙ্গে সঙ্গে কসাই শাহিনুরকে সতর্ক করে ঘটনাস্থলেই সমুদয় মাংস মাটিতে পুঁতে দেন।এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্...
খুলনা পলিটেকনিকে ছাত্রশিবিরের ভর্তি সহায়তা হেল্পডেস্ক
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনা পলিটেকনিকে ছাত্রশিবিরের ভর্তি সহায়তা হেল্পডেস্ক

|| আবির হোসেন | নিজস্ব প্রতিবেদক ||খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে (কেপিআই) ১ম পর্বের শিক্ষার্থীদের ভর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট (কেপিআই) শাখার উদ্যোগে ভর্তি সহায়তা হেল্পডেস্ক পরিচালনা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানা সহযোগিতা করে সংগঠনটির নেতাকর্মীরা৷হেল্পডেস্কে নতুন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান, দিকনির্দেশনা ও বিভিন্ন সহযোগিতা করা হয়। এতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা ভীষণভাবে উপকৃত হন এবং শিবিরের এ উদ্যোগের প্রশংসা করেন।এসময় উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান প্রামানিক। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেপিআই শাখার নেতৃবৃন্দ বলেন, “নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা চাই তারা যেন সঠিকভাবে ভর্তি হয়ে নিজেদের শিক্ষাজীবন সুন...
মানিকগঞ্জ জেলা আইন-শৃঙ্খলার মিটিংয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলা আইন-শৃঙ্খলার মিটিংয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে জেলা আইন-শৃঙ্খলার মিটিংয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসক যুগ্ন সচিব ডক্টর মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করা হয়। সভাটি পরিচালনা করেন এডিএম মোঃ নাজমুল হাসান খান।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিব, জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, জেলা বিএনপি আহবায়ক আফরোজা খানম রিতা। আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।জেলা প্রশাসক বলেন, মানিকগঞ্জের প্রত্যেকটি অঞ্চলে মাদকদ্রব্য...
খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় স্টার হোটেল নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। তিনি সুন্দরবন কলেজের সাবেক ভিপি সুমনের ছোট ভাই।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার সুদর্শন কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের স্বজনরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। কক্ষের দরজা ভিতর থেকে আটকানো থাকায় ভেঙে প্রবেশ করতে হয়। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।...
খুলনা নাগরিক ফোরাম ১৪ নং ওয়ার্ডে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
সর্বশেষ, সারাদেশ

খুলনা নাগরিক ফোরাম ১৪ নং ওয়ার্ডে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর নাগরিক ফোরাম ১৪ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নাগরিক ফোরামের সদস্য সচিব ইকবাল হাসান তুহিনের উপস্থিতিতে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।সভায় নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে এম শফিকুল হোসেনের সঞ্চালনায় এলাকার কৃতি সন্তান শেখ সাদিসহ গণ্যমান্য নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতি পদে সৈয়দ মাহমুদ হাসান শান্ত, সহ-সভাপতি পদে শেখ মফিজুল ইসলাম, মো. লুৎফর রহমান ও রুনা বেগম, সাধারণ সম্পাদক পদে এস এম আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মুন্সি আকবর আলী মুরাদ ও ইয়াসমিন আক্তার, কোষাধ্যক্ষ পদে শেখ সেলিম আহম্মেদ, দপ্তর সম্পাদক পদে প্রশান্ত কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. শেখ আরিফ এবং নারী বিষয়ক সম্পাদক পদে ফা...