শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণ সমাবেশে রিজভীর হুঁশিয়ারি
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এক কঠিন সময় পার করছে। চারদিকে ঘেরাও, মামলা, হামলা, বিভ্রান্তিমূলক প্রচার—তার মধ্যেও দলটি তাদের ইতিহাস, ঐতিহ্য ও ত্যাগকে সামনে রেখেই আবার রাজপথে শক্ত অবস্থান নেওয়ার সংকল্পে এগিয়ে যাচ্ছে।সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ জুলাই) কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান' স্মরণে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও বিশাল সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং 'আমরা জিয়া পরিবার'-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচি ছিল রাজনৈতিক ও আবেগঘন—দুটোরই অনন্য সংমিশ্রণ।বক্তারা স্মরণ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বিএনপির আন্দোলন দমন করতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারি দল সমর্থিত গোষ্ঠীর হামলায় কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারান অনেক তরুণ।কুড়িগ্রামের শহীদদের মধ্যে ছিলেন—রাশেদুল ইসলাম, কামাল আহম্মেদ বি...










