Tuesday, October 20

সারাদেশ

আ.লীগ সন্ত্রাসী কর্তৃক মানিকগঞ্জে বাসে আগুন : ঘুমন্ত চালক ঝলশে নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আ.লীগ সন্ত্রাসী কর্তৃক মানিকগঞ্জে বাসে আগুন : ঘুমন্ত চালক ঝলশে নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ের ফলসাটিয়ায় সড়কের পাশে গত বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ পার্ক করে রাখা হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে গভীর রাতে আওয়ামীলীগ সন্ত্রাসী কর্তৃক দেওয়া আগুনে দগ্ধ চালক পারভেজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি মারা যান। পরিবারের একমাত্র উউপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে।এই ঘটনায় ব্যথিত এলাকার সাধারণ মানুষ সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।...
বদলগাছীতে সাংবাদিকদের নিয়ে বিভ্রাত্তিমূলক বক্তব্য: ইউএনও’র বিরুদ্ধে আপত্তি পত্র দাখিল
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে সাংবাদিকদের নিয়ে বিভ্রাত্তিমূলক বক্তব্য: ইউএনও’র বিরুদ্ধে আপত্তি পত্র দাখিল

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র এক মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, একটি সরকারি সভায় ইউএনও “ মন্তব্য করে বলেন, আমি মিডিয়া ডাকি না, মিডিয়া ডাকলে শুধু টাকা চায়, তাই আমি মিডিয়া কাভারেজ নিই না” কিন্তু তিনি নির্দিষ্ট করে বলেননি' কোন মিডিয়াকে কত টাকা দিয়েছেন। তার এমন বক্তব্য দিয়ে পুরো সাংবাদিক সম্প্রদায়কে অবমাননা করেছেন।ঘটনাটি ঘটে, গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কাব স্কাউট বিষয়ক এক সভায়। সেখানে উপস্থিত একাধিক অংশগ্রহণকারীর দাবি, আলোচনার এক পর্যায়ে ইউএনও এই মন্তব্য করেন। পরে সভার ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার সর্বস্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।ঘটনার প্রতিবাদে বদলগাছীতে কর্মর...
বেতাগী উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেতাগী উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচিত

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে উপজেলা ছাত্রদলের সভাপতি আহসানুল কবির শোয়েব ও সাধারণ সম্পাদক আমিন মোর্শেদ রুহুল আমিন এবং পৌর ছাত্রদলের সভাপতি রহিম খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাইমেনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।রবিবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আমিন মোর্শেদ রুহুল আমিন আলোকিত দৈনিককে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়লাভ করাই আমার প্রধান লক্ষ।...
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়েছে দুর্বৃত্তরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়েছে দুর্বৃত্তরা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ৯.৫০ মিনিটের দিকে বাসস্ট্যান্ডের ওভার ব্রিজের নিচে পাশের একটি ফাঁকা জায়গায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দুইজন যুবককে দ্রুত মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।স্থানীয় ব্যাবসায়ী ইয়াহিয়া জানান, বিস্ফোরণের আগে ওই এলাকায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই যুবককে। কিছুক্ষণ পরই তারা রাস্তার পাশে ককটেল বিস্ফোরোন করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।মানিকগঞ্জ সদর থানার ওসি জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ...
খুলনায় ১ ঘণ্টার ব্যবধানে চারজনকে গুলি ও গলা কেটে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ১ ঘণ্টার ব্যবধানে চারজনকে গুলি ও গলা কেটে হত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই শিশুসহ চারজনকে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে সোনাডাঙ্গা ও লবণচরা থানার দুটি পৃথক স্থানে এসব হত্যাকাণ্ড ঘটে। ঘটনাগুলোয় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।করিমনগরে আলাউদ্দিনকে গুলি ও জবাইসন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সৈয়দ আলী হোসেন প্রাইমারি স্কুলের পাশে নিজ ভাড়া বাসায় আলাউদ্দিন মৃধা (৩৫)–কে তার স্ত্রীর সামনে গুলি ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি মনা মুন্সির ছেলে এবং পেশায় ডিমের ব্যবসায়ী।নিহতের স্ত্রী নারগিস জানান, পূর্বশত্রুতার জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন,“আমার স্বামী ঘরের দরজায় বসে ছিল। হঠাৎ ৩টি মোটরসাইকেলে ৬ জন আসে। একজন ধরে রাখে, আরেকজন গুলি করে। পরে আরেকজন জবাই করে চলে যায়। আমি চিৎকার কর...
ভুরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম (৪০) নাশকতা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তিনি বাগভান্ডার গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।রবিবার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।...
খুলনা এমইউজের নতুন নেতৃত্ব নির্বাচিত
সর্বশেষ, সারাদেশ

খুলনা এমইউজের নতুন নেতৃত্ব নির্বাচিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ২০২৬–২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং কোষাধ্যক্ষ পদে এসএ টিভির খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এ ছাড়া সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য হিসেবে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।রবিবার (১৬ নভেম্বর) ঘোষিত ফলাফলে জানানো হয়, নির্ধারিত ৭ পদে অন্য কোনো ...
শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, আত্মনির্ভরশীল বাংলাদেশ ও শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। রবিবার (১৬ নভেম্বর) জয়পুরহাট সদরের হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা চাই আলীয়া মাদরাসাগুলো জ্ঞান চর্চার মূল ভিত্তি হোক। বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ইলমি আলেম তৈরির পাশাপাশি যোগ্য জনবল তৈরি হোক। তারা সমাজের অন্যায়, অনিয়ম এবং সমাজ সংস্কারে অবদান রাখুক। এক্ষেত্রে দেশের মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।মাদ্রাসা...
নারী নেতৃত্ব সংকটের আশঙ্কায় ব্রাকসু নির্বাচন
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নারী নেতৃত্ব সংকটের আশঙ্কায় ব্রাকসু নির্বাচন

|| রেদওয়ানাতুল জান্নাত ||প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষা, অনশন, আন্দোলনে প্রাপ্ত এই নির্বাচনী নীতিমালায় উচ্ছ্বসিত সম্ভাব্য প্রার্থী ও ভোটারগণ।ইতোমধ্যেই সোসাল মিডিয়ায় নিজস্ব প্রোফাইলে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ প্রচারণায় মূখর রয়েছেন। ব্রাকসু নিয়ে ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্য দেখা যাচ্ছে সাধারণ ভোটারদের মাঝেও। এতকিছুর ভীড়েও প্রশ্ন উঠছে নারী নেতৃত্বের অপ্রতুলতা নিয়ে।গেলো ২৮ অক্টোবর ২০২৫ তারিখে প্রণীত "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫" এর "কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ" এর লক্ষ্য ও উদ্দেশ্যে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিক...
সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠ সংলগ্নে অবস্থিত “সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসা”য় আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় দ্বিতীয় শ্রেণির (২য় ব্যাচের) ২০জন ছাত্র/ছাত্রীদের হাতে কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক/মুহতামিম মাওঃ মোঃ রফিকুল ইসলাম ও এস এম ফারুক হায়দারের পরিচালনায় উক্ত ছবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বের আসন গ্রহণ করে অত্র প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান।এসময় ছাত্রছাত্রীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান করেন মুফতি মাওঃ মোঃ নুরুদ্দিন নোমানী সাহেব।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতি মোঃ আখতারুল ইসলাম, মাও: শাহাদাৎ হোসাইন, মাও: ওবায়দুল্লাহ সহ সমাজসেবক, ...