সোমবার, এপ্রিল ২৭

সারাদেশ

জাতীয় চ্যাম্পিয়নশীপ খুলনা জেলা ফুটবল দলের বাঁছাই ৮ ও ৯ আগস্ট
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

জাতীয় চ্যাম্পিয়নশীপ খুলনা জেলা ফুটবল দলের বাঁছাই ৮ ও ৯ আগস্ট

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্ণামেন্ট ২২ আগস্ট থেকে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে।এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খুলনা জেলা দল গঠন করা হবে। জেলা দলের খেলোয়াড় বাঁছাই অনুষ্ঠিত হবে ৮ ও ৯ আগস্ট খুলনা জেলা স্টেডিয়ামে। ওইদিন সকাল ৮টায় বাঁছাইয়ে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো., ইউসুফ আলীর সঙ্গে (০১৭১১-৩২৪১২৩) যোগায়োগ করতে বলা হয়েছে।তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ, বাফুফে অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগের কোন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।...
দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালত: ইয়াবা-গাঁজাসহ ২ জনকে আটকের পর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালত: ইয়াবা-গাঁজাসহ ২ জনকে আটকের পর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৬ আগস্ট) এই অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই আতাউর রহমান সজিব, এ.এস.আই মাহফুজুর রহমানসহ আনসার সদস্যরা।সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বাসাইল গ্রামের ছানোয়ার মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (২৯) ও একই গ্রামের সামাদ সরদারের ছেলে ইমরান সরদার (২৭)।বুধবার (৬ আগস্ট) দুপুরে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারের পাশ থেকে ২ জনকে ২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের উপকরণও জব্দ করা হয়।...
হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়টির সকল শ্রেণির প্রথম হতে পঞ্চম ক্রমিকমানধারীদের খাতা- কলম উপহার দেওয়া হয়েছে। হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮' এস.এস.সি ব্যাচের শিক্ষার্থী মোঃ সোহেল রানার নিজস্ব উদ্যোগে তিনি বিনামূল্যে দু'শত পঞ্চাশ টি গাছ এবং এই খাতা-কলম উপহার দেন। বুধবার (৬ আগস্ট) বেলা ১২ টায় স্কুলে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮' এস.এস.সি ব্যাচের শিক্ষার্থ...
বিজয় মিছিলে ঢাকা যাওয়ার পথে সাটুরিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সড়ক দুর্ঘটনার কবলে
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিজয় মিছিলে ঢাকা যাওয়ার পথে সাটুরিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সড়ক দুর্ঘটনার কবলে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় বিজয় মিছিলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন।বুধবার (৬ আগস্ট) সকালে তারা বিজয় মিছিলে ঢাকা যাওয়া পথে হেমায়েতপুর এলাকায় এই দুর্ঘটনার সম্মুখীন হন।সাটুরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বহনকৃত গাড়িটি দুর্ঘটনায় পতিত হলে এতে দলের সিনিয়র নেতারা গুরুতর আহত হন। বিশেষ করে সাটুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সামসুল আলম দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পরে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় আহতরা। বর্তমানে সকলে সুস্থ আছেন বলে জানা গেছে।...
কুড়িগ্রামে বিএনপির বিজয় র‌্যালি ও পথসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে বিএনপির বিজয় র‌্যালি ও পথসভা

❝জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ❞|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান” এর বিজয় র‌্যালি ও পথসভা। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালিটি।বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ফেস্টুন-ব্যানার হাতে নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম শহর পরিণত হয় স্লোগান আর বিজয়ের আবহে এক প্রাণবন্ত মিলনমেলায়।র‌্যালিটির নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, যুবদলের সভাপতি রায়হা...
বেরোবি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর জন্য ৭টি বাস ভাড়ার অনুমোদন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর জন্য ৭টি বাস ভাড়ার অনুমোদন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চলতি (২০২৫-২৬) অর্থবছরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।বুধবার (৬ আগস্ট) ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য মোট ৭টি যানবাহন ভাড়া নেওয়ার অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, ইউজিসি কর্তৃক এই নির্দেশনা প্রদানের ফলে বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে ৭টি বাস সংযুক্ত হবে। খুব দ্রুতই বাস ভাড়া চুক্তি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস পরিবহন সেবায় নিয়োজিত হবে। এতে করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াত...
জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ইনসাফের দাবি তুললেন বানারীপাড়ার আহত মাসুম
সর্বশেষ, সারাদেশ

জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ইনসাফের দাবি তুললেন বানারীপাড়ার আহত মাসুম

|| মো. আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এই রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠানে জুলাই গণআন্দোলনের শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনও ছিল অন্যতম আকর্ষণ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বিভাগীয় পুলিশ সুপার। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব দেলোয়ার হোসেন।আহত আন্দোলনকারীদের পক্ষ থেকে বানারীপাড়ার সন্তান মাসুম বিল্লাহ আলোচনায় অংশ নিয়ে তুলে ধরেন সংগ্রামের পেছনের ত্যাগ-তিতিক্ষা, ভবিষ্যতের চ্যালেঞ...
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: মৌখিক নির্দেশনায় তদন্ত শুরু করেছে সিআইডি
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: মৌখিক নির্দেশনায় তদন্ত শুরু করেছে সিআইডি

|| নিজস্ব প্রতিবেদক | ইবি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাজিদ হত্যার ঘটনায় ‘মৌখিত নির্দেশনায়’ তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। ইতোমধ্যে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। একইসঙ্গে ইবি থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করছেন। বুধবার (৬ আগন্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।জানা গেছে, সাজিদ হত্যা ইস্যুতে তার বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় গত ৪ আগস্ট মামলা দায়ের করেন। তিনি সিআইডির মাধ্যমে তদন্ত সম্পন্ন করার দাবি জানান। সেই প্রেক্ষিতে সিআইডির হাতে তদন্ত ভার দেওয়ার প্রস্তুতি চলছে। লিখিত আদেশ প্রস্তুত করা দীর্ঘমেয়াদী হওয়ার কারণে মৌখিক আদেশের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করেছে।প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেল পৌঁনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উ...
বকশীগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||গণ-অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ৫ আগস্ট মঙ্গলবার একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।র‍্যালিটি বিকাল ০৫টায় বকশীগঞ্জ বাজার মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপির নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করে অংশগ্রহণ করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল পুরো শহর।র‍্যালিতে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শাকিল তালুকদারসহ উপজেলার সকল ইউনিয়ন ও...
খুলনা নগরীতে চরমপন্থী নেতা শাহাদাতকে কুপিয়ে ও গুলি করে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা নগরীতে চরমপন্থী নেতা শাহাদাতকে কুপিয়ে ও গুলি করে হত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে আটটার দিকে নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সঙ্গীতা সিনেমা হলের নিচের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র বলছে, শেখ শাহাদাত একসময় ‘জনযুদ্ধ’ নামের একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েক যুবক শেখ শাহাদাতকে ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। তবে সেখানে গিয়েও রক্ষা পাননি। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। গুলির পাশাপাশি তাঁকে কুপিয়ে জখম করা হয়। স্থান...