জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সকল অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ছাত্র-জনতার আশা আকাঙ্খার নতুন বাংলাদেশ গড়তে সকলের ঐক্যর কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। দীর্ঘ ১৭ বছরের অনিয়ম এক বছরে সমাধান করা সম্ভব নয়। সকল সমস্যার সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আপনাদের সমালোচনা আমাদেরকে ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে...










